আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করছেন তিনি : মুফতি মেনক

অনুবাদ: মাসুম খলিলী এক. সর্বশক্তিমান সবসময় ভাল এবং খারাপ উভয় সময়ে থাকেন। যতক্ষণ না আপনি তাঁকে ডাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে নিজে থেকে কোনো কিছুর মুখোমুখি হতে হবে না। তিনি সেখানে আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। আর একটা দিনও নষ্ট করবেন না। দুই. সর্বশক্তিমান, এই কঠিন সময়ে, আপনার প্রতি ফোকাস রাখতে আমাদের সাহায্য করুন। ব্যথা […]

বিস্তারিত পড়ুন

৪৬ বছর পর বন্ধুর সাথে সাক্ষাৎ ।। আনোয়ার হোসেইন মঞ্জু

১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার। নির্বাচনী প্রচারাভিযানে বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি, পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী ও পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক লিডার অফ দ্য হাউজ খান এ সবুরের সঙ্গে ১৯৭৮ সালের নভেম্বর মাসে কোনো একদিন আমাকে রাজবাড়িতে যেতে হয়েছিল। পাংশা […]

বিস্তারিত পড়ুন

বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী নেতাদের বৈঠক

রাষ্ট্রপতির অপসারণসহ বিভিন্ন বিষয়ে শনিবার বিএনপির সঙ্গে আলোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের ব্রিফ করলেও বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক […]

বিস্তারিত পড়ুন

তাবিথ আউয়াল বাফুফের নতুন সভাপতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। সর্বোচ্চ ১২৩ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ। সভাপতি পদে তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল সংগঠক মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন […]

বিস্তারিত পড়ুন

ইরানে প্রতিশোধমূলক হামলার ‘সমাপ্তি’ ঘোষণা ইসরায়েলের

ইরানের আধাসরকারি তাসনিম সংবাদসংস্থা জানিয়েছে ইসরায়েলের যেকোন ‘আগ্রাসনের’ জবাব দিতে প্রস্তুত ছিল দেশটি৷ ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যে হামলার সমাপ্তি ঘোষণা করেছে৷ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন হামলার ব্যাপারে তাদেরকে আগেই জানিয়েছিল ইসরায়েল৷ ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) শনিবার খুব ভোরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যে হামলা চালায়৷ ইরানে প্রতিশোধমূলক হামলা শুরুর ঘোষণা দেয়ার প্রায় তিনঘণ্টা পর […]

বিস্তারিত পড়ুন

হিন্দু সম্প্রদায় কী চাইছে, তারা এখন কেন রাস্তায়

বাংলাদেশের সনাতন সম্প্রদায় তাদের আট দফা দাবি আদায়ের জন্য চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুক্রবার যে সমাবেশে করেছে তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। ওই সমাবেশ থেকে দাবি আদায়ের জন্য ঢাকা অভিমুখে লংমার্চের যে ঘোষণা দিয়েছে সেটিও অনেকের দৃষ্টিতে এসেছে। সমাবেশের আয়োজকরা বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের পরিচিত সংগঠনগুলোর বাইরে সাধু সন্তদের উদ্যোগে অনুষ্ঠিত হওয়ায় এবারের […]

বিস্তারিত পড়ুন

সে বন্ধুদের মূল্য দিন যারা সর্বশক্তিমানের কাছে নেয় : মুফতি মেনক

অনুবাদ: মাসুম খলিলী এক. আপনার সে সব বন্ধুদের মূল্য দিন যারা আপনাকে সর্বশক্তিমানের কাছাকাছি নিয়ে আসে। আর এমন সম্পর্কগুলি ছেড়ে দিতে শিখুন যা আপনার ও তাঁর মধ্যে দূরত্ব তৈরি করে। এই ধরনের মানুষের সাথে সময় নষ্ট করার জন্য জীবনটি অনেক বেশি ছোট। দুই. লোকেরা আপনাকে দোষারোপ করবে, বাজে কথা বলবে এবং আপনার সম্পর্কে গল্প তৈরি […]

বিস্তারিত পড়ুন

নিলামে উঠছে এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি

নিলামে উঠছে সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল ২৪টি গাড়ি। আরও ১৮টি গাড়িসহ পর্যায়ক্রমে ৪২টি গাড়ি নিলামে ওঠার কথা রয়েছে। ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কারশেডে থাকা গাড়িগুলো নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারক ডেলিভারি নেয়নি বলে এগুলো নিলামে উঠানোর জন্য কাস্টমসকে চিঠি […]

বিস্তারিত পড়ুন

আনুপাতিক প্রতিনিধিত্বে স্বৈরশাসকের ফেরা সহজ ।। কামাল আহমেদ

গণতন্ত্রে উত্তরণে ব্যর্থতা ও স্বৈরতন্ত্রের নিকৃষ্টতম রূপ প্রত্যক্ষ করার পর অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যেসব বিষয়ে সংস্কারের আলাপ চলছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনব্যবস্থা। এরশাদের সামরিক স্বৈরাচারের পতনের পর নির্বাচনকে গণতন্ত্রচর্চার মাধ্যম হিসেবে যেভাবে প্রতিষ্ঠার কথা ছিল, তা থেকে প্রধান দুই দলই বিচ্যুত হয়েছিল। পরিণতিতে নির্বাচন শুধু ক্ষমতা দখলের হিংসাত্মক খেলায় পরিণত হয় এবং শেষ পর্যন্ত […]

বিস্তারিত পড়ুন

‘নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে হাসিনা’

‘নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে হাসিনা’– মানবজমিনের প্রথম পাতার খবর। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ৫ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্বতমানে নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছেন। লুটিয়েন্স বাংলো দেশের মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়। শেখ হাসিনার মর্যাদাকে গুরুত্ব […]

বিস্তারিত পড়ুন