ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ লাঘবে আজ বুধবার (১ জুলাই ২০২৬) সকালে বিভিন্ন এলাকা পরিদর্শনে একসাথে গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
এ সময় রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমার রাজনৈতিক জীবনে এতো দূরদর্শী এতো বিশক্ষণ বিরোধী দলীয় নেতা দেখিনি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবে কিনা আমার জানা নেই। উনি সংসদটার পরিবেশ সুন্দর শান্ত রেখেছেন। এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন, সেই কারণেই ট্রেজারি ব্রেঞ্চ এবং বিরোধী দল আমরা মিলেমিশে আইন পাস করি বা সংসদে তর্ক বিতর্ক করি। বিরোধীদলীয় নেতার কারণেই একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা সংসদ থেকে বের হয়ে আসতে পারি।
ঢাকা-১৫ আসনের জনগণের পানি সমস্যা, গ্যাস সমস্যা, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, অবৈধ খাল দখলমুক্তকরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমসহ জনসেবামূলক বিভিন্ন বিষয় পরিদর্শন করে জনগনের সাথে কথা বলেন রোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। এ সময় তারা জনগণের সেবামূলক কার্যক্রমে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

