সিলেট হলিডে হোম উদ্বোধন প্রবাসীকল্যাণ মন্ত্রীর

প্রবাসী সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

এমজেএইচ জামিল সিলেট থেকে :

প্রবাসীদের এবং প্রবাসী নেক্সট জেনারেশনকে দেশের প্রতি আকৃষ্ট করার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার তা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

প্রবাসী বিনিয়োগকারীদের উদ্যোগে সিলেটের খাসদবীর পয়েন্টে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুরে এয়ারবিএনবি’র আদলে সিলেট হলিডে হোমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট হলিডে হোমের উদ্যোক্তা যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী শাহ মুনিমকে বাংলাদেশে এসে বিনিয়োগ করায় ধন্যবাদ জানিয়ে বলেন, এই হলিডে হোমের নিরাপত্তায় যাতে কোন ব্যাঘাত না ঘটে সেজন্য পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগকে তিনি নির্দেশনা দিবেন। সরকার প্রবাসীদের বিনিয়োগে গড়া প্রতিষ্ঠানে সব ধরনের নিরাপত্তা দিবে বলে জানান মন্ত্রী।

সিলেট হলিডে হোমের উদ্যোক্তা শাহ মুনিম জানান, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসীদের একত্রিত করে দেশে বিনিয়োগ করার জন্য ‘গ্লোবালাইজিং সিলেট’ নামে একটি প্লাটফর্ম করেছেন। এই প্লাটফর্মের পেট্রন হিসেবে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নাম প্রস্তাব করে বলেন, তিনি (আরিফুল হক চৌধুরী) সারাজীবন প্রবাসীদের জন্য কাজ করেছেন। তিনি সাথে থাকলে প্রবাসীরা দেশে বিনিয়োগে আরো বেশি আকৃষ্ট হবে। ‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *