ইসরায়েলে ‘ইতিহাসের বৃহত্তম’ বিক্ষোভ, চাপে নেতানিয়াহু?

সরকার বিরোধী বিক্ষোভে ফের রেকর্ড সংখ্যক প্রতিবাদকারী রাস্তায় নেমেছে ইসরায়েলে। গতকাল শনিবার লাখ লাখ মানুষ ইসরায়লের বিভিন্ন শহরে জমায়েত হয়েছে। কেউ কেউ গতকালের এই বিক্ষোভকে দেশটির ইতিহাসে বৃহত্তম বলছে। উগ্র ডানপন্থীদের সমর্থন নিয়ে ষষ্ঠবারের মতো ইসরায়েলের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচার বিভাগে কিছু সংস্কারের পরিকল্পনা করেছেন। দেশটির বিরোধীরা অভিযোগ করেছেন, এতে দেশটির সুপ্রিম কোর্ট […]

বিস্তারিত পড়ুন

সৌদি-ইরান সম্পর্ক পুনঃস্থাপন, বিশ্বব্যাপী প্রতিক্রিয়া

প্রায় সাত বছর স্থগিত থাকার পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে সৌদি আরব ও ইরান। চীনের মধ্যস্থতায় কয়েকদিনের আলাপ-আলোচনার পর অবশেষে দূতাবাস খুলতে সম্মত হয় দুই দেশ। এটা বলার অপেক্ষা রাখে না যে মধ্যপ্রাচ্যের দুই তেলসমৃদ্ধ ও মুসলিম অধ্যুষিত দেশের এই মিলন বিশ্বব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন দেশ ইতোমধ্যে এ বিষয়ে তাদের মতামত জানিয়েছে। চীন […]

বিস্তারিত পড়ুন

৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার (০৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। এবার প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ পুরস্কার পাচ্ছে। ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে চারজন ও […]

বিস্তারিত পড়ুন

তুরস্কের নির্বাচনে নতুন মোড়

মাসুম খলিলী তুরস্কের প্রলয়ঙ্করী ভূকম্পনের রেশ না কাটতেই নির্বাচনের ইস্যু আবার চাঙ্গা হয়ে উঠেছে। ভূমিকম্পের কারণে নির্বাচন এক বছর পিছিয়ে যেতে পারে বলে বিরোধী পক্ষের জল্পনার মধ্যেই প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে। একই সাথে তিনি উপদ্রুত এলাকায় এক বছরের মধ্যে সবার জন্য বাড়ি করার কর্মসূচির কথাও জানিয়েছেন। তুর্কি রাজনীতির উত্থান-পতন ১৪ […]

বিস্তারিত পড়ুন

আফগানিস্তানের বলখে ভয়াবহ বিস্ফোরণে গভর্ণর নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রদেশ বলখে এক ভয়াবহ বিস্ফোরণে প্রাদেশিক গভর্ণর মোহাম্মাদ দাউদ মুযযাম্মিল নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি ওই বিস্ফোরণের শিকার হন। স্থানীয় গণমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে। বলখ পুলিশের মুখপাত্র আসিফ ওজিরি বলেন, বৃহস্পতিবার সকালে গভর্ণর দাউদ মুযযাম্মিল নিজ কার্যালয়ে কাজ করছিলেন। হঠাৎ এক বিস্ফোরণে তিনি ও তার এক সহকর্মী নিহত হন। এখনো বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণ […]

বিস্তারিত পড়ুন

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত

ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। উত্তরের খারকিভ থেকে দক্ষিণের ওদেসা, পশ্চিমের জাইটোমি থেকে রাজধানী কিয়েভেও হামলা হয়েছে। ৮০টি হামলায় অন্ত্যত ৯ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জনিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, খারকিভ ও ওদেসায় চালানো হামলায় বিভিন্ন ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়টি এলাকা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানী কিয়েভেও ক্ষয়ক্ষতির […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান, একটি বাড়ি ঘেরাও করে শক্তিশালী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ-মাধ্যমে […]

বিস্তারিত পড়ুন

ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ১৩ মার্চ পর্যন্ত স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তোষাখানা মামলায় ইসলামাবাদের একটি সেশন আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছিল। ইমরানকে গ্রেপ্তার করতে গত রোববার তার বাড়ির সামনে পুলিশ উপস্থিতি এবং ইমরান সমর্থকদের বাধায় নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। পাকিস্তানের দৈনিক ডন […]

বিস্তারিত পড়ুন

ঢাকার গুলিস্তানে বিস্ফোরণে নিহত ১৮, আহত শতাধিক

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ৫ তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের […]

বিস্তারিত পড়ুন

বিমানের চাকায় ফাটল : ৭২ যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ

কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইটের ডান পাশের টায়ার ফেটে গেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় ফ্লাইটে ৭২ জন যাত্রী ছিল, তাদের সবাই নিরাপদে আছে। সোমবার (৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। কলকাতা থেকে উড্ডয়ন করে ঢাকায় ফিরছিল বিজি-৩৯২ ফ্লাইটটি। সকাল ১০টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করে […]

বিস্তারিত পড়ুন