জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত ও ৩৪ জন আহত

জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে ৩ মার্কিন সেনা নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত একটি গোষ্ঠী ড্রোন হামলার দায় স্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা এখনো এ হামলার তথ্য সংগ্রহ করছি। তারপরও আমরা জানি, সিরিয়া ও ইরাকে কার্যক্রম পরিচালনাকারী ইরান-সমর্থিত মৌলবাদী জঙ্গিগোষ্ঠীগুলো এ হামলা […]

বিস্তারিত পড়ুন

‘২১ দিনে রিজার্ভ কমেছে পৌনে দুই বিলিয়ন ডলার’

বাংলাদেশের রিজার্ভের হিসাব নিয়ে মানবজমিন পত্রিকার শিরোনাম, ২১ দিনে রিজার্ভ কমেছে পৌনে দুই বিলিয়ন ডলার। এতে বলা হচ্ছে, দেশে দীর্ঘদিন ধরে ডলারের সংকট থাকলেও রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ছে না। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। সংকটের কারণে ডলার বিক্রি অব্যাহত থাকায় গত ২১ দিনে তা কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫২৩ কোটি ডলারে। গত তেসরা জানুয়ারি […]

বিস্তারিত পড়ুন

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

অবশেষে রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়ে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। আজ (২৮ জানুয়ারি ২০২৪) গুলশানের বাসায় মতবিনিময় সভার আয়োজন করে নিজের এ সিদ্ধান্তের কথা জানান রওশন এরশাদ। সেই সাথে তিনি জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে দলের মহাসচিব ঘোষণা করেছেন। পরবর্তী কাউন্সিলের আগ […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে এমসিএ

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ)। ইসরায়েল নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে নেবে বলে এমসিএ’র সভাপতি ব্যারিস্টার হামিদ হুসেইন আজাদ এক বিবৃতিতে আশা প্রকাশ করেছেন। আদালতের আদেশে বলা হয়, আন্তর্জাতিক গণহত্যা সনদের আওতায় গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের গণহত্যা থেকে সুরক্ষা পাওয়ার অধিকার আছে। ইসরায়েলের […]

বিস্তারিত পড়ুন

জামিন পেয়ে ড. ইউনূস বললেন, মামলাটি সরকার করল, নাকি শ্রমিক করল?

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জামিন পেয়েছেন। গ্রামীণ টেলিকমের অপর তিনজনকেও জামিন দিয়েছেন আদালত। সেই সাথে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজ ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান […]

বিস্তারিত পড়ুন

‘ভারত-চীনের সার্টিফিকেট নিয়েও সাত পার্সেন্ট ভোট পায়নি আওয়ামী লীগ’

মুকিমুল আহসান তিন মাস পর হাতে কালো পতাকা নিয়ে আবারো রাস্তায়ে নেমেছে বাংলাদেশের সরকার বিরোধী প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই কর্মসূচি থেকেই সংসদ বাতিলের দাবিতে ৩০ জানুয়ারি আবারো কর্মসূচি ঘোষণা করে নির্বাচন বর্জন করা এই দলটি। বিএনপির এই কর্মসূচির প্রতিবাদে আগের মতোই পাল্টা শান্তি সমাবেশে করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এসময় ৩০ জানুয়ারি বিএনপির কালো […]

বিস্তারিত পড়ুন

ট্রাম্পকে ধর্ষণ মামলায় ৮৩ মিলিয়ন ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ধর্ষণ মামলায় ৮৩.৩ মিলিয়ন ডলার জরিমানা করেছে নিউইয়র্কের একটি আদালত। শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান ফেডারেল আদালতে সাত জন পুরুষ ও দু’জন নারী বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ রায় ঘোষণার সময় বলেন, জরিমানার এই অর্থ মামলার বাদি মার্কিন লেখক ও সাংবাদিক ই. জেন ক্যারলকে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রত্যাখ্যান করে লন্ডনে মানব বন্ধন

৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রত্যাখ্যান করে লন্ডনে মানব বন্ধন করেছেনে প্রবাসী বাংলাদেশী জনতা। তারা বলেছেন, এই নির্বাচন সরকারের পাতানো খেলা, যা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাই অবিলম্বে এটি বাতিল করে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে ও সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। গত সোমবার (২২ জানুয়ারি […]

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে আইসিজের নির্দেশ

জাতিসংঘের শীর্ষ আদালত ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের প্রতি বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই আদেশ দেন। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নির্বিচার হামলায় ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন। যার বেশির ভাগই নারী ও শিশু। আইসিজে আদেশের পর গণহত্যা বন্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে […]

বিস্তারিত পড়ুন

বাবরি মসজিদের পর ভারতের হিন্দুদের টার্গেট এবার জ্ঞানবাপী মসজিদ

ভারতে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর ভারতের হিন্দুরা এবার বারানসিতে জ্ঞানবাপী মসজিদকে টার্গেট করেছে। তারা দাবি করছে, বারানসিতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদস্থলে আগে হিন্দুদের মন্দির ছিল। বিবিসি বাংলায় শুভজ্যোতি ঘোষ লিখেছেন, এ দেশে পর্যবেক্ষকরা সবাই প্রায় একবাক্যে বলে থাকেন বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনা যেমন ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের ভিতেই সমূলে আঘাত করেছে, […]

বিস্তারিত পড়ুন