উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে ৪ জন নিহত

রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) একটি গার্ডার ক্রেন থেকে পড়ে পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছে। ১৫ আগস্ট, সোমবার বিকালের দিকে আড়ং শো-রুমের সামনে গার্ডারটি একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এসময় চারজন নিহত হন। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮। পুলিশ জানায়, প্রাইভেটকারটিতে শিশুসহ ৫ জন ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন। […]

বিস্তারিত পড়ুন

জার্মানিতে আটকে আছে রাশিয়ার বিমান

জার্মানির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মানির কোলন, ফ্রাঙ্কফুর্ট-সহ একাধিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত ১০টি বিমান আটকে আছে। যুদ্ধের জন্য বিমানগুলি জার্মানির বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়ে। বিমানগুলি যুদ্ধের আগে জার্মানিতে এসেছিল। এরপর যুদ্ধ শুরু হয়ে যায় এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। বন্ধ করে দেওয়া হয় বিমান যোগাযোগ। ফলে রাশিয়ার বিমানগুলি আর ফিরতে পারেনি। কোলন, ফ্রাঙ্কফুর্ট, […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে!

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার জ্বালানি (তেল, কয়লা ও গ্যাস) রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো। তবে এই নিষেধাজ্ঞায় যোগ দেয়নি ভারত। তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির পর তা পরিশোধন করে সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে রফতানিও করা হচ্ছে। এ ঘটনায় […]

বিস্তারিত পড়ুন

ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে জব্দ হলো গোপন ও স্পর্শকাতর নথি

সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সর্বোচ্চ গোপনীয় নথিপত্র জব্দ করেছে বলে জানা যাচ্ছে। এফবিআই এজেন্টরা ১১ সেট নথিপত্র সরিয়ে নিয়েছেন, যেগুলির মধ্যে কিছু নথি “টিএস/এসসিআই” বলে চিহ্ণিত করা। এর অর্থ হল এসব দলিলপত্রে এমন সব তথ্য আছে যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য “নজিরবিহীন গুরুতর ক্ষতির” কারণ হতে পারে। […]

বিস্তারিত পড়ুন

সালমান রুশদি ছুরিকাহত

শুক্রবার নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় বিতর্কিত লেখক সালমান রুশদির উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে কারো সঙ্গে পরিচয় করানো হচ্ছিল লেখককে। সেই সময় আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়েন এক ব্যক্তি। আইন প্রয়োগকারীরা হামলাকারীকে হাদি মাতার হিসেবে শনাক্ত করেছে। ২৪ বছর বয়স্ক এই যুবকের বাড়ি […]

বিস্তারিত পড়ুন

তাইওয়ান দখলের হুমকি চীনের

তাইওয়ান দখল করে নেওয়ার হুমকি দিয়েছে চীন। গতকাল বুধবার চীনা মন্ত্রিসভার দপ্তর এক বিবৃতিতে সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের হুমকি দেয়। তাইওয়ানকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়ার মধ্যে চীন এমন ইঙ্গিত দিল। এদিকে তাইওয়ানও চীনা হামলা মোকাবিলায় সামরিক মহড়া চালাচ্ছে। তাইওয়ান দখল করতে চায় চীন : সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনার […]

বিস্তারিত পড়ুন

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণ

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের একটি সামরিক বিমান ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণে অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। স্থানীয় রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানের গোলাবারুদ রাখার স্থানে বিস্ফোরণ হয়। তবে কোনো হামলার কারণে তা হয়নি, বিমানের কোনো সরঞ্জামের ক্ষতিও হয়নি। রয়টার্স বার্তা সংস্থা জানায়, স্থানীয় সময় বিকেল ৩.২০ (জিএমটি ১২.২০) উপদ্বীপের পশ্চিম […]

বিস্তারিত পড়ুন

ট্রাম্পের রিসোর্টে এফবিআই’র তল্লাশি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লোরিডার পাম বিচে তার এস্টেটে অঘোষিত তল্লাশি চালাচ্ছে এফবিআই। ট্রাম্প জানিয়েছেন, তারা আগে থেকে কিছু জানায়নি। তাদের এই কাজ অবাক করার মতো। ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) এফবিআই’র বিশাল দল তার এস্টেট দখল করে তল্লাশি চালায়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে। ট্রাম্প এক […]

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। কয়েক দিনের ভয়াবহ হামলায় আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি। সোমবার (৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বেসামরিক বাহিনী ও উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম থাকা সত্ত্বেও শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপের নিচ […]

বিস্তারিত পড়ুন

সহকর্মীকে হেনস্তার দায়ে যুবকের ১০ হাজার দিরহাম জরিমানা

ম্যাসেজিং ও ভিডিও শেয়ারিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহকর্মীকে অপমানজনক বার্তা পাঠানোর দায়ে অভিযুক্ত এক আরব যুবককে ১০ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে। অনলাইন আইন লঙ্ঘনের দায়ে সংযুক্ত আরব আমিরাতের ঐ যুবককে দোষী সাব্যস্ত করেন দেশটির আদালত। একই সাথে তাকে বাদীপক্ষের আদালতের খরচ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস ৮ আগস্ট, রোববার […]

বিস্তারিত পড়ুন