মানুষ সংস্কার শেষে এখন থেকে আরও ১ বছর পরে নির্বাচন চায়ঃ বদিউল আলম মজুমদার

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। এ জরিপটির ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। জরিপের ফলাফল নিয়ে অংশীজনদের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্চে। প্রশ্নঃ ভয়েস অফ আমেরিকা বাংলার একটি জরিপের ফলাফলে দেখা যাচ্ছে […]

বিস্তারিত পড়ুন

হৃদয়ের পরিবর্তনকারী সর্বশক্তিমান : মুফতি মেনক

অনুবাদ মাসুম খলিলী : এক. সর্বশক্তিমান। আপনি হৃদয়ের পরিবর্তনকারী। আপনি মুহূর্তের মধ্যে আমাদের নিরাময় করতে পারেন। আপনি মুহূর্তের মধ্যে ক্ষমা করতে পারেন। আপনি অসম্ভবকে বাস্তবে পরিণত করতে পারেন। আমরা সবসময় সব কিছুর জন্য যেন সবসময় আপনার কৃতজ্ঞ হতে পারি। আমীন। দুই. চারপাশে আসর বসিয়ে, গল্প গুজবে এবং পরচর্চার মধ্য দিয়ে সময় নষ্ট করার বিষয় অনেকের […]

বিস্তারিত পড়ুন

ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের সাথে আমীরে জামায়াতের সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ২৫ নভেম্বর সোমবার বিকালে ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানস্থ তাঁর বাসায় ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের […]

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে সতর্ক থাকতে হবে জানিয়ে বলেছেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক করে বলেন, দেশের চলমান গণতান্ত্রিক প্রকিত্রয়াকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে […]

বিস্তারিত পড়ুন

লাখ লাখ টাকা ঋণের প্রলোভনে শাহবাগে এত লোক কীভাবে এলো?

মুকিমুল আহসান বিবিসি ঢাকায় শাহবাগের সমাবেশে যারা উপস্থিত থাকবে তাদেরকে এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে- এমন প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভর্তি করে লোক আনা হয়েছিল। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এমন প্রায় তিনশোরও বেশি বাস, মাইক্রোবাস আটক করেছে পুলিশ। ঋণের আশায় যারা এই সমাবেশে এসেছিলেন তাদের […]

বিস্তারিত পড়ুন

জীবনে ভুল মানুষ নিয়ে হতাশ হবেন না : মুফতি মেনক

অনুবাদ মাসুম খলিলী : এক. আপনার জীবনে যদি ভুল মানুষ থাকে তবে আপনি দমবন্ধ বোধ করবেন। তবে হতাশ হবেন না। সর্বশক্তিমান সর্বজ্ঞ। তিনি তাদের সরিয়ে দেবেন এবং সঠিক ব্যক্তিদের আপনার পথে নিয়ে আসবেন। তিনি আপনাকে এর মাধ্যমে পথ দেখাবেন। এটা সময়ের ব্যাপার। আপনাকে বিশ্বাস করতে হবে তাকে। দুই. আপনি যেভাবে চান সেভাবে সব কিছুই হবে […]

বিস্তারিত পড়ুন

৫ বিসিএসে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, সরকারি চাকরিতে সাড়ে ৫ লাখ পদ খালি আছে। শিগগিরই পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন। রবিবার (২৪ নভেম্বর ২০২৪) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি […]

বিস্তারিত পড়ুন

শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার শপথ নিয়েছেন। রবিবার (২৪ নভেম্বর ২০২৪) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এম এম মো. নাসির উদ্দিন। চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. […]

বিস্তারিত পড়ুন

খ্যাতিমান সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ পুলিশের বিশেষ শাখার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ সম্পাদক খ্যাতিমান সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং ইতোমধ্যেই এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, নিউ এজ সম্পাদক নূরুল কবির শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক […]

বিস্তারিত পড়ুন

বিধানসভা উপনির্বাচন: পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবি

পায়েল সামন্ত কলকাতা, ডিডাব্লিউ পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে বিজেপির বড় ধরনের পরাজয় ঘটেছে। বড় জয় পেয়েছেন প্রথমবার ভোটে লড়া প্রিয়াঙ্কা গান্ধী। দুটি রাজ্য বিধানসভাসহ কয়েকটি রাজ্যে উপনির্বাচনের ভোটগণনা চলছে শনিবার। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসন। ভোটগণনা হচ্ছে দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনেরও। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের রাজ্য সরকার নির্বাচনের জন্য এখানকার মানুষ ভোট দিয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গ […]

বিস্তারিত পড়ুন