ইসরায়েল নিজেই তার সিদ্ধান্ত নেবে – ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বললেন নেতানিয়াহু

জেমস ল্যান্ডেল জেরুসালেম এবং সিয়েন সেড্ডন বিবিসি নিউজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরনকে বলেছেন যে ইরানের হামলার জবাব কীভাবে দেয়া হবে ইসরায়েল ‘নিজেই তার সেই সিদ্ধান্ত’ নেবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকে তিনি বলেছেন, ইসরায়েলের সরকার ‘আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে’। ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকেই মি. নেতানিয়াহু […]

বিস্তারিত পড়ুন

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার পর “ইরান কর্তৃক গৃহীত প্রতিশোধমূলক পদক্ষেপ” নিয়ে আলোচনা করেছেন উভয় নেতা। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত […]

বিস্তারিত পড়ুন

মুসলিম প্রধান দেশ জর্ডান ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যে কারণে

আকবর হোসেন বিবিসি ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল তৈরি হয়েছে। ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি বেশ কার্যকরী ভূমিকা রেখেছে জর্ডান। যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছেন, তারা নিজের দেশকে রক্ষা করার অংশ হিসেবে ইরানের ড্রোন ভূপাতিত করেছে, ইসরায়েলকে […]

বিস্তারিত পড়ুন

‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা লাভ করলেন সমাজ চিন্তক মাহতাব মিয়া

সাঈদ চৌধুরী ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডাইরেক্টর ও নর্থ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট, নিউক্যাসল বাংলাদেশী এসোসিয়েশন ইউকের চেয়ারম্যান মননশীল সমাজ চিন্তক মাহতাব মিয়া ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা লাভ করেছেন। লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ড হলে সোমবার (১৫ এপ্রিল ২০২৪) তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত […]

বিস্তারিত পড়ুন

২৩ মে পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ল ড. ইউনূসের

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস-সহ প্রতিষ্ঠানটির চার শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল। আদালতে উপস্থিত হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করেছিলেন। গ্রামীণ টেলিকমের অপর তিন শীর্ষ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। আগামী ২৩ মে পর্যন্ত তাঁদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের […]

বিস্তারিত পড়ুন

ইরানের হামলার জবাব দেয়া হবে : ইসরায়েল সেনাবাহিনী প্রধান

ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান বলেছেন, তাদের ভূখণ্ডের ভেতরে ইরান যে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে সেটির জবাব দেয়া হবে। মধ্যপ্রাচ্যে যাতে যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেজন্য ইসরায়েলের মিত্র দেশগুলো ইরানে পাল্টা হামলা না করার পরামর্শ কিংবা আহবান জানিয়েছে। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ২৪ ঘণ্টার কম সময়ে দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভার […]

বিস্তারিত পড়ুন

সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন এমবিই ও জি এম ফুরুখের মৃত্যুতে দোয়া মাহফিল

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিন এমবিই এবং লেখক ও চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখের মৃত্যুতে ১৫ এপ্রিল সোমবার বিকেলে পূর্ব লন্ডনের উডহাম কমিউনিটি হলে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক বাংলা পোষ্টের সাবেক […]

বিস্তারিত পড়ুন

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র

বার্ন্ড ডেবুসম্যান জুনিয়র বিবিসি নিউজ, হোয়াইট হাউস হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করেছে যে, ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা এই সতর্কতার কথা জানিয়েছেন। পহেলা এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলে রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রায় […]

বিস্তারিত পড়ুন

প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা চট্টগ্রাম ও সিলেট

প্রবাসীরা প্রতি মাসে যে পরিমাণ অর্থ বা রেমিট্যান্স দেশে পাঠান তার বেশির ভাগই যায় ঢাকা জেলায় অবস্থিত ব্যাংকগুলোতে। রেমিট্যােন্সের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম এবং তৃতীয় সিলেট। তারপর যথাক্রমে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, মৌলভীবাজার, চাঁদপুর ও নরসিংদী। এই চিত্র গত বছরের জুলাই থেকে এ বছরের ফেব্রুয়ারি মাসের, যা বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক প্রবাসী আয়ের প্রতিবেদনে তুলে ধরা […]

বিস্তারিত পড়ুন

ইরান ও ইসরায়েল সংঘাতের পরিণতি এখন কোন দিকে যেতে পারে?

বিবিসির নিরাপত্তা সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনারের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পরিণতি কী হতে পারে তা এখন অনেকটাই নির্ভর করছে ইসরায়েল ঠিক কীভাবে শনিবার রাতে চালানো হামলার জবাব দেয়, তার ওপর। তিনি আরও জানাচ্ছেন, মধ্যপ্রাচ্যে ও বিশ্বের অন্যত্রও বহু দেশই কিন্তু এই পরিস্থিতিতে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে। এর মধ্যে এমন অনেক দেশও আছে, যারা […]

বিস্তারিত পড়ুন