এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ

সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১৯৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলটির দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক পদে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আব্দুল্লাহ এমপি। অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এই কমিটিতে সিলেট জেলা এনসিপির সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফকে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর এই পদায়ন সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে অনুযায়ী, রাষ্ট্র সংস্কারের দাবিতে আন্দোলন-সংগ্রাম, ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে কামরুল আরিফের ভূমিকা তাঁর নতুন দায়িত্বের আলোচনায় গুরুত্ব পেয়েছে। সিলেট জেলা এনসিপির সদস্যসচিব হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দলীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগ থেকে আরও কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ও প্রীতম দাশ, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেল উল আলম, কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক এবং ডায়াস্পোরা বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কেন্দ্রীয় দায়িত্বের মধ্য দিয়ে প্রকৌশলী কামরুল আরিফসহ সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা সাংগঠনিক সমন্বয় জোরদার, তৃণমূলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলের কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবেন।

ইনসাফ, সাম্য ও রাষ্ট্র সংস্কারের প্রত্যাশাকে সামনে রেখে সিলেট বিভাগের নতুন নেতৃত্বের এই যাত্রা এনসিপির সাংগঠনিক অগ্রযাত্রায় কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর দলীয় নেতাকর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *