কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি না : ডা. শফিকুর রহমান

সিলেটে ৮ দলের বিভাগীয় সমাবেশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বের সকল শান্তিকামী দেশকে আমরা সম্মান জানাই। কিন্তু কেউ যেন আমাদের উপর দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতে চাই না, বরদাস্ত করতেও রাজি না। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক- এই দেশের জনগণের পছন্দে। এর বাইরে আর কারো পছন্দ-অপছন্দের কথা শুনতে […]

বিস্তারিত পড়ুন

সাইবার যুদ্ধে লড়াই করতে না পারলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল

সাইবার যুদ্ধে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে বিজয়ী হতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেছেন, সাইবার যুদ্ধে লড়াই করতে না পারলে পরাজিত হতে হবে। তরুণ প্রজন্মকে এটি ভেবে দেখতে হবে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ১৫ […]

বিস্তারিত পড়ুন

হাসিনা-পুতিনের পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের

ভারতে এখন সফররত ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে— এমন দাবি ছড়িয়ে দেওয়া একটি ভিডিওকে ভুয়া প্রমাণ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি আসলে ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাশিয়ার মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের। বাংলাফ্যাক্ট জানায়, অনলাইনে ভিডিওটি ছড়িয়ে বলা হচ্ছে, এটি ভারত […]

বিস্তারিত পড়ুন

জীবনব্যাপী শিক্ষা, জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং টেকসই সমাজ বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

জীবনব্যাপী শিক্ষা, জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং টেকসই সমাজ বিনির্মাণে এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এ সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার, লেখক, আইনজীবী, মাল্টিমিডিয়া ও প্রযুক্তি বিশেষজ্ঞবৃন্দ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে এ সেমিনারে দেশের উন্নয়নযাত্রায় লাইফ লং লার্নিং, নলেজ […]

বিস্তারিত পড়ুন

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কি-না তা নিয়ে শুনানি করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অবৈধভাবে বসবাস করা পিতামাতার সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বন্ধ করে আদেশ জারি করেছিলেন। কিন্তু পরে সেটি কয়েকটি নিম্ন আদালতে আটকে যায়। সুপ্রিম কোর্টের শুনানির এখনো কোনো তারিখ […]

বিস্তারিত পড়ুন

১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ (শনিবার) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট […]

বিস্তারিত পড়ুন

জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর একজন হিন্দু প্রার্থী ঘোষণা আলোচনায় কেন?

জান্নাতুল তানভী বিবিসি নিউজ বাংলা, ঢাকা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে এবার প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। খুলনার দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দীকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। মি. নন্দী বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি। গত নয়ই ফেব্রুয়ারি খুলনার […]

বিস্তারিত পড়ুন

আমেরিকা থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০১ এর অধীনে আমেরিকা থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে এমভি লোল্যান্ডস প্যাট্রাশ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ ইতিমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই […]

বিস্তারিত পড়ুন

নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার আহবান জানালেন মিয়া গোলাম পরওয়ার

বৃটেনের লুটন শহরে এক বিশাল সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার আহবান জানিয়ে বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার আদায়ে জামায়াত সর্বত্র সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, একটি জাতির মোরালিটি যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলো জিইয়ে রেখে কাঠামোগত ও মূল পরিবর্তন করা যায় না। […]

বিস্তারিত পড়ুন

ঢাকায় পৌঁছেই এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন পুত্রবধূ জুবাইদা রহমান

লন্ডন থেকে আজ শুক্রবার সকাল পৌনে ১১টায় ঢাকায় পৌঁছেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দুপুর বারটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তিনি। শাশুড়ি বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে আসতে জুবাইদা রহমান ঢাকায় গেছেন। লন্ডন থেকে রাতে যাত্রা করে ঢাকার […]

বিস্তারিত পড়ুন