ডিআইজির বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও বিপুল মাদক উদ্ধারের ঘটনায় জামায়াতের উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে বিপুল সংখ্যক নারী-পুরুষের লিপ্ত থাকা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনার উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির […]

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়া দেশকে কিভাবে নতুন করে বিনির্মাণ করা যায় এবং তাতে দলের নেতাকর্মীদের ভূমিকা কেমন হবে তার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী জনগণের আকাঙ্ক্ষা, দলীয় নেতাকর্মীদের আচরণ, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা এবং আগামী স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন প্রসঙ্গে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন। একই সাথে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের […]

বিস্তারিত পড়ুন

সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে

রাকিব হাসনাত বিবিসি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সৌদি আরবে যে দুজনের মৃত্যুদণ্ডের খবর এসেছে, তাদের ২০২৩ সালে আটক করা হয়েছিল। সরকার এখন রায়ের কপির জন্য অপেক্ষা করছে বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন তিনি। তবে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির একজনের পরিবার বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, এক সপ্তাহ আগেও তিনি জেলে থেকে […]

বিস্তারিত পড়ুন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপির অপেক্ষায় ঢাকা

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগের মধ্যে বাংলাদেশ এখনও বিস্তারিত জানার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে রায়ের অনুলিপি পাওয়ার অপেক্ষায় রয়েছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে এ বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি। তাই দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান ও যোগাযোগে সম্ভাব্য ঘাটতির কথা উল্লেখ করে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার সৌদি আরবের কাছে ব্যাখ্যাও […]

বিস্তারিত পড়ুন

৬৭৮ কোটি টাকা অর্থপাচারের অভিযোগ: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

স্বর্ণ ও হীরা কেনাবেচার আড়ালে প্রায় ৬৭৮ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ […]

বিস্তারিত পড়ুন

আজ দুপুরেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও ভাইরাল হয়ে আলোচনায় আসা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন তিনি আজ দুপুরেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন। তার পদত্যাগ নিয়ে রাতভর নান গুঞ্জনের পর সোমবার সকাল সাড়ে আটটায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পাতায় তিনি এই ঘোষণা দেন। তিনি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। ওই পোস্টে বলা […]

বিস্তারিত পড়ুন

বিএনপি বদলালেও বদলাবে না জামায়াতের অবস্থান, জুলাই সনদ ও গণভোটের রায় আদায়ের ঘোষণা ডা. শফিকুর রহমানের

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করলেও জনগণের অধিকার আদায়ে জামায়াত তাদের অবস্থান থেকে সরে আসবে না। কোনো প্রলোভন কিংবা চোখ রাঙানিতে বিরোধী দলকে দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন […]

বিস্তারিত পড়ুন

সমাজে অশুভ শক্তির বিনাশ ও সত্য-ন্যায় প্রতিষ্ঠাই দুর্গাপূজার মূল মর্মবাণী: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাজ থেকে অসত্য ও অশুভ শক্তির বিনাশ করে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল মর্মবাণী। ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/2407062129699600 তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস প্রত্যেকের ব্যক্তিগত বিষয় হলেও রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। প্রত্যেক নাগরিক যাতে […]

বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

প্রবাসীদের অবদান, শিক্ষা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ঢাকায় জাতীয় সংসদ […]

বিস্তারিত পড়ুন

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ

তারেকুজ্জামান শিমুল বিবিসি “কীভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যে প্রাণে বেঁচে ফিরছি, সে কথা বলে বোঝানো যাবে না,” বিবিসি বাংলাকে বলছিলেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে সম্প্রতি দেশে ফিরে আসা তরুণ রাজন হোসেন। মি. হোসেনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। তার ভাষ্যমতে, নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে গত মে মাসে তাকে রাশিয়া পাঠিয়েছিল বাংলাদেশের একটি ট্রাভেল […]

বিস্তারিত পড়ুন