চলে গেলেন আইরিশ পপ সিঙ্গার নওমুসলিম সাইনাড ও’কনর

নব্বই দশকের সাড়া জাগানো আইরিশ পপ সংগীতশিল্পী নওমুসলিম সাইনাড ও’কনর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় বুধবার (২৬ জুলাই) রাতে ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আইরিশ টাইমস এ খবর প্রকাশ করেছে। ‘নাথিং কম্পেয়ারস টু ইউ’ খ্যাত শিল্পী সাইনাডের পরিবার একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে— আমাদের জন্য এটা অনেক বড় […]

বিস্তারিত পড়ুন

শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ সমূহে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। আজ শুক্রবার নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অডিও বক্তব্য প্রচার করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কর্মসূচি […]

বিস্তারিত পড়ুন
Digester Journalism Training in Turkey 2023

তুরস্কে দুর্যোগ সাংবাদিকতার প্রশিক্ষণে বাংলাদেশের ফারুকে আযম

বাংলাদেশসহ ১৬ দেশের সংবাদকর্মীদের নিয়ে ‘ডিজাস্টার জার্নালিজম ট্রেনিং ২০২৩’ (দুর্যোগ সাংবাদিকতার প্রশিক্ষণ) এর আয়োজন করে তুর্কি কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিকা) এবং তুর্কি পাবলিক মিডিয়া এজেন্সি আনাদোলু এজেন্সি (এএ)। গত ১৬ থেকে ২২ জুলাই তুরস্কের রাজধানী আনকারায় আনাদোলুর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ কর্মশালা। যে কোন দুর্যোগের সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং এর দক্ষতা বাড়ানো […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে ১৩ কূটনীতিককে তলব প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতির জেরে ১৩ কূটনীতিককে তলবের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের গণমাধ্যমের খবর অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানে তত্তাবধায়ক প্রধানমন্ত্রী হতে পারেন অর্থমন্ত্রী ইসহাক দার

বর্তমান জাতীয় পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ আগামী মাসে অর্থমন্ত্রী ইসহাক দারকে আর্থিক সঙ্কটে থাকা দেশের তত্তাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে নাম প্রস্তাব করার কথা বিবেচনা করছে। গতকাল একটি মিডিয়া রিপোর্টে একথা জানা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘পাকিস্তানের বর্তমান সরকারের মেয়াদ ১৪ আগস্ট শেষ হবে এবং নির্বাচন কমিশন পরবর্তী সাধারণ নির্বাচনের তারিখ […]

বিস্তারিত পড়ুন

চলে গেলেন সাংবাদিক নেতা এম শাহজাহান মিয়া

দেশবরেণ্য সাংবাদিক ও সাংবাদিক নেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও বাসসের সাবেক বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্ষীয়ান এই মুক্তিযোদ্ধা সাংবাদিক বুধবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে রাজধানী রামপুরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স […]

বিস্তারিত পড়ুন

ইমরান খানের বিরুদ্ধে ইসির গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

নির্বাচন কমিশনকে (ইসি) অবমাননার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠন আগামী ২ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও স্থগিত করেছে নির্বাচন কমিশন। মামলায় পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগ আনা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। সোমবার […]

বিস্তারিত পড়ুন

হিরো আলম ইস্যুতে ১৩ বিদেশি রাষ্ট্রদূতকে তলব

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতির পর যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশ এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ জুলাই) ঢাকায় কর্মরত ১৩টি মিশনের প্রধানকে সরকারের অসন্তোষের কথা জানানো হবে। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের সময় বনানীর একটি […]

বিস্তারিত পড়ুন

আল মাহমুদ সিএনসি পদক পেয়েছেন সাঈদ চৌধুরী

সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) কর্তৃক ‘আল মাহমুদ সিএনসি পদক ২০২৩’ লাভ করেছেন অনুসন্ধানী সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী। একই সাথে সৈয়দ আলী আহসান পদক পেয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দা নাজ কমর এবং হুমায়ুন আহমদ পদক লাভ করেছেন বিশিষ্ট কবি ও সাংবাদিক হাসান হাফিজ। ২৩ জুলাই ভার্চুয়াল অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। সিএনসি’র নির্বাহী […]

বিস্তারিত পড়ুন

ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সোমবার ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশকে (আইসিটি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মঙ্গলবার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। নির্দেশনায় ইসিপি বলেছে, ১১ মে নির্বাচনী সংস্থার অবমাননার মামলায় জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে পুলিশ যেন তার বাধ্যবাধকতা পালন করে। শুনানিতে ইমরান খানের ক্রমাগত অনুপস্থিতিতে বিরক্ত হয়ে ইমরানকে […]

বিস্তারিত পড়ুন