পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসি অভিযোগ করছে, ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী।সেখানে বলা হয়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রশিয়া ইউক্রেইনে পুরোদমে আগ্রাসন শুরুর পর থেকে এসব অপরাধ সংঘটিত হয়েছে। ইউক্রেন রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে সেখানে মানবাধিকার লঙ্ঘন ও ব্যাপক যুদ্ধাপরাধের […]

বিস্তারিত পড়ুন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন আজ শুক্রবার। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ১১টায় প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর প্রথমে প্রেসিডেন্ট, পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। […]

বিস্তারিত পড়ুন

লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম উধাও : আইএইএ

জাতিসঙ্ঘ পরমাণু সংস্থা বলেছে, লিবিয়ার একটি স্থান থেকে আনুমাণিক ২.৫ টন প্রাকৃতিক ইউরেনিয়াম উধাও হয়ে গেছে। খবর এএফপি’র । আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সংস্থার সদস্য দেশগুলোকে বুধবার বলেছেন, মঙ্গলবার পরিদর্শকরা দেখতে পেয়েছেন যে লিবিয়ার ওই স্থানে রাখা আগে ঘোষিত হিসাব থেকে ঘনীভূত করা ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক নেই। ওই স্থানের ব্যাপারে […]

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্ট নির্বাচনকে ঘিরে যা ঘটেছে তা কলঙ্কজনক : মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে ফেলেছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যে নির্বাচন হয় সেটা ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ। সেই নির্বাচনকে সবাই সম্মানের চোখে দেখে। কিন্তু গতকাল বুধবার সুপ্রিম কোর্ট নির্বাচনকে ঘিরে যা ঘটেছে তা দেশের নির্বাচন ব্যবস্থার জন্য কলঙ্কজনক ঘটনা। আমরা ধিক্কার ও […]

বিস্তারিত পড়ুন

কর্মীদের অবরোধ আর ক্রিকেট লিগের কারনে ইমরানকে গ্রেফতার করতে পারলো না পুলিশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবনের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) পিটিআইয়ের কর্মী-সমর্থকদের প্রবল প্রতিরোধের মুখে ইমরান খানকে গ্রেপ্তার করতে আসা পাক রেঞ্জার্স ও পুলিশের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। তবে ক্ষমতাসীনরা জানান, ১৯ মার্চ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ফাইনালের পর […]

বিস্তারিত পড়ুন

ইরান কামিকাজে ড্রোন দিয়ে সজ্জিত করেছে যুদ্ধজাহাজ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ সেনারা দেশীয়ভাবে তৈরি ‘কামিকাজে’ ড্রোন বহনকারী একটি নতুন যুদ্ধজাহাজ চালু করেছে। জাহাজটি কামিকাজে ড্রোনের পাশাপাশি অন্যান্য ড্রোনও বহন করবে। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির বরাত দিয়ে এ তথ্য জানায় প্রেস টিভি। ‘শহিদ মাহদাভি’ নামে জাহাজটি ৩০০ থেকে ৭৫০ কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল, সেপেহার-৭ উল্লম্ব লঞ্চ […]

বিস্তারিত পড়ুন

ইমরান খানের সমর্থকদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরস্থ বাসভবন জামান পার্ক এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সেখানে পিটিআই কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তোশাখানা মামলায় জামিনবিহীন গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে তাকে আটকের জন্য তার বাসভবনে যায় পুলিশ। গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার মনে হচ্ছে, তার গ্রেফতার হওয়া […]

বিস্তারিত পড়ুন

আমিরাতে রমজান মাসে নিত্যপণ্যে ৭৫ শতাংশ মূল্য হ্রাসের ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হাইপারমার্কেট ও সুপার শপ মালিকরা ১০ হাজারের বেশি নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য পণ্যের মূল্য ৭৫ শতাংশ হ্রাস করার ঘোষণা দিয়েছে। তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এই দেশের বড় বড় ব্যবসায়ীরা ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে এই মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে। রমজান মাস শুরু হওয়ার ১০ দিন আগে তারা তাদের এই সিদ্ধান্তের কথা জানাল। ফলে ‘পবিত্র […]

বিস্তারিত পড়ুন

দুই শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে

আগের ২টি শর্তেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরেক দফা বাড়ানোর পক্ষে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল রোববার বিকেলে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রথম শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছিল। সেটির সময় শেষ হলে তারা […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে আরবি ভাষা : বাস্তবতা ও প্রত্যাশা শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত আরবি ভাষা বিষয়ক বিশেষায়িত প্রতিষ্ঠান মারকাযুল লুগাতিল আরাবিয়্যার উদ্যোগে আরবি ভাষা প্রশিক্ষক ও সাহিত্যিকদের মিলনমেলা এবং বাংলাদেশে আরবি ভাষা : বাস্তবতা ও প্রত্যাশা শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার মারকাযুল লুগার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জামিয়াতুল উসতাজের মুদির উসতাজ শফিকুল ইসলাম আল ইমদাদী, অ্যারাবিক মডেল মাদরাসার […]

বিস্তারিত পড়ুন