বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাদ জোহর নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশের প্রতি অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া শেষে দরগাহ প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে নিজ হাতে শিরনি বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গোলজার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম এবং গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবীণ ব্যক্তিত্ব, দরগাহ মসজিদের মুসল্লি এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বাসস

