বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে দু’একটা ছাড়া অন্যগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। ড. […]

বিস্তারিত পড়ুন

সাহায্যের হাত বাড়িয়ে এক বিশ্বাসীকে মূর্ত করছেন : মুফতি মেনক

অনুবাদ মাসুম খলিলী : এক. অন্যদের খারাপ কথা বলবেন না। আপনি কিছুক্ষণের জন্য “ভালো” অনুভব করতে পারেন কিন্তু আপনি এটির জন্য অনুশোচনা করবেন। এটি এমনভাবে ফিরে আসবে যা আপনি কল্পনাও করেননি। মহান আল্লাহ তা দেখবেন। এ ধরনের বিষাক্ত কাজ থেকে দূরে থাকাই উত্তম। দুই. আপনি যখন অন্যদের সাথে সম্মানের সাথে আচরণ করেন, সাহায্যের হাত বাড়িয়ে […]

বিস্তারিত পড়ুন

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ

মহান বিজয় দিবস’২৪ উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল যোগদান করেন। সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া […]

বিস্তারিত পড়ুন

৫ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। উপদেষ্টা বলেন, কমিটি বিডিআর বিদ্রোহের বিষয়ে একটি বিস্তৃত তদন্ত […]

বিস্তারিত পড়ুন

‘তত্ত্বাবধায়ক’ ব্যবস্থা ফিরে এলো, দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল

দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল হয়েছে। ফিরে এসেছে ‘তত্ত্বাবধায়ক’ ব্যবস্থা। আওয়ামী লীগ সরকার সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল, তা বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এক রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। ২০১১ সালে সংবিধানে […]

বিস্তারিত পড়ুন

হেলাল হাফিজ : মুঠোফোনে কথা, তার কবিতা, মৃত্যু ও একটি পুরস্কারের গল্প

জাকির আবু জাফর মৃত্যুর ঠিক দুদিন আগে কথা হয়েছে কবির সাথে। শেষ বিকেলে, মুঠোফোনে। আমিই ফোন দিয়েছিলাম। দিয়েছি আগের দিন অর্থাৎ ১০ ডিসেম্বর। একাধিকবার! বেজে বেজে নীরব হয়ে গেলো ফোনের বুক। রিসিভ করতে সমর্থ হননি তিনি। কিছুটা হতাশ হয়েছি বৈকি। ভাবলাম- নিশ্চয় অসুস্থতা কাবু করে ফেলেছে তাকে। একধরনের শংকা বেড়ে উঠলো মনের কোনে। পরের দিন […]

বিস্তারিত পড়ুন

স্টাফ ও বাসিন্দাদের জন্য নতুন গাড়ি ক্লাব স্কিম চালু করেছে টাওয়ার হ্যামলেট্স কাউন্সিল

কাউন্সিলের স্টাফদের সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল গাড়ি-শেয়ারিং প্ল্যাটফর্ম হিয়াকার- এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই উদ্যোগে কর্মীদের জন্য একটি বিশেষ গাড়ি ক্লাব চালু ও পরিচালনা করা হবে। ২ ডিসেম্বর থেকে, টাউন হলে তিনটি হাইব্রিড গাড়ি কর্মীদের জন্য সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ব্যবহারের জন্য রাখা […]

বিস্তারিত পড়ুন

মোদীর ‘বিজয় দিবস’- এর বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেয়ার পর এ নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর আগেও স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ বিশেষ দিনে নিয়মিতই নিজের বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তবে তার বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় সাধারণত বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের […]

বিস্তারিত পড়ুন

আপনার পুরানো অভ্যাস সম্পর্কে সচেতন হোন : মুফতি মেনক

অনুবাদ মাসুম খলিলী : এক. আপনার পুরানো অভ্যাস সম্পর্কে সচেতন হোন। এসবের কাছে ফিরে যাবেন না। মনে রাখবেন, যখন আপনি আরও ভাল করছেন তখন বিষাক্ত আচরণ ও নেতিবাচক শক্তি আপনার জীবনে ফিরে আসার উপায় খুঁজতে থাকে। একবার এবং সব সময়ের জন্য তাদের বিদায় দেবার সচেতন প্রচেষ্টা গ্রহণ করুন। দৃঢ়চিত্ত হোন। মনোযোগী হোন। দুই. আপনি যখন […]

বিস্তারিত পড়ুন

২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে করা যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।’ বিটিভি […]

বিস্তারিত পড়ুন