প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ

ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম এগিয়ে নিতে প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত জানতে নতুন পর্যায়ের সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজন উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে বিএনপি। প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক […]

বিস্তারিত পড়ুন

কঠোর নিরাপত্তায় ভারতের মুখোমুখি ‘অন্য এক বাংলাদেশ’

সামীউর রহমানডিডাব্লিউ গোয়ালিয়রের শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ৷ এই ম্যাচকে ঘিরে গোয়ালিয়রে বনধ ডেকেছে হিন্দু মহাসভা৷ ৭ অক্টোবর পর্যন্ত ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন৷ দুর্গের শহর গোয়ালিয়রের পরিচিতি এই নামেই৷ গোয়ালিয়রের দুর্গকে মোঘল সম্রাট জহিরউদ্দিন বাবর বলেছিলেন ‘হিন্দুস্তানের মোতি’৷ শুধু স্থাপত্যশৈলীই নয়, রাজনৈতিকভাবেও এই দুর্গ ছিল […]

বিস্তারিত পড়ুন

রিসেট বাটন পুশড, এভরিথিং গন! ।। মুজতাহিদ ফারুকী

“যাহ্! একি হলো হাল! …রিসেট বাটনে পুশ করা মাত্র ১৯৫৪, ’৬২, ’৬৬, ’৬৯, ’৭১, ’৯০, ’৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালের যত আন্দোলন এ দেশে সংগঠিত হয়েছিল, সব মুছে গেল! মুছে গেছে, ড. ইউনূসের পিতা-মাতা, নানা-নানী, দাদা-দাদীসহ পূর্বপুরুষদের পরিচয় ও কৃতিত্ব! এমনকি, ২০০৭ তে পাওয়া ড. ইউনূসের নোবেল সোনাটাও খুঁজে পাওয়া যাচ্ছে না! একমাত্র ’২৪ এর […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল তাঁর কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এক বৈঠকে মিলিত হন। ৫ অক্টোবর শনিবার বিকালে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে বৈঠকের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে […]

বিস্তারিত পড়ুন

মাতৃভূমি বাংলাদেশঃ আশার কথা, কর্তব্য গাঁথা । ব্যারিস্টার হামিদ আজাদ

বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। এখানেই জন্ম, এখানের আলো বাতাসেই বেড়ে ওঠা। জীবনের স্বর্ণালী তিন দশক এখানেই কাটিয়েছি। এদেশের মাটি ও মানুষের ভালোবাসায় সিক্ত হয়েই জীবন গড়েছি। পূর্ণ যৌবনে পদার্পনের পর জীবনের সে হাতেখড়ি নিয়েই বিশ্বের দেশে দেশে মানবতার কল্যাণে, সত্যের মশাল হাতে আপন কর্তব্য পালনে ব্রতী হওয়ার সাহস পেয়েছি। জন্ম, গঠন এবং জীবনের মৌলিক হাতেখড়ি […]

বিস্তারিত পড়ুন

অপমানিত করা সত্ত্বেও নিজ কাজে অটল থাকুন : মুফতি মেনক

অনুবাদ: মাসুম খলিলী এক. আপনার পরিকল্পনাকে অপমানিত ও লাইনচ্যুত করার জন্য অন্যরা যা করে তা সত্ত্বেও নিজের কাজে অটল থাকুন। এটাই আত্মবিশ্বাস। আপনি নিজের প্রতি সত্যনিষ্ট থাকুন। আপনি আপনার প্রতি অন্য কারো প্রত্যাশার সাথে মানানসই করার জন্য নিজেকে ছাঁচে ফেলার চেষ্টা করবেন না। দুই. কেন আপনি হতাশ বোধ করছেন এবং হাল ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে? সর্বশক্তিমান […]

বিস্তারিত পড়ুন

আনোয়ার ইব্রাহিম ও ড. ইউনূস দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত

* মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে ১৮ হাজার বাঙালি নেওয়া হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গতকাল বিকেল ২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফরে মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে রয়েছেন। ৫ […]

বিস্তারিত পড়ুন

ভারতে ধ্রুপদী ভাষার মর্যাদা পেলো বাংলা ভাষা

ভারতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাংলা-সহ মোট পাঁচটি ভাষাকে এই স্বীকৃতি দেয়া হলো। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত ও অসমীয়া ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর আগে সংস্কৃত, তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড় ও ওড়িয়া ভাষাকে এই স্বীকৃতি দেয়া হয়েছিল। এবার আরো পাঁচটি ভাষাকে […]

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে : অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আওয়ামী লীগ অপরাধ করেছে বলেই পালিয়ে গেছে। আওয়ামী লীগ জাতীয়ভাবে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছে বলেই তারা আজ প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না। আমরা সকল মানুষের অধিকারের স্বীকৃতি দিতে চাই। কিন্তু যারা অন্যায় করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, আয়নাঘরে অত্যাচার করেছে তাদের […]

বিস্তারিত পড়ুন

সন্তানদের জন্য প্রার্থনা করতে থাকুন : মুফতি মেনক

অনুবাদ: মাসুম খলিলী এক. দশ বছর আগে, এক বাবা তার ছেলের জন্য মদিনার গ্র্যান্ড মসজিদে নামাজের ইমামতি করার জন্য প্রার্থনা করেছিলেন। ঠিক এক দশক পর তার ছেলে মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম নিযুক্ত হয়েছেন! পিতামাতার প্রার্থনাকে অবমূল্যায়ন করবেন না এবং আপনার সন্তানদের জন্য প্রার্থনা করতে থাকুন! দুই. আমাদের বিশ্বাস যাচাইয়ের জন্য নানা ধরনের পরীক্ষা সামনে আনা […]

বিস্তারিত পড়ুন