সৌদির কাছে ইসরাইলের বিশেষ আবেদন

খুব শিগগির-ই দখলদার ইসরাইলে বসবাসরত মুসলিমরা তেল আবিব থেকে সরাসরি সৌদি আরব গিয়ে পবিত্র হজ পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অবৈধ দেশটির আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী ইসাউয়ি ফ্রেজ। মন্ত্রী জানান, তিনি স্বপ্ন দেখেন- তার দেশের মুসলিমরা ইসরাইল থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরব গিয়ে হজ করবেন। বৃহস্পতিবার ডেইল জং এক প্রতিবেদনে জানায়, এ সময় ইসাউয়ি […]

বিস্তারিত পড়ুন

বরিস জনসন: সব নিয়ম ভেঙ্গে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাটকীয় উত্থান এবং পতন

ব্রায়ান হুইলার, বিবিসি নিউজ রাজনীতির যেসব স্বাভাবিক নিয়ম-নীতি, সেগুলো বরিস জনসন এত দীর্ঘ সময় ধরে উপেক্ষা করে গেছেন যে, এটা বিশ্বাস করা কঠিন, তিনি আসলে শেষ পর্যন্ত বিদায় নিতে যাচ্ছেন। যেসব কেলেঙ্কারি অন্য যে কোন রাজনীতিককে ডুবিয়ে দিতে পারতো, এই প্রধানমন্ত্রীর ওপর যেন সেগুলোর কোন প্রভাবই পড়তো না। তিনি বার বার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন। […]

বিস্তারিত পড়ুন

২০ বছর পর মোল্লা ওমরের গাড়ি উদ্ধার

নিজেদের সাবেক আমির মোল্লা ওমরের ব্যক্তিগত গাড়িটি ২০ পর মাটি খুঁড়ে বের করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। যা কিনা তারাই সেখানে লুকিয়ে রেখেছিল। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, দেশটির দক্ষিণে জাবুল প্রদেশের একটি গ্রাম্য এলাকা থেকে গাড়িটি বের করা হয়। ২০০১ সালের শেষদিকে যখন মার্কিন-সমর্থিত সৈন্যরা কাবুলে সরকার পতন ঘটায়, তখন এই সাদা টয়োটা […]

বিস্তারিত পড়ুন

মোদির মন্ত্রিসভার একমাত্র মুসলিম মন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি ইস্তফা দিয়েছেন। তিনি ছিলেন ভারতের মন্ত্রিসভার একমাত্র মুসলিম সদস্য। তার পদত্যাগের ফলে মন্ত্রিসভা মুসলিমশূন্য হয়ে পড়ল। বৃহস্পতিবার (৭ জুলাই) রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষ হচ্ছিল। মেয়াদ ফুরিয়ে যাওয়ার এক দিন আগে ইস্তফা দেন কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। সম্প্রতি রাজ্যসভার নির্বাচনের শেষ দফায় চমক দিয়ে নকভিকে প্রার্থী হিসেবে […]

বিস্তারিত পড়ুন

ব্রিটেনে ক্ষমতাসীন দলের ভেতর বিদ্রোহ, একের পর এক মন্ত্রীদের পদত্যাগ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতাসীন কনসারভেটিভ পার্টির মধ্যে তীব্র বিদ্রোহ এবং মন্ত্রিসভা থেকে একের পর এক পদত্যাগের পর তার প্রধানমন্ত্রীত্ব রক্ষার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তাকে যে তীব্র প্রশ্নবানের মুখোমুখি হতে হয়, সেখানে অবশ্য তিনি বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে জনগণ তাকে বিপুল ম্যান্ডেট দিয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে […]

বিস্তারিত পড়ুন

ব্রিটিশ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের প্রভাবশালী ও ঊর্ধ্বতন দু’জন মন্ত্রী পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী জনসনের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সরকারের অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিকভাবে অল্প কিছু সময়ের ব্যবধানে তাদের পদত্যাগের কথা ঘোষণা করেন। তাদের এই পদত্যাগের ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি কনসারভেটিভ সরকারের সঙ্কট আরো […]

বিস্তারিত পড়ুন

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বৃদ্ধি

মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়ার সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন মোবাইল থেকে ব্যাংক হিসাবে দৈনিক যত খুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা। আগে এ সীমা ছিল ৩০ হাজার টাকা। তবে আগের মতো মাসে সর্বোচ্চ লেনদেন ৩ লাখ টাকা রাখার সুযোগ অপরিবর্তিত আছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস […]

বিস্তারিত পড়ুন

রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন সাদাত হোসাইন

অনলাইন বই বিপণন সংস্থা রকমারি ডট কমের উদ্যোগে ৪ জুলাই, সোমবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘নগদ-রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২২’। ২০২১ সালের অমর একুশে বইমেলার সময় থেকে এ বছরের মার্চ পর্যন্ত রকমারি থেকে সর্বোচ্চ বিক্রিত হওয়া বইয়ের লেখকদের মাঝে দেওয়া হয় এ পুরস্কার। ফিকশন, নন ফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার- এ […]

বিস্তারিত পড়ুন

আফগানিস্তানের জন্য ফুলব্রাইট কর্মসূচি শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী শিক্ষাবর্ষের জন্য আফগানিস্তানের জন্য তাদের প্রখ্যাত শিক্ষাগত বৃত্তি প্রোগ্রাম পুনরায় শুরু করার কথা বিবেচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আফগান শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট কর্মসূচি নিরাপদে পুনরায় চালু করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যদিও অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তবে আমরা আফগানিস্তান ফুলব্রাইট প্রোগ্রামের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য পরিকল্পনা করছি, এর সাথে […]

বিস্তারিত পড়ুন

সিলেট ও সুনামগঞ্জে বন্যা : ৬০ হাজার প্রসূতি ও বহু শিশু দুর্ভোগে

হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো বহু এলাকা নিমজ্জিত। সুরমা-কুশিয়ারার পানি এখনো সিলেটের চার পয়েন্টে বিপত্সীমার ওপরে। এদিকে বাংলাদেশে জাতিসংঘের (ইউএন) রেসিডেন্ট কো-অর্ডিনেটর জিন লুইস বলেছেন, সাম্প্রতিক বন্যায় অনেকে বাস্তুচ্যুত হয়েছেন। উপদ্রুত এলাকায় ৬০ হাজার প্রসূতি ও বহু শিশু দুর্ভোগে রয়েছে। অবকাঠামোগত ও সম্পদেরও ক্ষতি হয়েছে। তারা সমন্বিত […]

বিস্তারিত পড়ুন