সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশের সরকার

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

রোববার দিবাগত রাত বারোটা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ১১৫ টাকার পরিবর্তে ১৩৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রতি লিটার পেট্রোল এখন ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা দাম নির্ধারণ করেছে সরকার। একইসঙ্গে, প্রতি লিটার কেরোসিনের নতুন দাম ১৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আগে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ১৩৫ টাকা।

বাংলাদেশে এই বছরের ১৮ই এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। সেই সময় অকটেনের দাম বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। কেরোসিনের দাম বাড়িয়ে করা হয়েছিল ১৩০ টাকা। পরে দেড় মাসের মাথায় ৩১শে মে আবার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা করে বাড়ানো হয়েছিল। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *