বৃহস্পতিবার পবিত্র উমরাহ পালনে সৌদি আরব গেছেন ইমাম ও টিভি উপস্থাপক শাইখ আবু সাঈদ আনসারী

মধ্যপ্রাচ্য যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

জনপ্রিয় ইসলামি বক্তা, ইমাম ও টেলিভিশন উপস্থাপক শাইখ আবু সাঈদ আনসারী বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) একটি উমরাহ কাফেলা নিয়ে সৌদি আরব গিয়েছেন। দীর্ঘ বহু বছর ধরে তিনি সফলতার সঙ্গে উমরাহ সফরের নেতৃত্ব দিয়ে আসছেন। জ্ঞানসমৃদ্ধ আলোচনা, আন্তরিক দিকনির্দেশনা এবং সুসংগঠিত ব্যবস্থাপনার কারণে তাঁর উমরাহ সফর দেশ-বিদেশের মুসলিমদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তরুণ থেকে প্রবীণ সব বয়সের মুসল্লিরাই তাঁর সাথে সফরকে অত্যন্ত উপভোগ করেন।

শাইখ আবু সাঈদ আনসারী গত রবিবার ভার্চুয়াল উমরাহ প্রশিক্ষণ সেমিনারের আয়োজন করেন। সেখানে তিনি জানান, এবারের সফরে অংশগ্রহণকারীদের জন্য থাকবে ব্যতিক্রমধর্মী ও জ্ঞানসমৃদ্ধ কয়েকটি বিশেষ ভ্রমণ, যার মধ্যে রয়েছে সীরাহ ট্যুর, ‘মক্কার অজানা রহস্য’ (Secrets of Makkah) এবং ‘মদিনার অজানা রহস্য’ (Secrets of Madinah)। এসব আয়োজনের মাধ্যমে হাজি ও উমরাহযাত্রীদের সামনে পবিত্র দুই নগরীর ইতিহাস, ঐতিহ্য ও ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাবলি নতুনভাবে তুলে ধরা হবে।

এবারের পাঁচ তারকা উমরাহ প্যাকেজে কাফেলার সকলে প্রথমে মক্কা মুকাররমায় অবস্থান করবেন। যাত্রীরা মসজিদুল হারামের সন্নিকটে অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার কমপ্লেক্সে থাকবেন। পরবর্তীতে তারা আধুনিক ও আরামদায়ক হারামাইন বুলেট ট্রেনে করে মদিনা মুনাওয়ারায় যাত্রা করবেন।

এছাড়াও শাইখ আবু সাঈদ আনসারী হজ ২০২৭-এর নিবন্ধন কার্যক্রমও শুরু করেছেন। আকর্ষণীয় সুযোগ-সুবিধা, মানসম্মত সেবা এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ কর্মসূচির সমন্বয়ে তাঁর হজ প্যাকেজ ইতোমধ্যেই আগ্রহী হজযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সফর সফল ও কবুল হওয়ার জন্য তিনি দেশ-বিদেশের সকলের নিকট দোয়া কামনা করেছেন। আল্লাহ তাআলা সকল উমরাহযাত্রীর সফর সহজ করুন, তাঁদের ইবাদত কবুল করুন এবং সুস্থ ও নিরাপদে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে আনুন। আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *