গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে আইসিজে’র রায়ে কী আসতে পারে?

অ্যানা হলিগ্যান এবং রাফি বার্গ বিবিসি গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতা বন্ধের জরুরি নির্দেশনা জারি করতে পারে জাতিসংঘের শীর্ষ আদালত। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এর আগে, গত ২৯শে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে মামলা করেছিল। আজ সেই মামলারই রায় দিবে আইসিজে। দুই সপ্তাহ আগে এই […]

বিস্তারিত পড়ুন

নির্বাচনে অংশ নেয়া ‘কিংস পার্টি’গুলো এখন কোথায়?

মুন্নী আক্তার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত যে সব রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠেছিল, নির্বাচনের পর সেই রাজনৈতিক দলগুলো প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দলগুলোর নেতারা অবশ্য বলছেন যে, তারা তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং দল পুনর্গঠনের চেষ্টা করছেন। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সুষ্ঠু দেখানোর জন্য সরকারের নির্দেশে উত্থান হওয়া […]

বিস্তারিত পড়ুন

দেওয়ান আহবাব স্বর্ণপদকের জন্য মনোনিত হলেন প্রফেসর নন্দলাল শর্মা

দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রবর্তিত ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক-২০২৪’-এর জন্য বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মাকে মনোনীত করা হয়েছে। ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হারুনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রফেসর নন্দলাল শর্মার নাম ঘোষণা করা হয়। ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব সেলিম আউয়ালের সঞ্চালনায় সভায় […]

বিস্তারিত পড়ুন

এক মাসের যুদ্ধবিরতি আলোচনায় এগোচ্ছে হামাস ও ইসরায়েল

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েল গাজা উপত্যকায় এক মাসের যুদ্ধবিরতিতে সম্মত হতে যাচ্ছে। তবে যেসব শর্তে এই সাময়িক যুদ্ধবিরতি হবে তার আলোকেই স্থায়ী যুদ্ধবিরতি হবে- এমন নিশ্চিয়তা যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরকে দিতে হবে বলে দাবি করছে হামাস। ইসরায়েল এবং হামাস বিস্তৃতভাবে নীতিগত একমত যে, ফিলিস্তিনি বন্দীদের জন্য ইসরায়েলি জিম্মিদের বিনিময়ের লক্ষ্যে এক মাসব্যাপী যুদ্ধবিরতি […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘের মার্কিন ও ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ত্যাগের নির্দেশ হুতিদের

ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে এমন কর্মিদের এক মাসের মধ্যে সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন হুতি বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে লেখা ২০ তারিখের একটি চিঠিতে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা কর্তৃপক্ষ এসব কর্মীকে ইয়েমেন ছাড়ার জন্যে এক মাসের সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যেই […]

বিস্তারিত পড়ুন

মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ১২ সেনেটরের চিঠি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ক্রমাগত হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ১২জন সেনেটর। দেশটির ইলিনয় রাজ্যের সেনেটর রিচার্ড জে. ডারবিন ও ইন্ডিয়ানার সেনেটর টড ইয়ংসহ সেনেটের ১২জন সদস্য স্বাক্ষরিত এক চিঠিতে এই আহ্বান জানানো হয়, যেটির ওপরে তারিখ লিখা আছে ২২ই জানুয়ারি। প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো সেনেটরদের ওই চিঠিতে বলা […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনে একদিনে ২১ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় একদিনে ২১ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) মুখপাত্র রিয়ার এডমিরাল ডানিয়েল হাগারি বলেছেন, গাজায় তাদের ২১ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে কিসুফিম সম্প্রদায়ের সীমান্ত এলাকার কাছাকাছি। আইডিএফ সুত্রে বিবিসি জানায়, সোমবার দক্ষিণ গাজায় অভিযানের সময় দুটি ভবনে বিস্ফোরণ ও একটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড হামলায় এই ২১ সেনা […]

বিস্তারিত পড়ুন

‘খিচুড়ি প্রকল্প বাতিলের পর বিস্কুট নিয়ে এসেছে মন্ত্রণালয়’

প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল নিয়ে বণিক বার্তার প্রধান শিরোনাম, ‘খিচুড়ি প্রকল্প বাতিলের পর বিস্কুট নিয়ে এসেছে মন্ত্রণালয়’ প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের মিড-ডে মিল হিসেবে গরম খাবার বা খিচুড়ি দেয়ার জন্য ১৭ হাজার ২৯০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাস্তবসম্মত নয় উল্লেখ করে ২০২১ সালের পহেলা জুন প্রকল্পটি […]

বিস্তারিত পড়ুন

১৬ পাতার বয়ান, ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রয়োজন ছিল মনে করে হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর ‘প্রয়োজন’ ছিল বলে মনে করে। তবে ওই হামলায় ‘কিছু ভুলত্রুটি’ হয়েছে বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। হামলায় শুধু ইসরায়েলি সেনা ও সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি সংগঠনটির। হামাসের পক্ষ থেকে রোববার (২১ জানুয়ারি ২০২৪) আরবি ও ইংরেজিতে প্রকাশ করা এক বয়ানে এসব […]

বিস্তারিত পড়ুন

ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার ভাঙার আদেশ বহাল

রাজধানীর গুলশান-১ এর ঝুঁকিপূর্ণ ‘গুলশান শপিং সেন্টার’ গুঁড়িয়ে দিতে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার (২২ জানুয়ারি ২০২৪) প্রধান বিচারপতি ওবাদুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ২০২১ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জরাজীর্ণ অবস্থা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় গুলশান শপিং সেন্টারের ভবনকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে। […]

বিস্তারিত পড়ুন