টেলিকম খাত পুনর্গঠনে গেজেট প্রকাশ, মধ্যস্বত্বভোগী লাইসেন্স বাতিল

অকার্যকর, টেলিযোগাযোগ সেবাখাত বিকাশের অন্তরায়, আওয়ামী মাফিয়াতান্ত্রিক লাইসেন্স যুগকে বাতিল করতে নতুন টেলিকম লাইসেন্স বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্দেশ্যে ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং ২০২৫’ পলিসি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের দেওয়া বৈধ ও অবৈধ তিন হাজারের বেশি লাইসেন্স রিভিউয়ের আওতায় আনা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। […]

বিস্তারিত পড়ুন

আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের ফায়সালা হবে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রাহমান বলেছেন, আমাদের কুরআন এক, আল্লাহ তাআলা এক, নবী এক, পথ আমাদের এক। যেখানে আমরা যাব সেই জায়গাটাও আমাদের এক। কাজেই আমাদের মাঝে কোনো ভিন্নতা থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি- আল্লাহর বিশেষ দান। আমি অনেক দেশ ঘুরেছি, আমার মনে হয়েছে এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে। শনিবার […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন। […]

বিস্তারিত পড়ুন

নোয়াখালীতে কাফনের কাপড় পরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে দলটির একটি অংশ। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেলে কবিরহাট বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীরা বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামের পরিবর্তে বজলুল করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে ‘বয়কট ফখরুল ইসলাম’, ‘মনোনয়ন পরিবর্তন চাই’সহ নানা স্লোগান দেন। […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর আজ উভয় দেশ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। প্রথম সমঝোতা স্মারকটি ‘স্বাস্থ্যকর্মী নিয়োগ’ সংক্রান্ত, যা সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন […]

বিস্তারিত পড়ুন

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

ছুটির দিনের সকালে অনেকেই যখন হালকা মেজাজে ঘরে শুয়ে-বসে আছেন, ঠিক তখনই ভয়াবহ কাঁপুনি টের পেতে শুরু করেন তারা। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। শুক্রবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আমীরে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও কথা বলেন। এছাড়া আমীরে জামায়াতের সাথে সৌজন্য মোলাকাত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সহ অন্যান্য বিশিষ্ট […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। এসময় প্রধান উপদেষ্টা বেগম জিয়ার সাথে একান্তে আলাপ করেন। এদিকে, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক […]

বিস্তারিত পড়ুন

নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

নির্বিঘ্ন ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোরণে আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। একটি নির্বিঘ্ন ও উৎসবমুখর […]

বিস্তারিত পড়ুন

তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি‘র বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’র অভিযোগে শাহিন মাহমুদ নামের এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইলতুতমিশ আবেদনটি করেন। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী আবেদনটি খারিজ করে দেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগটি সাইবার সুরক্ষা অধ্যাদেশে কাভার […]

বিস্তারিত পড়ুন