নির্বাচনে যেসব অনিয়ম দেখছেন নৌকার পরাজিত প্রার্থীরা

বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনেক শীর্ষ নেতা ও হেভিওয়েট প্রার্থী নৌকা প্রতীক নিয়েও হেরেছেন দলের স্বতন্ত্র প্রার্থীদের কাছে। পরাজয়ের পর তাদের কেউ কেউ অভিযোগ তুলছেন ভোটের ফলাফল কারসাজির। নির্বাচনে অনিয়ম, কালো টাকা ও পেশিশক্তির কাছে হেরেছেন বলেও তাদের কেউ কেউ দাবি করেছেন। পরাজিত নেতারা অভিযোগ করেছেন, অন্য কোন দল বা […]

বিস্তারিত পড়ুন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক শক্তি কেমন এবং কী অস্ত্র ব্যবহার করছে

আমিরা মাহাদবি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি ইয়েমেনে ২০১৪ সালে শিয়া মুসলিম গোষ্ঠী হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়ার পর থেকে গৃহযুদ্ধে পর্যুদস্ত হয়ে পড়েছে। এরপর হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে যৌথ বাহিনীর আকাশ পথে হামলা আরও বেশি ধ্বংস ও দারিদ্র্যতা ডেকে এনেছে।তারপরও হুথিরা গত নভেম্বর থেকে সাগরপথে পণ্য পরিবহনের জন্য হুমকি […]

বিস্তারিত পড়ুন

‘আমেরিকার লজ্জা নেই, কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে’

আমেরিকার লজ্জা নেই, কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে – প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মন্তব্য দিয়ে শিরোনাম করেছে দৈনিক সমকাল। খবরে বলা হয়, বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই। তাদের গোয়েন্দা সাক্ষ্যতেই তারেক জিয়ার সাজা হয়েছে। এরা একজনকে এমন করবে, […]

বিস্তারিত পড়ুন

এক অজানা আতঙ্ক ঘিরে ধরেছে শেখ হাসিনাকে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এক অজানা আতঙ্ক ঘিরে ধরেছে! শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই প্রজ্ঞাপন জারি, তড়িঘড়ি শপথ ও নজিরবিহীন দ্রুততায় সরকার গঠন প্রমাণ করে শেখ হাসিনাকে কতটা […]

বিস্তারিত পড়ুন

‘বাংলাদেশে নির্যাতন গুম ফের বেড়েছে’

বাংলাদেশে নির্যাতন গুম ফের বেড়েছে – এইচআরডব্লিউর বার্ষিক প্রতিবেদন নিয়ে সমকালের শিরোনাম। বিস্তারিত বলা হয় বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে বিরোধী দলের সদস্যদের ওপর দমনপীড়ন এবং সহিংসতায় অবাধ ও সুষ্ঠু ভোটের অঙ্গীকার ক্ষুণ্ন হয়েছে। নিরাপত্তা বাহিনী বিরোধী নেতাকর্মীকে গণগ্রেপ্তার এবং কোনো কোনো ক্ষেত্রে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। বৈঠকের ফাঁস হওয়া আলোচ্যসূচিতে দেখা গেছে, দৃশ্যত ঊর্ধ্বতন পুলিশ […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার প্রতিশোধের হুমকি হুথিদের, বেড়েছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা শুরুর পর বিশ্ব বাজারে তেলের দাম ৪ শতাংশ বেড়ে গেছে। হুথিরা পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে এটা ‘শাস্তি বা প্রতিশোধ’ ছাড়া যাবে না। ইরান সমর্থিত গ্রুপটি লোহিত সাগরে জাহাজে হামলা এবং গাজায় হামাসকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা রাতভর ষোলটি হুথি অবস্থানকে […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে বিচার শুরু

ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার শুনানি শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইরানও যুক্ত হয়েছে। এর আগে বলিভিয়াও এই মামলার সঙ্গে নিজেদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। নেদারল্যান্ডসের হেগে গতকাল বৃহস্পতিবার আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার প্রথম দিনের শুনানি হয়েছে। আজ শুক্রবার জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের জবাব […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের জন্য খারাপ দিন : দ্য গার্ডিয়ান

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনকে একটি ফাঁকা বিজয় এবং গণতন্ত্রের জন্য খারাপ দিন উল্লেখ করে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের সম্পাদকীয়তে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ সময় নিয়ে এসেছেন। একদলীয় রাষ্ট্রের উত্থান ঘটেছে। গত বছর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে হওয়া বিক্ষোভ সহ রাজনৈতকি পরিস্থিতি বর্ণণা করে গার্ডিয়ান লিখেছে, হিউম্যান রাইটস ওয়াচ গত […]

বিস্তারিত পড়ুন

নির্বাচনে হেরে ‘বিব্রত ও প্রতারিত’ বোধ করছেন আওয়ামী লীগের সঙ্গীরা

তারেকুজ্জামান শিমুল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছিল, তারা সে কথা রাখেনি বলে অভিযোগ করছেন ক্ষমতাসীন দলটির জোটসঙ্গী ও মিত্র দলের নেতারা। নির্বাচনে অংশ নিয়ে তাদের অনেকেই এখন ‘বিব্রত’ এবং ‘প্রতারিত’ বোধ করছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন। বিএনপিবিহীন এবারের নির্বাচনে আওয়ামী লীগের সাথে আরও ২৬টি […]

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে শুরু হয়েছে আইসিজে আদালতের বিচার

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার যুগান্তকারী গণহত্যা মামলার কার্যক্রম শুরু করেছেন জাতিসংঘের শীর্ষ আদালতের সভাপতি জোয়ান ডনোগু। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আইসিজে আদালতের বিচার শেষ পর্যন্ত শুরু হয়েছে। ইসরাইল তার ইতিহাসে প্রথমবারের মতো হেগের জাতিসঙ্ঘ আন্তর্জাতিক বিচারিক আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াচ্ছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪) স্থানীয় সময় সকাল ৯টায় এই গণহত্যা মামলা শুনানি শুরু হয়েছে বলে […]

বিস্তারিত পড়ুন