সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ওই বাসার বাসিন্দা হাজি আব্দুস সাত্তার, তার স্ত্রী এ বাসার কাজের মেয়ে।
বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পুলিশ মিতালি ১১১ নম্বর বাসায় ঘটনাস্থলে যায়। তখন এই ঘটনা জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাজি আব্দুস সাত্তার মিতালি আবাসিক এলাকার পুরাতন বাসিন্দা ও প্রবীণ মুরব্বি হিসেবে সুপরিচিত। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত পুলিশী তৎপরতা শুরু হয়েছে।

