বিএনপির বিরুদ্ধে ‘মবতন্ত্র’ কায়েমের অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে ‘মবতন্ত্র’ কায়েমের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পর ‘মব কালচার’ শেষ হওয়ার কথা বলেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে সেই […]

বিস্তারিত পড়ুন

‘হুমকির’ কারণে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হেনরি মুরবিবিসি কিছু ‘হুমকির’ কারণে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন গত রোববার নিশ্চিত করেছে যে, এই ঘাঁটিতে থাকা বোমারু বিমানগুলো, যার সংখ্যা প্রায় এক ডজন বি-ওয়ান, আমেরিকায় তাদের নিজ ঘাঁটিতে ফিরিয়ে নিয়েছে। নেব্রাস্কার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র […]

বিস্তারিত পড়ুন

মহাজাগতিক রহস্য উন্মোচনের স্বীকৃতি: পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

সাঈদ চৌধুরী মহাকাশ থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনোর রহস্য উন্মোচনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে এবারের নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো […]

বিস্তারিত পড়ুন

টেক্সটাইল খাতের সংকট সংসদে তুলবে জামায়াত, সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস

গ্যাস-বিদ্যুৎ, প্রণোদনা, কর-শুল্ক ও এলডিসি উত্তরণ নিয়ে বিটিএমএর উদ্বেগ বাংলাদেশের টেক্সটাইল খাতের চলমান সংকট ও নীতিগত জটিলতাগুলো জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে শিল্পের স্বার্থে প্রয়োজনীয় বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করার কথাও জানিয়েছে দলটি। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর আমীর ও […]

বিস্তারিত পড়ুন

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে। তিনি বলেন, ‘প্রত্যেক শিশুর মধ্যেই অপার সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভা বিকাশে শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে হবে।’ আজ (৬ […]

বিস্তারিত পড়ুন

আইএমএফ-এর বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এর ঋণ কর্মসূচি বাতিল এবং সংস্থাটির কোনো শর্ত মানা হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে মন্তব্য করেছেন তা নানা আলোচনার জন্ম দিয়েছে। রবিবার এক অনুষ্ঠানে তিনি বৈশ্বিক এই সংস্থাটির সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে করা ঋণ চুক্তি বাতিল করে দিয়েছেন বলে জানিয়েছেন এবং বলেছেন, সংস্থাটির শর্ত […]

বিস্তারিত পড়ুন

‘পাঁচ, পাঁচই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’: ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার পরিষদের নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর একটি কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাতে পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও […]

বিস্তারিত পড়ুন

সাবেক তথ্যমন্ত্রী ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার (৫ অক্টোবর ২০২৬) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এর আগে গত ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় ইনুকে ১০ […]

বিস্তারিত পড়ুন

তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ। একই সঙ্গে বিপজ্জনক শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও দুই দেশ আলোচনা করেছে। আজ সোমবার শিল্প […]

বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়ে পরিণত হয়েছেন ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। রোববার (৪ অক্টোবর ২০২৬) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব কথা বলেন। পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, কোনো […]

বিস্তারিত পড়ুন