আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ বীর বিক্রম। আজ রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুরে সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এর আগে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা আলােচনায় অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমীরে মজলিস আল্লামা মামুনুল হক, এমডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমূখ। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ প্রমুখ।

