আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া – আইনমন্ত্রী

আইন অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য ৪৭শ’ বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা […]

বিস্তারিত পড়ুন

জ্বালানি তেলের উৎপাদন নিয়ে সৌদির বিরুদ্ধে খেপেছে বাইডেন প্রশাসন

জ্বালানি তেলের উৎপাদন দিনে দুই লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের প্রধান তেল উৎপাদক দেশগুলোর জোট ওপেক প্লাস। এতে পশ্চিমা দুনিয়ায়, বিশেষ করে আমেরিকায় উদ্বেগ এবং ক্ষোভ তৈরি করেছে। বাইডেন প্রশাসন সঙ্গে সঙ্গেই তাদের ক্রোধের প্রধান লক্ষ্যবস্তু করেছে সৌদি আরবকে। কারণ যদিও রাশিয়াও এই জোটের অন্যতম প্রধান সদস্য- কিন্তু বিশ্বের এক নম্বর তেল উৎপাদক হিসাবে […]

বিস্তারিত পড়ুন

প্রথমবার মসজিদে নামাজের অপেক্ষায় কোলনের মুসল্লিরা

জার্মানির কোলন প্রদেশে প্রথমবারের মতো মসজিদে নামাজের ডাক পেতে যাচ্ছেন মুসল্লিরা। দীর্ঘ দুই বছর পর অনুমতি পেলেন তারা। আগামী ১৪ অক্টোবর সেই কাক্সিক্ষত সময়, সেদিন জুম্মার নামাজ পড়তে মসজিদে যাবেন মুসলিমরা। তুর্কি ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আতোসি বলেন, জুম্মার নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোলন পৌরসভায় বিপুল সংখ্যক তুর্কি […]

বিস্তারিত পড়ুন

সিএনএনের বিরুদ্ধে ৪৭৫ মিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানহানির জন্য সিএনএনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় শাস্তিমূলক ক্ষতির জন্য তিনি ৪৭৫ মিলিয়ন ডলার চাইছেন। চায়না ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩ অক্টোবর) মার্কিন জেলা আদালতে ২৯ পৃষ্ঠার মামলাটি দায়ের করা হয়। মামলায় দাবি করা হয়, সিএনএন ট্রাম্পের রাজনৈতিক কর্মজীবনে হস্তক্ষেপ […]

বিস্তারিত পড়ুন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আরেক বাংলাদেশির নাম

বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ রাসেল ইসলাম নামের এক ব্যক্তি মাত্র ৩০ সেকেন্ডে ১১৭টি বাম স্কিপ করে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়েছেন। রাসেলের বিশ্ব রেকর্ড করার একটি ভিডিও নেটিজেনদের স্তম্ভিত করেছে এবং তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটি বর্তমানে অনেক ভাইরাল হয়ে গেছে। এটি ইন্টারনেট ব্যবহারকারীদের চমকে দিয়েছে। রাসেল ইসলামের এই ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রবিবার (২ অক্টোবর) […]

বিস্তারিত পড়ুন

মধ্য আফ্রিকায় বিস্ফোরণে ৪ বাংলাদেশী শান্তিরক্ষী আহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন বাংলাদেশী শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনার সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় […]

বিস্তারিত পড়ুন

লন্ডনে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফেরার পথে লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন তিনি। এর আগে সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সংক্ষিপ্ত যাত্রা বিরতির জন্য স্টানস্টেড বিমানবন্দরে […]

বিস্তারিত পড়ুন

ইতালিতে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম পিজেএসসি ইতালিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত করেছে। যা ইউরোপের চলমান জ্বালানি সংকট আরও বাড়িয়েছে। শনিবার (১ অক্টোবর) ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার ইতালির বৃহত্তম তেল কোম্পানি এনি এসপিএ তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানায়, অস্ট্রিয়ার মাধ্যমে গ্যাস সরবরাহ করা সম্ভব নয় উল্লেখ করে গ্যাজপ্রম জানিয়েছে যে […]

বিস্তারিত পড়ুন

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে মৃত বেড়ে ১৭৪

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১৭৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের ভয়াবহ স্টেডিয়াম বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম এই ঘটনাটি ঘটেছে একটি ফুটবল ম্যাচের পর। পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সাথে হেরে যাওয়ার পর সমর্থকদের সাথে পুলিশের ওই সংঘর্ষ হয় যাতে আরো অন্তত ১৮০ জন আহত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে খেলার […]

বিস্তারিত পড়ুন

৮ দশক পর বন্ধ হচ্ছে বিবিসি বাংলা রেডিও

বিবিসি বাংলাসহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন-বিবিসি। তবে কোন ভাষা বিভাগই পুরোপুরি বন্ধ করা হচ্ছে না এবং অনেকগুলো অনলাইন কার্যক্রম পরিচালনা করবে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি বাংলা ছাড়াও আরও যেসব ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে তার মধ্যে আছে আরবি, পার্সিয়ান, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, […]

বিস্তারিত পড়ুন