ভাষা নিয়ে এদেশে যতোটা রাজনীতি হয়েছে চর্চা হয়েছে তারও অনেক কমঃ ড. দিলারা চৌধুরী

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টির উদ্যোগে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. দিলারা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক আরজুমান্দ আরা বকুল, এবি পার্টির সদস্য সচিব […]

বিস্তারিত পড়ুন

‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বছরে খরচ হবে ৮০০ কোটি টাকা’

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে হলে প্রতি বছর ৮০০ কোটি টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, আমাদের বিবেচনা করতে হবে এত টাকা খরচ করা যুক্তিসঙ্গত হবে কিনা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের […]

বিস্তারিত পড়ুন

চলে গেলেন আল্লামা আবু তায়্যিব সৎপুরী

সাঈদ চৌধুরী বিশিষ্ট চিন্তক ও মুফাসসিরে কুরআন আল্লামা আবু তায়্যিব সৎপুরী চলে গেলেন মহান মাবুদের দরবারে। ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলাইহি রা-জিউ’ন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৭মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। আল্লামা আবু তায়্যিব সৎপুরী ছিলেন একজন মহৎপ্রাণ মানুষ। প্রচার বিমুখ পন্ডিত। মহান আল্লাহ তাঁকে গভীর ইল্‌ম […]

বিস্তারিত পড়ুন

পুতিন ভেবেছিলেন ইউক্রেন দুর্বল: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ সোমবার এক আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাইডেনকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই সফরের জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে কিয়েভে গিয়ে বাইডেন বলেছেন, পুতিন মনে করেছিলেন ইউক্রেন দুর্বল কিন্তু এটি পুরোপুরি ভুল। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রায় এক বছর আগে […]

বিস্তারিত পড়ুন

একুশে পদক পেলেন ২১ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৩’ দেওয়া হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ ফেব্রুয়ারি একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে সরকার। এ বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে তিনজন, মুক্তিযুদ্ধে একজন, শিল্পকলায় আটজন (অভিনয়, সঙ্গীত, আবৃত্তি, চারু ও […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, সিরিয়ায় নিহত ১৫

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত এবং একটি ভবন ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। সূত্র মতে, ইসরায়েল দামেস্কের আশেপাশে যেখানে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রসহ সিরিয়ার অধিকাংশ নিরাপত্তা ইউনিটগুলো অবস্থিত সেখানে রোববার এই হামলা চালায়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল দখলকৃত গোলান মালভূমি […]

বিস্তারিত পড়ুন

তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহত সাড়ে ৪৬ হাজার

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ১৯ ফেব্রুয়ারি, রোববার তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, নিহতের সংখ্যা সাড়ে ৪৬ হাজারে দাঁড়িয়েছে। আর আহত লাখেরও বেশি মানুষ। প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৪৬ হাজার ৪৫৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৪০ হাজার ৬৪২ এবং […]

বিস্তারিত পড়ুন

আর্থিক সহায়তা কমানোর সিদ্ধান্তে জাতিসংঘ, হতাশ রোহিঙ্গারা

এবার জাতিসংঘের খাদ্য সহায়তাকারী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থিক সহায়তা কমানোর। এমন খবর শোনার পর হতাশা প্রকাশ করেছেন কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা। ১৮ ফেব্রুয়ারি, শনিবার ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই বিষয়ে রোহিঙ্গা নেতা সায়েদুল্লাহ বলেন, আমরা বুঝতে পারছি রোহিঙ্গাদের প্রতি বিশ্বের নজর […]

বিস্তারিত পড়ুন

হজ পালনের সর্বনিম্ন বয়স ১২

হজ পালনের জন্য সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। হজ পালন করতে একজন মুসলমানের সর্বনিম্ন বয়স ধরা হয়েছে ১২ বছর। মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) সৌদি হজ মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে দুবাইভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের […]

বিস্তারিত পড়ুন

বইমেলায় চাঁদাবাজি : ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক

সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির এলাকায় বইমেলায় আসা দর্শনার্থীর কাছ থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। আটককৃত দুইজন হলেন- শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমেনুল ইসলাম ইমন। শাহবাগ থানা পুলিশ সূত্র […]

বিস্তারিত পড়ুন