আওয়ামী লীগ কি ‘বিদেশি চাপ’ উপেক্ষা করেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে?

বিবিসি বাংলা বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ‘বিদেশি চাপ’ উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে বলে দৃশ্যত মনে করা হচ্ছে। গত ২৮শে অক্টোবর ঢাকায় রাজনৈতিক সংঘাতের পর থেকে একদিকে বিরোধী দল বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক ধরপাকড় করা হচ্ছে, অন্যদিকে নির্বাচনের প্রস্তুতিও চলছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসের মাঝামাঝি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। পশ্চিমা দেশগুলো, […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে যুদ্ধ ছড়িয়ে পড়বে : হাসান নাসরাল্লাহ

রয়টার্স লেবাননের হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে দিয়ে বলেছেন, আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে চাইলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ আরম্ভ হবার পর শুক্রবার এই প্রথম বক্তব্য দিলেন হিজবুল্লাহর প্রধান। লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় হাসান নাসরাল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রই কেবল গাজায় আগ্রাসন বন্ধ করতে পারে। কারণ, এটা তাদেরই […]

বিস্তারিত পড়ুন

নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহত শতাধিক

নেপালে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক নিহত ও বহু আহত হয়েছেন। বিভিন্ন ধ্বংসস্তুপ থেকে অন্তত ১৪০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকায় সরকারি দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মী ও পুলিশ এখনও পৌঁছাতে পারেননি। সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে ভূমিকম্পের উৎপত্তিস্থল […]

বিস্তারিত পড়ুন

গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বিমান হামলা একটি যুদ্ধাপরাধ : পিআরসিএস

গাজা শহরের আল-শিফা হাসপাতালের প্রবেশপথে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বর্বর বিমান হামলায় ১৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন গাড়িটি আল-শিফা হাসপাতাল থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে গুরুতর রোগীদের নিয়ে যাচ্ছিল। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট (পিআরসিএস) অ্যাম্বুলেন্স কনভয়কে টার্গেট করার নিন্দা করেছে। এক বিবৃতিতে পিআরসিএস বলছে, চিকিৎসা দলকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন, […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি হামলায় গাজায় এক পরিবারের ২১ জন নিহত

স্টিফেন হেগার্টি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস পপুলেশন রিপোর্টার ভোর চারটার সময় আহমেদ জেগে উঠলেন। সাধারণত এই সময়ে গভীর ঘুমে থাকলেও এবার তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। যুদ্ধের শুরু থেকেই মনোযোগ দিয়ে তার পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করে আসছেন লন্ডনে বসবাস করা আহমেদ। ইসরায়েল গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়ার পর থেকেই তার বাবা এবং ভাই-বোনদের […]

বিস্তারিত পড়ুন

সরকারকে পদত্যাগে ৭ দিনের আলটিমেটাম ইসলামী আন্দোলনের

১০ নভেম্বরের মধ্যে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ও অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থনের ঘোষণা করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসলামী আন্দোলনের […]

বিস্তারিত পড়ুন

৪৮ ঘন্টা অবরোধের কর্মসূচি ঘোষণা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নভেম্বর রবিবার ভোর ৬টা থেকে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘন্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে বলেন, বর্তমান বিনাভোটের জালেম সরকার আবারো ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। সরকার অবৈধভাবে […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার ওয়াগনার গ্রুপ হিজবুল্লাহকে দিচ্ছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

মার্কিন গোয়েন্দারা মনে করেন রাশিয়ার ভাড়াটে যোদ্ধাগ্রুপ ওয়াগনার লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে। তবে ওয়াগনার গ্রুপ রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের সুত্র মতে, এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। রাশিয়ার ওয়াগনার ইরান সমর্থিত লেবানিজ মিলিশিয়া […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

তারিক চয়ন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধের রিপোর্টগুলো নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং আসন্ন জাতীয় নির্বাচনে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে অ্যান্টনি আলবেনিজকে […]

বিস্তারিত পড়ুন

শাসকগোষ্ঠী ভীত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে: রিজভী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি। রিজভী বলেন, বর্তমান শাসকগোষ্ঠী বিএনপির নেতৃত্বে চলমান অবরোধ কর্মসূচিতে ভীত হয়ে পড়েছে বলেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সরকার ভাবছে, এভাবে গ্রেপ্তার, রিমান্ডে […]

বিস্তারিত পড়ুন