আইএসের হামলায় কাবুলে নিহত ৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়াদের আবাসিক এলাকায় বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। শুক্রবারের এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। স্থানীয় পুলিশ জানায়, বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন। তবে এক বিবৃতিতে আইএস দাবি করেছে, কাবুলের পশ্চিমে চালানো এই হামলায় ২০ জন হতাহত হয়েছেন। আফগান পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, […]

বিস্তারিত পড়ুন

জওয়াহিরির লাশ ঘিরে রহস্য!

কাবুলে ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জওয়াহিরি নিহত হয়েছেন বলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করলেও আফগানিস্তানের তালেবান সরকার গতকাল অবশ্য জানিয়েছে, জওয়াহিরির মৃত্যুর কোনো তথ্যই তাদের কাছে নেই। এ-সংক্রান্ত কোনো প্রমাণ মেলেনি। জওয়াহিরির মৃত্যু নিয়ে তদন্তেরও নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এই অবস্থায় জওয়াহিরির লাশ সম্পর্কে কোনো তথ্য সামনে না-আসায় বাড়ছে ধাঁধা। কাবুলের […]

বিস্তারিত পড়ুন

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম কার্যকর হচ্ছে ৫ আগস্ট, শুক্রবার দিবাগত রাত ১২টা পর থেকে। ৫ আগস্ট, শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ […]

বিস্তারিত পড়ুন

তাইওয়ান ইস্যুতে উত্তেজনায় পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

তাইওয়ান ইস্যুতে উত্তেজনায় রয়েছে চীন-যুক্তরাষ্ট্র-তাইওয়ান এই তিন দেশই। এরই মধ্যে ৪ আগস্ট, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার বিমান বাহিনীর ঘাঁটি থেকে ‘মিনিটম্যান-থ্রি’ নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা থাকলেও তা স্থগিত করে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রে জানা গেছে, তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের সামরিক মহড়ার কারণে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মার্কিন […]

বিস্তারিত পড়ুন

ইউক্রেনে রাশিয়াকে বিজয়ী হতে দেওয়া যাবে না: ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ

ইউক্রেনে রাশিয়াকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। এমনই এক মন্তব্য করেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনারেল জেনস স্টলটেনবার্গ। নিজ দেশ নরওয়েতে এক বক্তৃতায় তিনি বলেন, ন্যাটোর নীতি হলো– এ রকম আগ্রাসী শক্তিকে বিজয়ী না হতে দেওয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে ন্যাটো মহাসচিব বলেন, রুশ সেনারা ইউক্রেনে যেমন আক্রমণ করছে, ন্যাটোভুক্ত কোনো দেশে […]

বিস্তারিত পড়ুন

চীনা হুঁশিয়ারির মধ্যেই তাইওয়ান অবতরণ করেছেন পেলোসি

চীনা কঠোর হুঁশিয়ারির মধ্যেই তাইওয়ান অবতরণ করেছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার রাতে পেলোসি তাইপেতে অবতরণ করেন। এটি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ সঙ্কট সৃষ্টি করতে পারে। তাইওয়ানে অবতরণের পর পরই টুইটারে এক পোস্টে ন্যান্সি পেলোসি লিখেছেন, তার প্রতিনিধিদলের সফর ‘তাইওয়ানের প্রাণবন্ত গণতন্ত্রকে সমর্থন করার জন্য আমেরিকার অটুট প্রতিশ্রুতিকে সম্মানিত করেছে।’ তিনি বলেন, ‘তাইওয়ানের দু’কোটি […]

বিস্তারিত পড়ুন

জেনারেলসহ নিখোঁজ পাকিস্তানের সামরিক হেলিকপ্টারের সবাই নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ১ আগস্ট, সোমবার বন্যার ত্রাণ অভিযান চলাকালে দেশটির এক জেনারেলসহ ছয়জন অফিসারের সামরিক হেলিকপ্টার নিখোঁজ হয়। ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারের কোন আরোহী আর বেঁচে নেই। ওই অঞ্চলে আবহাওয়া খারাপ ছিল। সেনা অফিসারদের নিয়ে যাওয়া হেলিকপ্টারের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ […]

বিস্তারিত পড়ুন

চীনে গ্যাস সরবরাহ বাড়িয়েছে রাশিয়া

চীনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম পাওয়ার অব সাইবেরিয়া পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করেছে। গত বছরের একই সময়ের চেয়ে চীনে গ্যাসের রপ্তানি বেড়েছে ৬০ দশমিক ৯ শতাংশ। বিশেষ করে জুলাই মাসে চুক্তির চেয়েও প্রতিদিন বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে। গ্যাজপ্রম বলছে, ঐতিহাসিক চুক্তির চেয়ে প্রতিদিন প্রায় তিনগুণ বেশি […]

বিস্তারিত পড়ুন

আসামে সমস্যা আড়াল করতে ‘জেহাদি’ ইস্যু খুঁচিয়ে তোলা হয়েছে – বিধায়ক আমিনুল ইসলাম

ভারতে বিজেপিশাসিত অসমে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম রাজ্য সরকারের সমালোচনা করে বলেছেন, রাজ্যে বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে ‘জেহাদি’ ইস্যু খুঁচিয়ে তোলা হয়েছে। অসমের মরিগাঁও জেলার মৈরাবাড়ির জামিউল হুদা নামে কওমি মাদ্রাসার শিক্ষক এবং ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মুস্তাফাকে জেহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। এরপর ওই মাদ্রাসাটিকে ‘সিল’ করে দেওয়া […]

বিস্তারিত পড়ুন

তাসখন্দ সম্মেলনে তালিবানের সাথে ৩০ দেশের যোগাযোগ

গত আগস্টে ক্ষমতা দখলের পর তালিবানের অংশগ্রহণে সম্ভবত সবচেয়ে বড় বহুপাক্ষিক অনুষ্ঠানে কাবুলের কর্মকর্তাদের বেশ সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে হচ্ছিল। মধ্য এশিয়ার কূটনীতিকরা ভিওএ-কে বলেছেন, তালিবান ভালভাবে প্রস্তুত এবং আত্মবিশ্বাসী ছিল, অনুষ্ঠানটির উপর প্রতিবেদন প্রস্তুতকারী সংবাদদাতারাও তা লক্ষ্য করেছেন। সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, তালিবান নেতৃত্বাধীন আফগানিস্তান ব্যবসার জন্য উন্মুক্ত। তিনি বলেন, […]

বিস্তারিত পড়ুন