সৌদি মন্ত্রিসভায় প্রথম নারী ভাইস সেক্রেটারি নিয়োগ

সৌদি আরবের নতুন মন্ত্রিসভায় দুই নারী ঠাঁই পেয়েছেন। সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের বাদশাহ সালমান দেশের মন্ত্রিসভায় রদবদল করায় নতুন এই দুই নারী মন্ত্রীসভায় স্থান পেয়েছেন। সৌদি আরবের নতুন মন্ত্রি পরিষদে প্রথমবারের মতো নারী ভাইস সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন আল-শেহানা বিনতে সালেহ আল-আজ্জাজ । এছাড়া প্রিন্সেস হাইফা বিনতে মোহাম্মদ দেশটির পর্যটন মন্ত্রণালয়ের […]

বিস্তারিত পড়ুন

বিশ্বে দুঃখী দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ‘গ্যালাপ ২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ শীর্ষক এক সমীক্ষায় দেখা গেছে বিশ্বের সবচেয়ে দুঃখী, অবসাদগ্রস্ত এবং ক্ষুব্ধ দেশের তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। আর শীর্ষ দুঃখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তান। ৪ জুলাই, সোমবার প্রকাশিত এ সমীক্ষায় ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ৪৫। আর ৫৯ স্কোর নিয়ে শীর্ষে আফগানিস্তান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি […]

বিস্তারিত পড়ুন

বিশাল স্বর্ণখনির সন্ধানে বদলে যাবে উগান্ডার অর্থনীতি

উগান্ডায় মাটির নিচে বিপুল পরিমাণ স্বর্ণ আকরিকের সন্ধান পাওয়া গেছে। এ থেকে পূর্ব আফ্রিকার এ দেশটির ১২ লাখ কোটি মার্কিন ডলারের বেশি আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এমনটি হলে বদলে যাবে দারিদ্র্যপীড়িত এ দেশটির অর্থনৈতিক অবস্থার। উগান্ডা কর্তৃপক্ষ এখন এমনটি আশা করছে। গত মাসে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি জানান, ৩ কোটি ১০ […]

বিস্তারিত পড়ুন

শত সংকটে সিলেট-সুনামগঞ্জের বন্যাদুর্গতরা

হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকার অধিবাসীরা শত সংকটে এখন দিন পার করছেন। কারো বাড়ি নেই, ঘর নেই। ঘর আছে তো গৃহস্থলীর জিনিস নেই। গরু নেই। আবার গরু আছে তো গো-খাদ্য নেই। সরকারি-বেসরকারি পর্যায়ে খাদ্য বিতরণের চিত্র্রও অভাবনীয়। তারপরও সংকট আর দুর্ভোগের যেনো শেষ নেই। এদিকে রৌদ্রোজ্জ্বল সিলেটের বানভাসি মানুষের মনে অনেকটাই […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন মেধাবী সেন্ট্রাল ব্যাংকার মোঃ আমিনুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন মেধাবী সেন্ট্রাল ব্যাংকার মোঃ আমিনুল ইসলাম। তাঁকে সিলেট অফিসে অতিরিক্ত হিসেবে বহাল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ৩ জুলাই ২০২২ এর এক আদেশে মোঃ আমিনুল ইসলাম সহ ৭ জনকে পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়। মোঃ আমিনুল ইসলাম ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৯ […]

বিস্তারিত পড়ুন

খাদ্যশস্য চুরির অভিযোগে রুশ জাহাজ আটক করেছে তুরস্ক

রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজ ইউক্রেনের অঞ্চল থেকে খাদ্যশস্য নিয়ে কৃষ্ণসাগর পার হচ্ছিল। এ সময় ‘খাদ্যশস্য চুরি করে’ রুশ বাহিনী পাচার করছে বলে অভিযোগ করে তুরস্কের প্রতি জাহাজটি জব্দ ও আটকের অনুরোধ জানিয়েছিল কিয়েভ। এর অনুরোধের প্রেক্ষিতে তুরস্কের কাস্টম কর্তৃপক্ষ রাশিয়ার কার্গো জাহাজটি আটক করেছে। ৩ জুলাই, রোববার ইউক্রেনের তুর্কি রাষ্ট্রদূত এই তথ্য জানান। ইউক্রেনের রাষ্ট্রদূত […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার আবাসিক এলাকায় ইউক্রেনের হামলায় নিহত ৩

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেলগোরোডে ইউক্রেনের হামলা হয়েছে। ইউক্রেন সীমান্তের কাছে এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। সেখানকার গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে ৩ জুলাই, রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হামলায় অন্তত ১১টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, বর্তমানে আমরা […]

বিস্তারিত পড়ুন

কাশ্মীরের পুলিৎজারজয়ী সাংবাদিকের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

একটি চিত্র প্রদর্শনীতে যোগ দিতে প্যারিসে যাওয়ার পথে বিমানবন্দরে বাধা দেয়া হয়েছে কাশ্মীরের পুলিৎজারজয়ী চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুরকে। তবে কেন তার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। শনিবার দিল্লি বিমানবন্দরে তাকে বাধা দেয়া হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছেন, ইরশাদ বিদেশ যেতে পারবেন না।বাতিল হওয়া […]

বিস্তারিত পড়ুন

সিলেট বিভাগে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট

হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট সিলেট বিভাগে বন্যাকবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ শেখ সাদি রহমত উল্লাহ জানান, এই বিভাগে সরকারি ব্যবস্থাপনায় দেওয়া ৪৯ হাজার ১১০টি নলকূপ বন্যার পানিতে তলিয়ে যায়। এর মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ২৩৪টি, সুনামগঞ্জে ২৭ হাজার, হবিগঞ্জে ১ […]

বিস্তারিত পড়ুন

মাঙ্কিপক্স ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপ চায়

ইউরোপে গত দুই সপ্তাহে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়েছে। তাই ইউরোপে মাঙ্কিপক্সের বিস্তার রোধে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ ১ জুলাই, শুক্রবার বলেন, ‘ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণ করার জন্য বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ […]

বিস্তারিত পড়ুন