তিনি চোখের পলকে জীবন ঘুরিয়ে দিতে পারেন : মুফতি মেনক

অনুবাদ মাসুম খলিলী: এক. আপনি ভাবতে পারেন আপনার জীবন আশাহীন। আপনি খুব কমই জানেন যে সর্বশক্তিমানের আপনার জন্য একটি পরিকল্পনা আছে। দোয়া করতে থাকুন। তার কাছে চাইতে থাকুন। তিনি চোখের পলকে আপনার জীবন ঘুরিয়ে দিতে পারেন। দুই. সর্বশক্তিমান। বিশ্বের অনিশ্চয়তার মধ্যে আপনার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস এবং সম্পূর্ণ আস্থা রক্ষিত করুন। আমরা জানি আপনি আমাদের […]

বিস্তারিত পড়ুন

গণভবনের স্মৃতি জাদুঘরে শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারি রিকশা

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্মৃতিচিহ্ন হিসাবে রাখা হবে। ৭ই নভেম্বর, বৃহস্পতিবার গণবনে নাফিজের দেহ বহনকারী রিকশাটি দেখতে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম একথা বলেন। গণভবনে রিকশা হস্তান্তরের সময় উপদেষ্টা রিকশাচালক নূর মোহাম্মদকে তাঁর সাহসিকতার জন্য ধন্যবাদ জানান […]

বিস্তারিত পড়ুন

যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামাতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানিয়েছেন। জামায়াত নেতা বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। […]

বিস্তারিত পড়ুন

প্রবাসী আয় ও আন্তব্যাংক লেনদেনে স্বস্তি বিদেশি ঋণ শোধে

সমীর কুমার দে ডিডাব্লিউ, ঢাকা গত অর্থবছরে বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি ব্যাপক চাপের মুখে পড়ে৷ এক পর্যায়ে তা ২০ বিলিয়ন বা দুই হাজার কোটি ডলারে নেমে আসে৷ রিজার্ভের পতন ঠেকাতে গিয়ে বিভিন্ন সংস্থার ঋণ ও বকেয়া পরিশোধ বন্ধ করে দেয় বিগত সরকার৷ এরমধ্যে বিভিন্ন সংস্থা তাদের বকেয়া পরিশোধের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে শুরু করে৷ তবে […]

বিস্তারিত পড়ুন

ধৈর্যশীল ও অধ্যবসায়ীদের ভালোবাসেন সর্বশক্তিমান : মুফতি মেনক

অনুবাদ মাসুম খলিলী: এক. সময় বেশ কঠিন। তবে নিজেকে মনে করিয়ে দিন যে সর্বশক্তিমান ধৈর্যশীলদের ভালোবাসেন, যারা অধ্যবসায় করেন এবং তাঁর কাছে সান্ত্বনা খোঁজেন। তাঁর পুরস্কার অসাধারণ। তাকে বিশ্বাস করুন। দুই. সর্বশক্তিমান। আমাদের মানসিক শান্তি দিন এবং আমাদের অশান্ত হৃদয়কে শান্ত করুন। আমাদের জীবনে চাপ, দুঃখ এবং শোকের অনেক কারণ তৈরি হচ্ছে, দয়া করে এমন […]

বিস্তারিত পড়ুন

আমির হোসেন আমু গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজধানীর পশ্চিম ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি আমির হোসেন আমু।’ আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের সাবেক […]

বিস্তারিত পড়ুন

চার মামলায় খালাস পেলেন শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী

তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায় খালাস পেয়েছেন আলোচিত ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আজ বুধবার (৬ নভেম্বর ২০২৪) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এসব মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায় থেকে তাকে খালাস দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম বলেন, এ মামলায় সাক্ষীরা আদালতে […]

বিস্তারিত পড়ুন

বিজয় ঘোষণা দিয়ে সমৃদ্ধ আমেরিকা গড়ার অঙ্গিকার করলেন ট্রাম্প

ডনাল্ড ট্রাম্প বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা দিয়ে তাঁর সমর্থকদের বলেন তিনি একটি “শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা তৈরি না পর্যন্ত বিশ্রাম নেবেন না।” “প্রতিটি দিন আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আপনাদের জন্য লড়াই করবো,” ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে তাঁর সমর্থকদের সামনে দেয়া এক ভাষণে বলেন। এ সময়ে মঞ্চে তাঁর […]

বিস্তারিত পড়ুন

আয়নাঘরের চেয়েও ভয়াবহ ৮ গোপন বন্দীশালার সন্ধান পেয়েছে গুম কমিশন

গুম সংক্রান্ত কমিশনে এক হাজার ৬শ’র বেশি অভিযোগ জমা পড়েছে। ৫ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশন সভাপতি বলেন, ‘এ পর্যন্ত ৪০০ অভিযোগ খতিয়ে দেখা হয়েছে এবং ইতোমধ্যে ১৪০ জনের সাক্ষাতকার নেয়া হয়েছে।’ সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, […]

বিস্তারিত পড়ুন

ট্রাম্প-হ্যারিস: কার জয়ে বাংলাদেশের কী হবে?

অর্চি অতন্দ্রিলা বিবিসি কমালা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প – যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। বিশেষ করে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটকে ঘিরে সেই আলোচনা আরো জোরালো হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে অতীতে মার্কিন রাজনীতিকদের, বিশেষ করে ডেমোক্র্যাট নেতাদের সাথে […]

বিস্তারিত পড়ুন