সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযু ক্তিভিত্তিক কাজে দক্ষ করে তুলতে সিলেটে কয়েকটি এআই ট্রেনিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, প্রথমে সিলেট থেকে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে বিভাগের অন্য জেলাগুলোয় সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং ও আন্তর্জাতিক আইটি […]

বিস্তারিত পড়ুন

নেতানিয়াহু কেন সংযুক্ত আরব আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

মুহান্নাদ তুতুনজি জেরুজালেম, বিবিসি আরবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ব্যক্তিগত বিমানে করে সংক্ষিপ্ত সফরে আবু ধাবি যান, সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে গণমাধ্যমের নজরের বাইরে বৈঠক করেন এবং পরে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিয়েই ইসরায়েলে ফিরে আসেন। সফরটি সম্পন্ন হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর নেতানিয়াহুর কার্যালয় এই সফরের […]

বিস্তারিত পড়ুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া […]

বিস্তারিত পড়ুন

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, তীব্র তহবিল সংকটের কারণে প্রায় ৮৩ লাখ শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ জরুরি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। একই সঙ্গে তাদের সুরক্ষা দেওয়ার গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোও দুর্বল হয়ে পড়ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউএনএইচসিআর বলেছে, দীর্ঘদিন ধরে চলা এবং ক্রমেই বাড়তে থাকা অর্থসংকটের কারণে […]

বিস্তারিত পড়ুন

একাত্তর নিয়ে বক্তব্যের পর পাকিস্তানের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতার বৈঠক স্বাস্থ্যমন্ত্রীর

একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে ভারতের হাত মেলানোর অভিযোগ নিয়ে বক্তব্যের পরপরই পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৈঠকে দুই দেশের স্বাস্থ্য সহযোগিতা, ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম বাণিজ্য, পাকিস্তানে বাংলাদেশি ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রপ্তানি এবং বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়। আজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন […]

বিস্তারিত পড়ুন

সম্প্রসারিত স্কুল ক্লথিং গ্র্যান্ট স্কিম উদ্বোধন করলেন মেয়র লুতফর রহমান

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে থাকা আরও বেশি সংখ্যক পরিবারকে সহায়তা করতে স্কুল ক্লথিং গ্র্যান্ট প্রকল্পের তহবিল সম্প্রসারিত করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় পরিবারগুলোকে সহায়তা দিতে ব্র্যান্ডেড ইউনিফর্মের সংখ্যা তিনটিতে (এবং মাধ্যমিক বিদ্যালয়ে একটি স্কুল টাই) সীমিত রাখার সরকারি সিদ্ধান্তের পর এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে প্রাইমারী ও সেকেন্ডারি […]

বিস্তারিত পড়ুন

মৌচাক ভেবে ভিমরুলের চাকেও ঢিল ছোড়ে চাঁদাবাজরা: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গভীর রাতে জুলাইযোদ্ধা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের […]

বিস্তারিত পড়ুন

ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের কারণ কী?

সজল দাসবিবিসি গুড়িয়ে দেওয়া হয়েছে ভবনের দেয়াল। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে টিকা ও চিকিৎসা দেওয়ার সরঞ্জাম। চেয়ার, টেবিল, এসিসহ সব আসবাবপত্রও লণ্ডভণ্ড। দেখে মনে হচ্ছে যেন ধ্বংসস্তূপ। শনিবার দুপুরে সরেজমিন এমন পরিস্থিতিই দেখা গেল ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি এর কার্যালয়ে। বৃহস্পতিবার গভীর রাতে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি আজ সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্থানীয় সরকার, […]

বিস্তারিত পড়ুন

তুরস্ক-মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে মহিলা জামায়াতের সেমিনার ও মতবিনিময়

বাংলাদেশ সফররত তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এ সভায় তুরস্কের নারী প্রতিনিধিদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন। তুরস্কের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়া […]

বিস্তারিত পড়ুন