বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করলো ওমান

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে বিষয়টি জানায়। টুরিস্ট ও ভিজিট ভিসায় ওমানে যাওয়া প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ওমানে এর আগে ভিজিট ভিসায় প্রবেশকারী প্রবাসীরা তাদের অবস্থাকে কর্মসংস্থান ভিসায় রূপান্তর করতে পারতেন। তবে তাদেরকে এখন […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের

সাম্প্রতিক সময়ে ঢাকার রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় দেশ-বিদেশেে উৎকন্ঠা বাড়ছে। এতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ রাজনৈতিক সমাবেশে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক প্রেস ব্রিফিংয়ে বলেন, অ্যান্তোনিও গুতেরাঁ মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান […]

বিস্তারিত পড়ুন

গাজায় যুদ্ধ বিরতির চাপে ঋষি সুনাক ও স্টারমার

সাঈদ চৌধুরী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ বিরতির আহ্বান জানানো ব্রিটিশ এমপি পল ব্রিস্টোকে ‘সম্মিলিত দায়িত্বের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়’ এমন অভিমতের জন্য সরকারী পদ থেকে বরখাস্ত করা হয়েছে। পল ব্রিস্টো বলছেন, ‘আমি এখন বিষয়টি নিয়ে আরো খোলামেলা কথা বলতে পারি, যাতে আমার অনেক ভোটার গভীরভাবে চিন্তা করেন’। বিবিসিকে এমনটি বলেছেন মানবতাবাদী এই রাজনীতিবিদ। এনিয়ে বেশ […]

বিস্তারিত পড়ুন

হামাসের প্রবল প্রতিরোধে পিছু হটেছে ইসরাইলি ট্যাংক

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে অগ্রসর হওয়া ইসরায়েলি ট্যাঙ্কগুলি প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে। দখলদার বাহিনীর সাথে হামাস যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়েছে। এতে ইসরাইলি ট্যাংক ও বুলডোজার গাজা ছাড়তে বাধ্য হয়েছে। ফিলিস্তিনি একাধিক সূত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাকে বলেছে, ইসরাইলি ট্যাংকগুলো গাজার সীমান্ত বেড়া থেকে প্রায় ৩ কিলোমিটার […]

বিস্তারিত পড়ুন

হেফাজত কোন পথে?

স্টালিন সরকার দেশে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। ক্রান্তিকাল অতিক্রম করছে। ডলার সংকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নাগরিক জীবন জেরবার। মানুষের ভোটের অধিকার হারিয়েছে বহুদিন। জনগণের ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি, জামায়াতসহ ডান-বাম-মধ্যপন্থী প্রায় অর্ধশতাধিক দল রাজপথে। আজ শুরু হচ্ছে টানা তিন দিনের অবরোধ। আন্তর্জাতিক মহল চায় বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন। উন্নয়নসহযোগী দেশগুলো তাদের এই অবস্থান […]

বিস্তারিত পড়ুন

হামাসের হামলার বিষয়ে প্রতিরক্ষা বাহিনীকে দায়ী করে পরে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

হামাসের ৭ অক্টোবরের হামলার জন্য প্রতিরক্ষা বাহিনী ও দেশীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের হামলার বিষয়ে নিরাপত্তা প্রধানেরা তাকে সতর্ক করতে ব্যর্থ হয়েছিলেন বলে অভিযোগ তুলেছিলেন, তবে সমালোচনার মুখে সেই মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু নিরাপত্তা প্রধানদের সমালোচনা […]

বিস্তারিত পড়ুন

বিএনপি মহাসচিবকে সরকার অন্যায়ভাবে গ্রেফতার করেছে : জামায়াত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্যায়ভাবে আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৯ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘জনগণের অধিকার আদায়ের আন্দোলন বানচাল করার হীন উদ্দেশে ২৯ অক্টোবর সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার অন্যায়ভাবে গ্রেফতার করেছে। […]

বিস্তারিত পড়ুন

ঢাকায় সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ সাত দেশের

ঢাকায় ২৮ অক্টোবর শনিবার রাজনৈতিক সমাবেশের সময় সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার। সোমবার (৩০ অক্টোবর) ঢাকায় অবস্থানরত সাত দেশের কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের ফ্লাইট প্রতিহত করতে রাশিয়ার বিমানবন্দরে বিক্ষোভ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে দানা বাঁধছে ক্ষোভ। তেল আবিব থেকে রাশিয়ার দাগেস্তানে অবস্থিত মাখাচকালা বিমানবন্দরে যাওয়া ফ্লাইট প্রতিহত করার জন্য বিক্ষোভ করেছেন বিপুল সংখ্যক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ফুটেজে দেখা যায়, লোকজন ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেয়। ফ্লাইটে ইহুদি ও ইসরায়েলিদের প্রতিরোধ করতে বিমানবন্দরে ঢুকে পড়েছিল রুশ নাগরিকরা। জনতা বিমানবন্দরের […]

বিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় ৪৭ট মসজিদ ও ৭ গির্জা ধ্বংস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে ইসরাইলের চলমান বিমান হামলায় ৪৭টি মসজিদ এবং ৭টি গির্জা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গাজা সরকার। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত তিন সপ্তাহে ২০৩টি স্কুল এবং ৮০টি সরকারি অফিসও ধ্বংস করা হয়েছে। গাজা অফিসের পরিচালক সালামা মারুফের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, […]

বিস্তারিত পড়ুন