নতুন বছরে বাংলাদেশের সামনে থাকবে যে সাতটি প্রধান চ্যালেঞ্জ

নাগিব বাহার বিদায়ী বছরে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে কীসে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন রাখলে বেশির ভাগই হয়তো বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য, ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতা, ডেঙ্গুর প্রকোপের মতো বিষয়গুলোর কথা বলবেন। অনেকে হয়তো রিজার্ভ সঙ্কট বা বাকস্বাধীনতার মতো বিষয়গুলোকে সামনে নিয়ে আসবেন। আসছে বছরে এসব সমস্যার থেকে কী মানুষের পরিত্রাণ মিলবে? পুরনো সমস্যা থেকে […]

বিস্তারিত পড়ুন

৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি

১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব আদালত বর্জনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। পৃথক সংবাদ সম্মেলন করে রবিবার এই ঘোষণা দেন উভয় সংগঠনের আইনজীবীরা। আজ থেকে ৭দিন দেশের কোনো আদালতের বিচার কার্যক্রমে অংশ নেবেন না এই দুই রাজনৈতিক দলের মতাদর্শের আইনজীবীরা। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন […]

বিস্তারিত পড়ুন

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে কিন্তু বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু’

বাংলাদেশে গত বছরের তুলনায় এ বছর বিচারবহির্ভূত হত্যার ঘটনা কিছুটা কমে আসলেও একেবারে বন্ধ হয়নি। বরং আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে পুলিশ, র‍্যাব ও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা। বন্ধ হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম বা নিখোঁজ হওয়ার ঘটনাও। সবমিলে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এসে দেশের বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতির খুব একটা উন্নতি দেখা যাচ্ছে […]

বিস্তারিত পড়ুন

গাজা যখন এতিমের শহর

আবু বাকের আবেদ এক মাস আগে গাজার আল-আকসা শহীদ হাসপাতালে আনা হয় নয় বছর বয়সী রাজান শাবেতকে। মাথায় গুরুতর আঘাত, মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছে। ভেঙে গেছে পা ও হাত। অচেতন অবস্থায় আনা হয় তাকে হাসপাতালে। তার পরিচয় কেউ জানে না। ফলে প্রথম চার দিনের জন্য সে ছিল অজ্ঞাতনামা। আর অজ্ঞাতনামাদের তালিকায় তার নম্বর ছিল ১০১ নম্বর। […]

বিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর বিরোধ আওয়ামী লীগে কী প্রভাব রাখবে?

রাকিব হাসনাত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বেশ কিছু এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের বিরোধ জোরালো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। শুক্রবার বরিশালে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভার মাঠে বরিশাল-৪ আসনের দুই পক্ষের বিরোধে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আরও কয়েকটি এলাকা থেকে এমন […]

বিস্তারিত পড়ুন

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৬ বার পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ বিস্ময়কর ভাবে ৭৬ বার পেছাল। রোববার (৩১ ডিসেম্বর ২০২৩) মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছেন। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে […]

বিস্তারিত পড়ুন

‘নগ্ন করে সিগারেটের ছেঁকা দিত ইসরায়েলি সেনারা’

রয়টার্সের সঙ্গে সম্প্রতি কথা হয়েছে ইসরায়েলি বন্ধিদশা থেকে ফিরে আসা তিন ভাইয়ের। তারা বলেছে, আটকের পর ইসরায়েলি বাহিনীর সদস্যরা তাঁদের মারধর করেছেন। শুধু তা–ই নয়, নগ্ন করে সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে। তাঁদের শরীরে প্রস্রাব করেছেন ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের সোবহি ইয়াসিন, সাদি ও ইব্রাহিম সম্পর্কে ভাই। তাঁরা এখন আছেন দক্ষিণ গাজার রাফাহ এলাকার একটি বিদ্যালয়ে স্থাপন […]

বিস্তারিত পড়ুন

ভূমিমন্ত্রীর বিদেশে ‘হাজার হাজার কোটি টাকার সম্পদ’ নিয়ে নানা প্রশ্ন

মুন্নী আক্তার বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে ‘হাজার হাজার কোটি টাকার সম্পদ’ আছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। বাংলাদেশ থেকে বিদেশে টাকা নেয়া জটিল প্রক্রিয়া হলেও ভূমিমন্ত্রী কিভাবে বিদেশে এতো সম্পদ গড়ে তুলেছেন সেটি নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সম্প্রতি তার নির্বাচনী এলাকায় এক জনসভায় দাবি করেছেন, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে […]

বিস্তারিত পড়ুন

ইমরান খানের বিরুদ্ধে সাইফার মামলা ১১ জানুয়ারি পর্যন্ত স্থগিত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের (সাইফার মামলা) মামলায় স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারক মিঞা গুল হাসান আওরঙ্গজেব ১১ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন। ইমরান খান তাঁর আপিলে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত কর্তৃক এই মামলায় […]

বিস্তারিত পড়ুন

আরেক রাজ্যে ট্রাম্পকে নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ক্রমশ বাঁধার মুখে পড়ছেন। কলোরাডো অঙ্গরাজ্যের পর এবার মেইনেও প্রাইমারি নির্বাচনে ট্রাম্পকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছে। মেইনের সেক্রেটারি অব স্টেট শেনা বেলোস বলেছেন, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার পেছনে ট্রাম্পের পদক্ষেপের কারণে তিনি নির্বাচনের জন্য অযোগ্য। মেইনের শীর্ষ নির্বাচন কর্মকর্তা রায় দিয়েছেন ট্রাম্প আগামী […]

বিস্তারিত পড়ুন