পশ্চিমাদের উচিত ইসরায়েলের অপরাধে অংশ নেওয়া থেকে বিরত থাকা : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোকে ‘অপরাধে’ অংশগ্রহণের বিরুদ্ধে সতর্ক করে  বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে সংঘাতে ইসরায়েলের পক্ষ নেওয়া পশ্চিমা দেশগুলোর উচিত তাদের অপরাধে অংশ নেওয়া থেকে বিরত থাকা। তুর্কি নেতা আলজেরিয়া থেকে ফিরে সাংবাদিকদের বলেন, খুব দেরি হয়ে যাওয়ার আগে, যে দেশগুলো ইসরাইলের পক্ষ নিয়েছে তাদের উচিত আন্তর্জাতিক আইন, মানবাধিকার, বিবেক ও নৈতিকতার […]

বিস্তারিত পড়ুন

ভোটের অধিকার আদায়ের আন্দোলনকে দমানো যাবে না : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ও তার আইনশৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে অবরোধ করছে। জনগণ এই কর্মসূচিতে রাজপথে নেমে আসছে।  প্রতিদিনই পুলিশ নেতা-কর্মীদের গ্রেফতার করছে, মিথ্যা ও গায়েবি মামলা দিচ্ছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে, নেতা-কর্মীদের না পেয়ে তাদের বাবা-ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু অবরোধ […]

বিস্তারিত পড়ুন

নিবন্ধন সংক্রান্ত আপিল মামলার রায়ের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত আপিল মামলায় প্রদত্ত রায়ের প্রতিবাদে ২১ নভেম্বর সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে বক্তব্য রাখেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল […]

বিস্তারিত পড়ুন

ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শিখ হত্যার পরিকল্পনার অভিযোগ

যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক খালিস্তানপন্থী শিখ নাগরিককে হত্যা পরিকল্পনার সাথে জড়িত থাকার ব্যাপারে ওয়াশিংটনের পক্ষ থেকে ভারতকে সতর্ক করা হয়েছে। এই হত্যা পরিকল্পনাটি নস্যাৎ করে দিয়েছে মার্কিন প্রশাসন। পরিকল্পনাটির পেছনে নয়াদিল্লি জড়িত রয়েছে বলে মার্কিন প্রশাসন মনে করছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। […]

বিস্তারিত পড়ুন

সিলেটে পরিত্যক্ত কূপ থেকে প্রতিদিন মিলবে ৭০ লাখ ঘনফুট গ্যাস

হুমায়ূন রশিদ চৗধূরী সিলেট থেকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলার পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এখান থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক। উত্তোলিত এই গ্যাস মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ শুরু হয়। জ্বালানিসংকট নিরসনে গ্যাস […]

বিস্তারিত পড়ুন
রাজধানীতে ফান্ড রাইজিং কনসার্ট 'টু গাজা ফ্রম ঢাকা'

রাজধানীতে ফান্ড রাইজিং কনসার্ট ‘টু গাজা ফ্রম ঢাকা’

ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে ‘টু গাজা ফ্রম ঢাকা’ (To Gaza From Dhaka) শিরোনামে ফান্ড রাইজিং কনসার্ট। আগামী ২৪ নভেম্বর, শুক্রবার এই কনসার্টটি আয়োজন করেছে ‘আর্টিস্ট অ্যাগেইনেস্ট জেনোসাইড’ (Artists against Genocide)। দুপুর আড়াইটায় গেট ওপেন হয়ে কনসার্ট শুরু হবে দুপুর সাড়ে ৩টায়। আয়োজক সূত্রে জানা যায়, ০১ আগস্ট ১৯৭১, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের নির্বাচনে সহিংস ঘটনা মূল্যায়নে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে যুক্তরাষ্ট্রের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল যাচ্ছে বাংলাদেশ। তারা সেখানে ছয় থেকে আট সপ্তাহ অবস্থান করবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়, বাংলাদেশে দীর্ঘমেয়াদে চারজন বিশেষজ্ঞ এবং […]

বিস্তারিত পড়ুন

হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি অনুমোদন

হামাসের হাতে আটকে থাকা জিম্মিদের মুক্তি দিতে চার দিনের যুক্তবিরতির একটি চুক্তিতে অনুমোদন দিয়েছেন ইসরায়েলের মন্ত্রিসভা।ইসরায়েল-গাজা যুদ্ধের ছয় সপ্তাহের মাথায় এসে হামাসের সাথে এই চুক্তি হয়েছে। বুধবার এ নিয়ে ইসরাইলি মন্ত্রিসভায় একটি ভোট হয়। এতে হামাসের সঙ্গে চুক্তির পক্ষে ভোট দেন বেশিরভাগ মন্ত্রী। মন্ত্রিসভার ৩৮ জন সদস্যের মধ্যে মাত্র তিনজন এর বিরোধিতা করেছেন। ইসরাইলের প্রতিরক্ষা […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি ‘মোসাদ’ যেভাবে ইরাক থেকে সোভিয়েত যুদ্ধবিমান ছিনতাই করে

রেহান ফজল মের আমেত যখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হলেন ১৯৬৩ সালের ২৫ শে মার্চ, তখন তিনি বেশ কয়েকজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তার সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করেছিলেন যে ইসরায়েলের সুরক্ষায় মোসাদের সবচেয়ে বড় অবদান কী হতে পারে? সকলেই বলেছিলেন যে তারা যদি কোনওভাবে সোভিয়েত ইউনিয়নের একটা মিগ -টুয়েন্টি ওয়ান বিমান ইসরায়েলে আনতে পারে তাহলে […]

বিস্তারিত পড়ুন

পোশাকশ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

ন্যূনতম মজুরির দাবিতে বাংলাদেশে শ্রমিকদের আন্দোলন চলছে। বিক্ষোভকারী এই শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে চলমান দমনপীড়নে উদ্বেগ প্রকাশ করেছে তারা। সোমবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা বলেন। ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের নতুন […]

বিস্তারিত পড়ুন