ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় চার সৈন্য নিহত ও ৬০ জনের বেশি আহত

ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় চার সৈনিক নিহত এবং ৬০ জনের বেশি সৈন্য আহত হয়েছে। হাইফা শহরের বিশ মাইল দক্ষিণের বিনিয়ামিনা সংলগ্ন একটি ঘাঁটিতে ওই হামলায় আরও সাতজন সৈন্য গুরুতর আহত হয়েছে বলেও আইডিএফ জানিয়েছে। হেজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। তারা আইডিএফ এর গোলানি ব্রিগেড এলাকার একটি […]

বিস্তারিত পড়ুন

সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা ১৩ অক্টোবর রোববার সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।  কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় কমিশনের অন্যান্য সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, জনাব ফিরোজ আহমদ, জনাব মো. মুসতাইন বিল্লাহ ও জনাব মো. মাহফুজ আলম […]

বিস্তারিত পড়ুন

অন্যদের নিয়ে অভিযোগকারীদের সাহচর্য এড়িয়ে চলুন : মুফতি মেনক

অনুবাদ: মাসুম খলিলী এক. জীবনের চলার পথে যাদের সাথে আপনার দেখা হয় তাদের প্রতি সর্বদা সদয় হন। মনে রাখবেন,আমরা সবাই বেড়াতে এসেছি। আপনার যাত্রা আমার মতো নয়। আর আমার যাত্রা আপনার মতো নয়। আমরা যদি কোনও নির্দিষ্ট পথে দেখা করি তবে যেন একে অপরকে উৎসাহিত করি এবং একে অপরকে হেয় করার পরিবর্তে উচ্চকিত করার চেষ্টা […]

বিস্তারিত পড়ুন

চলে গেলেন স্কটল্যান্ডের রাজনীতিক আলেক্স স্যামন্ড

স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড ৬৯ বছর বয়সে মারা গেছেন।   ” হার্ট অ্যাটাক” হয়েছিল বলে মনে করা হচ্ছে। স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা এসএনপি’র সাবেক নেতা অ্যালেক্স স্যামন্ড ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্যামন্ড স্কটল্যান্ডের নেতৃত্ব দেন। উত্তর মেসিডোনিয়ায় একটি বক্তৃতা দেওয়ার পরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শনিবার স্থানীয় সময় সাড়ে তিনটার […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে গার্মেন্টসের অর্ডার সরে যাচ্ছে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে

‌আবুল কালাম আজাদ বিবিসি রাজনৈতিক অস্থিরতা, সরকার পতন এবং শ্রমিক অসন্তোষের জেরে বাংলাদেশের তৈরি পোশাকের ক্রয়াদেশের একটা অংশ প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশের বাজারে চলে যাবার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিকে দেশের সবচে বড় রপ্তানি খাতের জন্য গভীর সংকট হিসেবে দেখা হচ্ছে। বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ক্রেতা এবং বাংলাদেশের পোশাক কারখানার মধ্যে মধ্যস্থতাকারী একটি প্রতিষ্ঠান জানিয়েছে […]

বিস্তারিত পড়ুন

কয়েকটি শহর থেকে বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল; হামলা চালালো হেজবুল্লাহ

শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের ২৩টি গ্রাম থেকে বাসিন্দাদের আওয়ালি নদীর উত্তরের এলাকাগুলোতে সরে যেতে বলেছে। অপরদিকে হেজবুল্লাহ বলছে তারা শনিবার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির উদ্দেশে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। লেবাননের এই নদীটি পশ্চিমের বেকা উপত্যকা থেকে ভূমধ্যসাগরে প্রবাহিত হয়। সামরিক বিবৃতির মাধ্যমে দেওয়া এই নির্দেশে লেবাননের দক্ষিণাঞ্চলের সেসব গ্রামের কথা উল্লেখ করা […]

বিস্তারিত পড়ুন

গুরুত্বপূর্ণ সংস্কার শেষে অবাধ সুষ্ঠু নির্বাচন জাতির প্রত্যাশা – ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বিভেদ নয়, ঐক্য হোক আমাদের সবার শ্লোগান। জাতি ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি লাভ করেছে, কিন্তু এর স্থায়ী সুফল ভোগ করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারেনা। ৫ আগস্টের ছাত্রজনতার বিপ্লবের মূল শক্তি ছিল জাতীয় ঐক্য। গুরুত্বপূর্ণ সংষ্কার শেষে সুষ্ঠু অবাধ […]

বিস্তারিত পড়ুন

আশাই আমাদের বাঁচিয়ে রাখে : মুফতি মেনক

অনুবাদ: মাসুম খলিলী এক. আমরা সবাই এটি বহুবার অনুভব করেছি। অসহায়, আশাহীন ও শক্তিহীন অবস্থা। তবে হাল ছেড়ে দেওয়া কখনই বিকল্প নয়। আশাই আমাদের বাঁচিয়ে রাখে। সেখানে যাই ঘটুক না কেন, সর্বশক্তিমান আমাদের সাথে আছেন জেনে আশাকে আঁকড়ে ধরুন। তিনি জানেন আমরা না থাকলেও কী ঘটছে। দুই. সব কিছু নিশ্চিত মনে করে নেবেন না, কারণ […]

বিস্তারিত পড়ুন

হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এক সময়ের প্রতাপশালী বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলন করে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত মরহুমের পরিচয় নিশ্চিত করতে […]

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্য আক্রমণ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন শুক্রবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন এমন এক সময়ে যখন ইউক্রেনে মস্কোর যুদ্ধ এবং ইসরায়েল এবং ইরান মধ্যকার ক্রমবর্ধমান আক্রমণ নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুর্কমেনিস্তানের রাজধানী আশবাগাতে আন্তর্জাতিক ফোরামের এক পার্শ্ব বৈঠকে মধ্যপ্রাচ্য পরস্থিতি নিয়ে আলোচনা করেন। ২০২২ সালে পুতিন […]

বিস্তারিত পড়ুন