বৈষম্যহীন সমাজ গঠনে এবং ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নাই : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “ছাত্র-জনতা বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যাশায় জীবন ও রক্ত দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে দেশকে নতুন করে স্বাধীন করেছে। আমরাও একটি বৈষম্যহীন সমাজ চাই। সমাজের সকল স্তর থেকে বৈষম্য দূর করতে চাই। আর এজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় […]

বিস্তারিত পড়ুন

আগামী নির্বাচন ২০২৫ সালের মধ্যে সম্ভব হতে পারে

২০২৫ সালের মধ্যে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনপূর্ব প্রস্তুতি সম্পন্ন করে আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে। উপদেষ্টা বলেন, “আমি মনে করি, বাস্তবতার নিরীখে আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব হবে। অনেকগুলো বিষয় আছে। […]

বিস্তারিত পড়ুন

আশাকে বাঁচিয়ে রাখুন : মুফতি মেনক

অনুবাদ: মাসুম খলিলী এক. সর্বশক্তিমান। আমাদের আশাকে বাঁচিয়ে রাখুন কারণ অনেকে ভেঙে পড়েছেন এবং সান্ত্বনার প্রয়োজন অনুভব করছেন। কঠিন সময়ে আশীর্বাদের প্রতি মনোযোগ দেওয়া কারো কারো পক্ষে কঠিন হতে পারে। যখন দিনগুলি অন্ধকার দেখায় এবং চাপ বেশি হয়, তখন আমাদের আলোর পথ দেখান। আমীন। দুই . অন্যকে যে কোনও উপায়ে সংশোধন করুন তবে এটি এমনভাবে […]

বিস্তারিত পড়ুন

ভারতের উপর কানাডা নিষেধাজ্ঞা জারি করলে কোন দেশের বেশি ক্ষতি হবে

কানাডা ও ভারতের মধ্যে যে সঙ্কট দেখা গিয়েছে তার শেষটা ঠিক কোথায়, তা অনুমান করা সহজ নয়। আগামী বছরের অক্টোবর মাসে কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং জাস্টিন ট্রুডো যদি আবারও নির্বাচনে জেতেন, তাহলে ভারত সম্পর্কে তার অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা কমই রয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি জানিয়েছিলেন, ভারতের […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা আরোপের’ চিন্তা

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-জিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য৷ গাজা এবং পশ্চিম তীরের সাধারণ মানুষদের নিয়ে তাদের মন্তব্যের কারণে এমন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার৷ গত জুলাইয়ের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির পরাজয়ের আগে সেসময়কার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও স্মোট্রিচ এবং বেন-জিভির উপর […]

বিস্তারিত পড়ুন

গ্রেপ্তারি পরোয়ানা সাপেক্ষে হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিকেলে সাংবাদিকদের বলেন, ‘আমরা (পররাষ্ট্র মন্ত্রণালয়) এইমাত্র খবর পেয়েছি… আমরা অবশ্যই তাকে (হাসিনাকে) দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আজ বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, […]

বিস্তারিত পড়ুন

‘ফাইল গায়েব হয়ে যাচ্ছে সংসদ থেকে’

ফাইল গায়েব হয়ে যাচ্ছে সংসদ থেকে— এটি মানবজমিন পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম। এ খবরে বলা হয়েছে, আর্থিক ও সংসদ সচিবালয়ের নেয়া পুরনো অনেক সিদ্ধান্তের ফাইল গায়েব করা হচ্ছে। এরই মধ্যে শতাধিক ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। মানবজমিনের অনুসন্ধানে দেখা গেছে, এসব ফাইলের বেশির ভাগেই আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। ইতোমধ্যে যেসব ফাইল গায়েব হয়েছে তাতে শতাধিক […]

বিস্তারিত পড়ুন

২০২৫ সালের সরকারি ছুটি ২৬ দিন

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন। শুক্রবার ৫টি ও শনিবার ৪টি। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে […]

বিস্তারিত পড়ুন

দুঃখ ও সুখের মাঝে বিস্তুৃত আমাদের যাত্রা : মুফতি মেনক

অনুবাদ: মাসুম খলিলী এক. আমাদের যাত্রা দুঃখ ও সুখের মাঝে বিস্তুত। সর্বশক্তিমান আমাদের চলার পথে যাই রাখুন না কেন, এক পা অন্য পায়ের সামনে রাখুন, এমনকি যখন এটি করতে কষ্ট হয় তখনও। মনে রাখবেন, সামনে কী আছে তা কেউ জানে না কিন্তু যিনি আমাদের তৈরি করেছেন তিনি জানেন। এটা এমন এক বিষয় যা সবসময় আমাদের […]

বিস্তারিত পড়ুন

লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের উত্তরাঞ্চলে অন্তত ২২ জন নিহত হওয়ার ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আইতা গ্রামে সোমবারের হামলায় নিহতদের মধ্যে ১২ জন নারী ও দুই শিশু রয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, আমরা জেনেছি একটি চারতলা আবাসিক ভবনে এই হামলা হয়েছে। এই বিষয়গুলি বিবেচনায় আইএইচএল […]

বিস্তারিত পড়ুন