ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল-ইনু-লতিফকে হাতকড়া পরিয়ে

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

শাপলা চত্বর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীও রয়েছেন। তাদের ট্রাইব্যুনালে আনা হলো হাতকড়া পরিয়ে। প্রিজনভ্যান থেকে নামানোর পর তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। গত ১২ নভেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করা হয়। আজ আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য রয়েছে। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জন এবং ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *