ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৮ ও শতাধিক আহত

কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ও যাত্রীবাহী দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১৮জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। পুলিশ ও ফায়ারসার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কাজে র‌্যাব এবং বিজিবি যোগ দিয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম প্রান্তে এগারসিন্দুর ট্রেনটির পেছনের তিনটি কোচে মালবাহী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের পেছনের […]

বিস্তারিত পড়ুন

মানবিক চিকিৎসক ডা. সায়েফ ও ভাটেরা জেনারেল হাসপাতাল

সাঈদ চৌধুরী কানাডা প্রবাসী ডা. সায়েফ আহমদ একজন মানবিক চিকিৎসক। জীবনের উল্লেখযোগ্য সময়টা কেটেছে সিলেট শহরে। পড়ালেখা করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজে। ছাত্রজীবন থেকেই মানবসেবার ব্রত নিয়ে কাজ করেন ক্লান্তহীন, দৃঢ়চিত্তে। অসহায় মানুষকে ভালোবেসে তিনি আনন্দিত, সেবা দিয়ে পরিতৃপ্ত। আদর্শ সমাজ গঠনের অনুপম সংগঠক সায়েফ আহমদকে আশি ও নব্বই দশকে অত্যন্ত কাছে থেকে দেখার সুযোগ […]

বিস্তারিত পড়ুন

নওয়াজ-ইমরানের সমঝোতার প্রস্তাব

পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ইমরান খানের মধ্যে মিটিংয়ের আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের একজন শীর্ষ নেতা আলি মোহাম্মদ খান। এই বৈঠক আয়োজনে প্রেসিডেন্ট ড. আরিফ আলভিকে মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছেন তিনি। একইসাথে ৪ বছর পর নওয়াজ শরীফের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন এই নেতা। তবে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) জোট সরকারের […]

বিস্তারিত পড়ুন

চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ববি চার্লটন

১৯৬৬ ফুটবল বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের অন্যতম সেরা তারকা কিংবদন্তি ববি চার্লটন। ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের কত জয়ের নায়ক। সেই ববি চার্লটন গতকাল চলে গেলেন অন্যলোকে। কিংবদন্তি ইংলিশ ফুটবল পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, শনিবার সকালে স্যার ববি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। যারা তার […]

বিস্তারিত পড়ুন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি: ড. ইউনূস

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সমস্যার এখন একটিই সমাধান, আর তা হলো দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টি। এ বিষয়ে কোনো রকম বিলম্ব কিছুতেই আর গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি বিষয় উল্লেখ করে বিবৃতিতে ড. ইউনূস বলেন, […]

বিস্তারিত পড়ুন

লন্ডনে লাখো মানুষের কন্ঠে ধ্বনিত হয়েছে ফিলিস্তিন ফিলিস্তিন

সাঈদ চৌধুরী যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সাথে লাখো মানুষের কন্ঠে ধ্বনিত হয়েছে ফিলিস্তিন, ফিলিস্তিন, মুক্ত ফিলিস্তিন চাই, গাজায় বোমাবর্ষণ বন্ধ করো। শনিবার দুপুরে নানা রকম ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন ধর্ম ও বর্ণের লক্ষাধিক নারী-পুরুষের গগণবিদারী স্লোগানে আকাশ-বাতাস ছিল মুখরিত। দেশটির সাম্প্রতিক ইতিহাসে এমন স্বতঃস্ফূর্ত ডেমোস্ট্রেশন নজিরবিহীন। ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলের […]

বিস্তারিত পড়ুন

প্রকল্পের নামে অর্থ লুটপাট

রফিক মুহাম্মদ বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশ এখন বাংলাদেশ। গত তিন বছর ধরে বায়ুদূষণের কারণে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম শীর্ষে রয়েছে। আর ক্ষতিগ্রস্ত শহরের তালিকাতেও ঢাকার নাম আছে ওপরের দিকে। তবে এই ক্ষতি মোকাবেলায় বিশ্বের যে ক’টি দেশ বৈশ্বিক তহবিল পাচ্ছে, সেই তালিকাতে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। আর ঢাকা শহরের বায়ুদূষণ রোধের ক্ষেত্রে […]

বিস্তারিত পড়ুন

আল জাজিরার সম্প্রচার বন্ধে ইসরাইলে বিল পাস

আলজাজিরার সম্প্রচার এবং স্থানীয় কার্যালয় ৩০ দিনের জন্য বন্ধ করতে বিল পাস হয়েছে ইসরাইলের পার্লামেন্টে। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। মূলত ইসরাইল-হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরাইল সরকার একটি প্রবিধান পাস করেছে যাতে কাতার ভিক্তিক গণমাধ্যম আলজাজিরার অফিসগুলো বন্ধ করে দেয়া যায়। প্রস্তাবে বলা হয়েছে, যদি […]

বিস্তারিত পড়ুন

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর বিশাল বিক্ষোভ মিছিল শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করেছে সংগঠনটি। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান […]

বিস্তারিত পড়ুন

গাজায় ১০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা জিসিসির

উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা পরিষদ (জিসিসি) গাজা উপত্যকায় ক্রমবর্ধমান সহিংসতা ও বোমা হামলা শীর্ষক বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। বৈঠকে গাজায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। ১৭ অক্টোবর ওমানের মাস্কাটে অনুষ্ঠিত উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা পরিষদের মন্ত্রিপরিষদের ৪৩তম বিশেষ বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সৌদি আরব, […]

বিস্তারিত পড়ুন