নয়নের দাড়িকাণ্ড: ছদ্মবেশ থেকে বিতর্ক, গল্পের বাঁকে গুপ্ত-সুপ্ত রাজনীতির নতুন প্রশ্ন!

একসময় দাড়ি ছিল তাঁর আন্দোলন ও আত্মগোপনের কৌশল! সেই দাড়ি নিয়েই এখন বিতর্কের কেন্দ্রে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। সময়ের সঙ্গে বদলেছে তাঁর চেহারা, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু দাড়ি নিয়ে অতীতের বক্তব্য ও বর্তমানের অবস্থান ঘিরে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/2349645635870836 নয়নের দাড়িকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক রাজনীতিতে আলোচিত ‘গুপ্ত-সুপ্ত’ প্রসঙ্গটিও সামাজিক যোগাযোগমাধ্যমে […]

বিস্তারিত পড়ুন

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি হাসনাতের, তারেক রহমানকে ঘিরে তুললেন প্রশ্ন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইজিপি বক্তব্য প্রত্যাহার না করলে ধরে নেওয়া হবে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি এমন মন্তব্য করেছেন। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেলে রাজধানীর মুগদায় এক নাগরিক সমাবেশে […]

বিস্তারিত পড়ুন

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি

সরকার অনুমতি দিলে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ারের পথ বেছে নিতে পারে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, পুলিশ কঠোর হলে বলা হয় […]

বিস্তারিত পড়ুন

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (২৬ অক্টোবর ২০২৬) নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় তারা নৈশভোজে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা এসময় স্মরণ করেন। বাংলাদেশে মানবিক সহায়তা, […]

বিস্তারিত পড়ুন

ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফুর, তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আজ

বাংলাদেশের রাজনীতিতে আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া সাহসী সংগ্রামী নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীকে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন আজ দাখিলের জন্য নির্ধারিত রয়েছে। সাইফুর রহমানকে গত […]

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রী বিরোধী দল সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তাকে মিথ্যা দাবি করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1922141265420940 শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ চ্যালেঞ্জ জানান। মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ […]

বিস্তারিত পড়ুন

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১৯৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলটির দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক পদে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন […]

বিস্তারিত পড়ুন

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার পশ্চিম শৈলডুবি এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন […]

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

তানজিম আনোয়ার ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে ঢাকা-জাপানের নারিতা রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে একটি ফ্লাইটের পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিমানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল […]

বিস্তারিত পড়ুন

জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়

মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার ঘটনাটি নজিরবিহীন। শুধু দেশে নয়, বৈশ্বিক কূটনীতির ইতিহাসেও এমন ঘটনা বিরল। একটি দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে সফরে গেলে সাধারণত সেই দেশে নিযুক্ত রাষ্ট্রদূত তার সফরের প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে এর ব্যতিক্রম ঘটছে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে […]

বিস্তারিত পড়ুন