বরিস জনসন এবং আরো দুই এমপির পদত্যাগ

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এমপি পদ থেকে পদত্যাগ করেছেন। এরপর আরও দুজন এমপি পদত্যাগ করেছেন। মাত্র দুই দিনের ব্যবধানে পদ থেকে সরে দাঁড়ালেন তিন সংসদ সদস্য। এতে কিছুটা বিপাকে পরেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্ধারিত সময়ের মধ্যে তিন আসনে উপনির্বাচন আয়োজন করতে হবে তাকে। শুক্রবার (৯ জুন) হাউজ অব কমন্স থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন […]

বিস্তারিত পড়ুন

জামায়াত সন্ত্রাস ও নাশকতায় বিশ্বাস করে না : ডা. তাহের

অসীম আল ইমরান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী নিজে থেকে কোনো সংঘাত, সংঘর্ষের ঘটনা ঘটায় না। জামায়াত সন্ত্রাস, নাশকতা, হামলা, বিশৃঙ্খলা, সংঘর্ষে বিশ্বাস করে না। জামায়াতে ইসলামী শান্তিতে বিশ্বাসী। সেভাবে তারা দল গঠন করেছে। বিএনপি, আওয়ামী লীগসহ অন্য দলের লোকদের জামায়াত সম্পর্কে পড়া ও জানার অনুরোধ করবো, […]

বিস্তারিত পড়ুন

তাজিকিস্তানে মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ইমাম আবু হানিফা গ্র্যান্ড মসজিদ চালু হয়েছে। গত ৮ জুন মধ্য এশিয়ার বৃহত্তম এই মসজিদ উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান। কাতার সরকারের অর্থায়নে মসজিদটি নির্মাণে সময় লাগে প্রায় ১৪ বছর। এতে প্রায় এক শ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়। নতুন মসজিদটির […]

বিস্তারিত পড়ুন

ফ্রান্সে বাংলাদেশি ব্যক্তির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়েবা’র পদক্ষেপ

ফ্রান্সের জঙ্গল থেকে গত ৩ জুন আবুল খায়ে নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী প্যারিসে অজ্ঞাত দুর্বৃত্তের হাতে নিহত হন ওই বাংলাদেশি। এই বিষয়ে এক বিজ্ঞপ্তিতে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, ফ্রান্স প্রবাসী বাংলাদেশি আবুল খায়ের চৌধুরি অতি সম্প্রতি প্যারিসের অদূরে সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে নির্মমভাবে নিহত […]

বিস্তারিত পড়ুন

দশ বছর পর ঢাকায় জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট

ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সময়ের অনেক আগেই। রাস্তায় রয়েছেন আরো কয়েক হাজার নেতা-কর্মী। এক দশকের বেশি সময় পর রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ডিএমপি থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশের অনুমতি পায় তারা। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জামায়াতের আজকের সমাবেশ। বেলা সাড়ে ১১টায় মিলনায়তনের […]

বিস্তারিত পড়ুন

চলে গেলন রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খান

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ‘নিউক্লিয়াস’ সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের প্রতিষ্ঠাতা, পরবর্তী কালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা, রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খান (দাদাভাই) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিউ’ন। প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। শনিবার (১০ জুন) সকাল ১০টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে […]

বিস্তারিত পড়ুন

পরিবর্তন ছাড়া মালয়েশিয়া টিকবে না: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা আবার বলছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মালয়েশিয়াকে সংস্কারের মাধ্যমে বদলাতে হবে; তা না হলে দেশটি টিকবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক এক সাপ্তাহিক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন, যখন দেশ পরিচালনার কথা আসে, তখন পরিবর্তন করার […]

বিস্তারিত পড়ুন

বাইডেন-সুনাক বৈঠকে বিনিয়োগ বাড়ানাের ঘোষণা

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার হোয়াইট হাউসে গিয়ে বাইডেনের সঙ্গে বৈঠক করলেন ঋষি সুনাক। উভয় নেতার মধ্যে আলোচনার পর অ্যাটলান্টিক ঘোষণাপত্র জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, দুই দেশ বিনিয়োগ বাড়াবে। সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চারবার বাইডেনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি হোয়াইট হাউসে গিয়ে বৈঠক করলেন। কী […]

বিস্তারিত পড়ুন

‘সরকারের হাতে খরচ করার মতো টাকাও নেই, ডলারও নেই’

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানবজমিনের প্রথম পাতার খবর, “সরকারের হাতে খরচ করার মতো টাকাও নেই, ডলারও নেই”। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যকে উদ্ধৃত করে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায়ের মরিয়া চেষ্টা দেখা গেছে। সরকারের হাতে খরচ করার মতো টাকাও নেই, […]

বিস্তারিত পড়ুন

রাজনৈতিক সঙ্কট ও অর্থনৈতিক দুরবস্থা, অনিশ্চয়তা-অস্থিরতা

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বললেন ‘এখন টের পাচ্ছি হাওরে সড়ক নির্মাণ করে নিজেদের পায়ে কুড়াল মেরেছি’ :: তালুদকার আব্দুল খালেকের বক্তব্য ভাইরাল ‘বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কারেন্টের যা দশা, নৌকায় ভোট একটাও জুটবে না’ :: এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের মন্তব্য ‘দেশের ব্যবসায়ীরা গত ৪০ বছরে এমন ভয়াবহ সংকটে পড়েনি’ :: ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘পরিস্থিতি […]

বিস্তারিত পড়ুন