নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ বলল হামাস, রাশিয়া বলেছে ‘দন্তহীন’

গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ করে দিতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। তাতে গাজায় ‘নিরাপদে ও বাধাহীনভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে’ চলমান সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। কয়েক দফা বিলম্বের পর নিরাপত্তা পরিষদে ১৩-০ ভোটে পাস হয় প্রস্তাবটি। পরিষদের মোট ১৫ সদস্য দেশের মধ্যে ১৩টি প্রস্তাবটির […]

বিস্তারিত পড়ুন

মানব পাচার সন্দেহে ভারতীয় যাত্রীবাহী উড়োজাহাজ ফ্রান্সে আটক

ফ্রান্স ৩০৩ জন ভারতীয় যাত্রী নিয়ে নিকারাগুয়া যাওয়ার একটি চার্টার ফ্লাইটকে গ্রাউন্ডেড করেছে এবং ভ্রমণের শর্ত ও উদ্দেশ্য নিয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে। ফরাসি মিডিয়ার বরাত দিয়ে রয়টার ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচার সন্দেহে শুক্রবার দেশটির উত্তরপূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে উড়োজাহাজটি আটকে রাখে ফ্রান্স। সংগঠিত অপরাধ বিশেষজ্ঞদের একটি ইউনিট মানব পাচারের বিষয়ে […]

বিস্তারিত পড়ুন

চলে গেলেন তরুণ স্বপ্নচারী রুহুল হুদা মুবিন

সাঈদ চৌধুরী আমেরিকার মিশিগান ওয়ারেন সিটির অত্যন্ত পরিচিত মুখ রুহুল হুদা মুবিন। শিক্ষা জীবনে দীর্ঘদিন লন্ডন ছিলেন। তখন আমাদের সংবাদ সংস্থা মিডিয়া মহলের টিম মেম্বার হিসেবে নির্ভরতার প্রতিক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। দূরদৃষ্টি, গতিশীলতা আর সাহসের সমন্বয়ে মুবিন আপন সুষমায় নিজকে সুশোভিত করেছিলেন। মিডিয়া মহলে কর্মকালীন সময়ে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও বিভিন্ন মিডিয়া হাউজে যথাসময়ে […]

বিস্তারিত পড়ুন

গাজায় সবচেয়ে ধ্বংসাত্মক বোমা ব্যবহার করেছে ইসরায়েল

দ্য নিউ ইয়র্ক টাইমসের ইনভেস্টিগেশন বিশ্লেষণ অনুসারে গাজা যুদ্ধের প্রথম ছয় সপ্তাহের মধ্যে ইসরায়েল তার সবচেয়ে বড় এবং সবচেয়ে ধ্বংসাত্মক বোমা ব্যবহার করেছে। দক্ষিণ গাজায় ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর এই বোমা ফেলেছে ইসরায়েল। অথচ তারাই প্রচার করেছিল, এই অঞ্চলটি গাজার সবচেয়ে বেশি নিরাপদ স্থান। দ্য নিউইয়র্ক টাইমসের তদন্তে দেখা যায়, ইসরায়েলের প্রচারণায় বিভ্রান্ত হয়ে অনেক […]

বিস্তারিত পড়ুন

জামিন পেলেন ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশি

শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট (এসসি) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশির গ্রেপ্তার-পরবর্তী জামিন অনুমোদন করেছে। উভয়েই রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় আদিয়ালা জেলে বন্দী। তাদের প্রত্যেককে ১০ লাখ রুপি জামানত দেওয়ার শর্তে জামিন দিয়েছেন আদালত। অবশ্য অন্য কয়েকটি মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার আইনজীবী সালমান সাফদার জামিন লাভের […]

বিস্তারিত পড়ুন

‘একটা পুরো প্রজন্ম আসলে সুষ্ঠু ভোট, প্রশ্নহীন ভোট দেখে নাই’

আবুল কালাম আজাদ বাংলাদেশে একাধারে দুটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পর আরেকটি নির্বাচন হতে যাচ্ছে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির অংশগ্রহণ ছাড়াই। সংসদ নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটাতে অনেকটা মূখ্য ভূমিকা রাখা তরুণ ভোটাররা এবার ভোট নিয়ে কতটা আগ্রহী এ প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনে নতুন ভোটার হয়েছে প্রায় আশি […]

বিস্তারিত পড়ুন

শিখ নেতা হত্যার ষড়যন্ত্র নিয়ে ভারতের ‘সুর বদলের আভাস’ পাচ্ছেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এক শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্র সামনে আসার পরে ভারত যে রকম প্রতিক্রিয়া দিয়েছে, তাতে তিনি দিল্লির মনোভাবে বদলের ‘আভাস’ পাচ্ছেন। মাস দুয়েক আগে তিনি যখন অভিযোগ তুলেছিলেন যে কানাডার বাসিন্দা এক শিখ নাগরিক হত্যার সঙ্গে ভারতীয় এজেন্সিগুলি যুক্ত, তখন ভারত যে প্রতিক্রিয়া দিয়েছিল, তার তুলনায় এখন […]

বিস্তারিত পড়ুন

এটি নির্বাচন নাকি গোটা জাতির সঙ্গে তামাশা?

জাহিদ হুসাইন সুখবরটি হলো আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন হতে যাচ্ছে। আর দুঃসংবাদটি হলো, এই নির্বাচনের নামে আরও একটি প্রহসন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর ভোট নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে কেটে গেছে। কিন্তু নির্বাচন প্রক্রিয়াটির ন্যায্যতা প্রশ্নবিদ্ধ থেকেই গেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পুরো প্রক্রিয়াটির মাধ্যমে পছন্দের […]

বিস্তারিত পড়ুন

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির, ভোট বর্জন ও কর-খাজনা না দেয়ার আহ্বান

বাংলাদেশের বিরোধী দল বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দিয়েছে। সাতই জানুয়ারির ভোট বর্জন করা, কর ও ইউটিলিটি বিল না দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী […]

বিস্তারিত পড়ুন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতের চার দিনের কর্মসূচি ঘোষণা

সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ ঘোষণা দিয়ে ২০ ডিসেম্বর একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী মহাজোট সরকার ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণ এ সরকারকে ভোট দেয়নি। অবৈধ স্বৈরাচারী সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবারও […]

বিস্তারিত পড়ুন