টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে জনসচেতনতা সপ্তাহ। আগামী ২৯ জুন সোমবার থেকে ৫ জুলাই রবিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে। এই প্রচারণা সপ্তাহের মূল লক্ষ্য হলো, অসামাজিক আচরণ সম্পর্কে সচেতনতা বাড়ানো, স্থানীয় প্রতিক্রিয়া জোরদার করা এবং ভুক্তভোগীদের অধিকার তুলে ধরা।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল মেট পুলিশের সাথে যৌথভাবে পুরো বারাজুড়ে বিভিন্ন ইভেন্ট আয়োজন করেছে। যেখানে বাসিন্দারা কীভাবে অভিযোগ করতে হয় তা জানতে পারবেন, পরামর্শ ও সহায়তা পাবেন এবং সপ্তাহজুড়ে পুলিশি টহল পরিচালিত হবে। কোন প্রকার আগাম বুকিং ছাড়াই এসব ইভেন্টে অংশগ্রহন করতে পারবেন বারার বাসিন্দারা। সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সর্ম্পকে রিপোর্ট করার বিষয়ে আরও জানতে কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করুন।

সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচিগুলো হলো:
কমিউনিটি এনগেজমেন্ট ইনফরমেশন স্টল
২৯ জুন ২০২৬ সোমবার
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: সেন্ট পলস ওয়ে, মাইল এন্ড, ই-থ্রি
অংশগ্রহনকারী:টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসার (থিও), পপলার হারকা, এসএনটি, সেইফটি সার্জারী অফিসার।
সেফার সার্জারি, কমিউনিটি এনগেজমেন্ট
২৯ জুন ২০২৬ সোমবার
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: ল্যান্সবারি, ক্রিপস স্ট্রিট মার্কেট
অংশগ্রহনকারী: এসএনটি,পপলার হারকা, টেলফোর্ড হোমস ও থিও।
ইনফরমেশন স্টল
৩০ জুন ২০২৬ মঙ্গলবার
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: শ্যাডওয়েল: বার্নাডো গার্ডেনস
অংশগ্রহনকারী: হাইড এইচএ, শ্যাডওয়েল এসএনটি এবং থিওস।
কমিউনিটি সেফটি ওয়াকঅ্যাবাউট
৩০ জুন ২০২৬ মঙ্গলবার
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: ব্রোমলি সাউথ, কোরসিকান স্কয়ার
অংশগ্রহনকারী: এসএনটি, কাউন্সিলার, পপলার হারকা এবং থিও।
পার্টনারশিপ পেট্রোল
৩০ জুন ২০২৬ মঙ্গলবার
সময়: দুপুর ২টা থেকে বিকাল ৫টা
স্থান: সিডনী স্কয়ার, স্টেপনি গ্রিন
অংশগ্রহনকারী: এসএনটি, সেইফটি অফিসার, থিওস, পুলিশ কুকুর।
অ্যাকশন ডে
৩০ জুন ২০২৬ মঙ্গলবার
সময়: দুপুর ১টা থেকে বিকাল ৩টা
স্থান: বেথনাল গ্রিন ওয়েস্ট
অংশগ্রহনকারী: এসএনটি, বর্জ্য ব্যবস্থাপনা ও হাইওয়ে এনফোর্সমেন্ট ও পার্কিং এনফোর্সমেন্ট।
কমিউনিটি সেফটি এনগেইজমেন্ট ইভেন্ট ও অস্ত্র অনুসন্ধান
৩০ জুন ২০২৬ মঙ্গলবার
সময়: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা
স্থান: রিভেনক্রফট পার্ক, ওয়েভারস
অংশগ্রহনকারী: পুলিশ এবং থিওস।
সেইফটি সার্জারি
৩০ জুন ২০২৬ মঙ্গলবার
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
স্থান: বাজলী স্ট্রিট ও কট্টন স্ট্রীটের মধ্যবর্তী এলাকা, পপলার
অংশগ্রহনকারী: সিএস ও এএসবি অফিসার এবং থিওস।
ইনফরমেশন স্টল ও অস্ত্র অনুসন্ধান
১ জুলাই ২০২৬ বুধবার
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: বিউমন্ট স্কয়ার, সেন্ট ডানস্টন
অংশগ্রহনকারী: পুলিশ, থিওস ও কে নাইন ইউনিট।
অপরাধ প্রতিরোধ ও ASB সচেতনতা
১ জুলাই ২০২৬ বুধবার
সময়: দুপুর ২টা থেকে বিকাল ৫টা
স্থান: টাউন হল, হোয়াইটচ্যাপল
অংশগ্রহনকারী: এসএনটি।
ইনফরমেশন স্টল ও বাইক মার্কিং
২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: আইডিয়া স্টোর, রোমান রোড, বো
অংশগ্রহনকারী: পুলিশ ও থিওস।
কমিউনিটি এনগেজমেন্ট ইভেন্ট
২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: কোর্টার ডেক, ক্যানারি ওয়ার্ফ
অংশগ্রহনকারী: পুলিশ ও থিওস।
বাইক মার্কিং / ইনফরমেশন স্টল
২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
সময়: দুপুর ২টা থেকে বিকাল ৫টা
স্থান: লাইম হাউজ
অংশগ্রহনকারী: পুলিশ ও থিও।
নেইবারহুড অ্যাকশন ডে
২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
সময়: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা
স্থান: উইল ক্রকস এস্টেট (উগ্রাম হাউজ এলাকা)
অংশগ্রহনকারী: পুলিশ, থিওস।
ড্রাগস ও অস্ত্র অনুসন্ধানসহ সেফার সার্জারি
২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
স্থান: আইল অব গার্ডেন
অংশগ্রহনকারী: পুলিশ, ড্রাগস স্কোয়াড ও থিওস।
সেফার সার্জারি / ইনফরমেশন সেশন
৩ জুলাই ২০২৬ শুক্রবার
সময়: সকাল ১০টা – দুপুর ১টা
স্থান: ব্রমলি বাই বো সেন্টার
অংশগ্রহনকারী: পুলিশ, পপলার হারকা ও থিওস।
ইনফরমেশন স্টল
৩ জুলাই ২০২৬ শুক্রবার
সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা
স্থান: হোইটরোজ, সেন্ট কেথরিন
অংশগ্রহনকারী: পুলিশ, ওয়ার্ড প্যানেল।
এএসবি সচেতনতা ও তরুণদের সম্পৃক্ততা
৩ জুলাই ২০২৬ শুক্রবার
সময়: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা
স্থান: বেথনাল গ্রীন গার্ডেনস
অংশগ্রহনকারী: পুলিশ, থিওস এবং ইয়াং টাওয়ার হ্যামলেটস।
ইয়ুথ এনগেইজমেন্ট
৩ জুলাই ২০২৬ শুক্রবার
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
স্থান: হোয়াইটচ্যাপল
সেফার সার্জারি / কমিউনিটি এনগেজমেন্ট
৪ জুলাই ২০২৬ শনিবার
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: ব্লাকওয়েল এন্ড কিউবিট টাউন
অংশগ্রহনকারী: থিওস।

