চার্লসের রাজ্যাভিষেক: আমন্ত্রণ পেলেন হ্যারি-মেগান

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল, যারা সিংহাসন ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অভিষেক অনুষ্ঠান হবে মে মাসে। স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার পুত্র চার্লস তৃতীয় রাজকীয় ঐতিহ্য অনুসারে রাজা হন। আগামী ৬ […]

বিস্তারিত পড়ুন

ফিলিপাইনে প্রাদেশিক গভর্নরকে গুলি করে হত্যা

ফিলিপাইনে শনিবার এক প্রাদেশিক গভর্নর এবং তার সাথে থাকা আরো পাঁচ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের মতো পোশাক পরে তারা মধ্য ফিলিপাইনের ওই গভর্নরের বাড়িতে প্রবেশ করে তাদেরকে গুলি করে হত্যা করে। নিহত নেগ্রোস ওয়েন্টাল প্রদেশের নিহত গভর্নর রোয়েল ডেমাগোর স্ত্রী জ্যানিস ডেমাগো জানান, তার স্বামীর এ ধরনের মৃত্যু প্রাপ্য ছিল না। […]

বিস্তারিত পড়ুন

সব আদালতের কাছে ঐতিহাসিক দলিলপত্রের তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট

বাংলাদেশের সব আদালত ও আইনজীবী সমিতিতে থাকা ঐতিহাসিক দলিলপত্র ও মূল্যবান সামগ্রীর তথ্য চেয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্ট জাদুঘরে এসব তথ্য সংরক্ষণের জন্য জেলা জজদের এ বিষয়ে চিঠি দেয়া হয়। আগামী ১০ মার্চের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে এসব তথ্য দিতে বলা হয়। ২০১৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিমকোর্ট জাদুঘর উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় তালপাতায় লেখা রায় […]

বিস্তারিত পড়ুন

মিসরের গ্রেট পিরামিডে গোপন করিডরের সন্ধান

মিসরের সাড়ে চার হাজার বছরের পুরোনো গ্রেট পিরামিড অব গিজার প্রবেশপথের কাছে একটি গোপন করিডরের সন্ধান পাওয়া গেছে। এই করিডরে দৈর্ঘ্য ৩০ ফুট (৯ মিটার)। মিসরের প্রত্নতাত্ত্বিক কর্মকর্তারা গত বৃহস্পতিবার এমন তথ্য প্রকাশ করেছেন। তাদের আশা, এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরও তথ্য পাওয়া যেতে পারে। গ্রেট পিরামিড অব গিজা হলো প্রাচীন বিশ্বের সবশেষ সপ্তাশ্চর্য, যেটি […]

বিস্তারিত পড়ুন

তুরস্কে বিরোধী শিবিরে ভাঙন : সুবিধা পাবেন এরদোগান!

তুরস্কে আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বিরোধী ছয় দলীয় জোটে ভাঙন দেখা দিয়েছে। আর এতে করে এরদোগান পুনঃনির্বাচিত হতে সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। ১৪ মে ওই নির্বাচন হবে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেও নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ এরদোগান। তুরস্কের ডানপন্থী আইওয়াইআই পার্টির নেতা মেরাল আকসেনার জানিয়েছেন, ছয় দলীয় জোট […]

বিস্তারিত পড়ুন

মহাকাশ থেকে ‘আসসালামু আলাইকুম’

ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) চার জন ক্রু পাঠিয়েছে। এদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একজন মহাকাশচারী ছিলেন। আমিরাতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে এই যাত্রায় যুক্ত হয়েছেন মার্শাল আর্টপ্রেমী সুলতান আলনেয়াদি। মহাকাশে পৌঁছেই তিনি সবাইকে ‘আসসালামু আলাইকুম’ বলেছেন। আলনেয়াদি বলেছেন, ‘সবাইকে ধন্যবাদ, আমার বাবা-মা, পরিবার, নেতৃত্ব এবং মোহাম্মদ বিন রশিদ স্পেস […]

বিস্তারিত পড়ুন

ভারতীয় বংশোদ্ভূত রামাসোয়ামি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে তিনজন রিপাবলিকান অংশ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন তাদের মধ্যে দুজন হলেন ভারতীয়-আমেরিকান। নিকি হ্যালি বেশ পরিচিত নাম হলেও, প্রার্থী হিসেবে আকস্মিকভাবে নাম ঘোষণা করা ভিভেক রামাসোয়ামি, যিনি তেমন একটা পরিচিত নন। খবর বিবিসি। রামাসোয়ামির প্রার্থী হওয়ার সম্ভাবনা এবং তিনি পরিবর্তন আনতে পারবেন কিনা সেটি মূল্যায়ন করেছেন ক্যালিফোর্নিয়া-ভিত্তিক সাংবাদিক সাভিতা প্যাটেল। রামাসোয়ামি, […]

বিস্তারিত পড়ুন

টিকটক নিষিদ্ধ করল কানাডা

নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। মঙ্গলবার থেকে তা কার্যকর করা যাচ্ছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে।’ এ নিয়ে কানাডার প্রধান তথ্য কর্মকর্তা প্রতিবেদন দেওয়ার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, […]

বিস্তারিত পড়ুন

গ্রিসে দুইটি ট্রেনের সংঘর্ষে নিহত ৩৬

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে দুইটি ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা ৩৬ এ দাড়িয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) লরিসার মধ্যে একই লাইনে একটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেন চলার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কয়েক ডজন আরোহী। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, থেসালোনিকি ও লরিসার মধ্যে ট্রেন দুইটি চলছিল। […]

বিস্তারিত পড়ুন

‘শিবির’ আখ্যা দিয়ে নির্যাতন: ছাত্রলীগের ২ নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কৃষ্ণ রায়কে গভীর রাতে রুমে ডেকে নিয়ে মারধর ও ‘শিবির’ আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় অভিযুক্ত হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. সোলাইমানের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) […]

বিস্তারিত পড়ুন