মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠাতে জাহাজে তোলা হয়েছে

মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী- বিজিপি সদস্যসহ ৩৩০ জনকে জাহাজে করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, “৩৩০ জন মায়ানমার নাগরিককে বিজিবি’র কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর কাছে হস্তান্তর করা হয়েছে।” বৃহস্পতিবার সকালে […]

বিস্তারিত পড়ুন

ফখরুল-খসরুর জামিন, মুক্তিতে বাধা নেই

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় এই জামিন মঞ্জুর করা হয়েছে। এই […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানে ইমরান বিরোধীদের সমঝোতা, প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ

পাকিস্তানের ভোটের ফলাফল ও এরপর নানা জটিল সমীকরণ মিলিয়ে অবশেষে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলীম লীগ-পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিএমএল-এন বলছে, দলীয় প্রধান নওয়াজ শরিফ নয়, এই সরকারের প্রধান হিসেবে থাকবেন তার ভাই শাহবাজ শরিফ। পাকিস্তানের নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনে তাদের সাথে যোগ দিচ্ছে ছোট […]

বিস্তারিত পড়ুন

বিয়ে ও জন্মদিনের পার্টিতে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

হোটেল, রেস্তোরা বা কমিউনিটি সেন্টারে বিয়ে ও জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে অথিতিপ্রতি ৫০ টাকা হারে করের প্রস্তাবনা দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দেওয়া বাজেট প্রস্তাবে এমন কথা বলেছে সংস্থাটি। প্রস্তাবে বলা হয়, ব্যবসায়িক উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে, বৌভাত, […]

বিস্তারিত পড়ুন

রাফাহ শহরে দুঃস্বপ্নের রাতের পর শঙ্কায় ফিলিস্তিনিরা

অ্যাডাম ডারবিন ও অ্যালিস ডেভিস বিবিসি নিউজ রাফাহ শহরে বসবাসরত একজন ফিলিস্তিনি চিকিৎসক বলছিলেন যে, গাজার দক্ষিণে ইসরায়েলি বাহিনীর হামলার শঙ্কায় তারা আতঙ্কিত। আগের রাতে বিমান হামলার পর তার কাছে মনে হচ্ছে, এই শহরে আশ্রয় নেয়ার পর এটি ছিল তার জন্য সবচেয়ে দুঃস্বপ্নের একটি রাত। সোমবার বিবিসিকে দেয়া একাধিক বার্তায় চিকিৎসক আহমেদ আবুইবাইদ এই হামলাকে […]

বিস্তারিত পড়ুন

১০৫ বার সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছানো বিশ্ব রেকর্ড : রিজভী

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ১০৫ বার তদন্ত প্রতিবেদন পেছানোকে আওয়ামী লীগের বহুমাত্রিক রেকর্ডের মাঝে দৃষ্টান্তহীন আরেকটি নতুন বিশ্ব রেকর্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার সকালে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ, কাদের গণি […]

বিস্তারিত পড়ুন

‘এক বছরে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ২৫ ভাগ’

বাংলাদেশের পোশাক রপ্তানি খাত নিয়ে মানব জমিনের প্রথম পাতার খবর, ‘এক বছরে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ২৫ ভাগ’। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে গত বছরের তুলনায় পোশাক রপ্তানি কমেছে প্রায় ২৫ শতাংশ। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতির কারণে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৫ শতাংশ কমে ৭২৯ কোটি ডলারে […]

বিস্তারিত পড়ুন

তাহের আবু সাইফ, আপনি বাংলাদেশের গর্ব ।। আলী রীয়াজ

তাহের আবু সাইফ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের (এনএই) সদস্য নির্বাচিত হয়েছেন। এনএইর সদস্য হিসেবে নির্বাচিত হওয়া হচ্ছে, বৈশ্বিকভাবে ইঞ্জিনিয়ারিংয়ে কৃতীমান বিশিষ্ট গবেষক হিসেবে স্বীকৃতি লাভ। প্রতিবছর এ ধরনের স্বীকৃতি লাভের যোগ্যতা অর্জন করেন এক থেকে দেড় শ গবেষক, যার মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে থাকেন ২০ থেকে ২৫ জন। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একে সর্বোচ্চ স্বীকৃতি বলে […]

বিস্তারিত পড়ুন

আড়াই বছর পর মুক্তি পেলেন জামায়াত নেতা রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দীর্ঘ আড়াই বছর পর জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। কারাফটকে দলের সহকারী সেক্রেটারি জেনারেলকে অভিনন্দন জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানে কারাবন্দী ইমরান খানের দল পিটিআই কোন পথে এগোবে

পাকিস্তানের সদ্য সমাপ্ত ১৬তম সাধারণ নির্বাচনের সবচেয়ে চমক হল, এবারে যে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন তাদের বেশিরভাগই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই সমর্থিত প্রার্থী। কারাবন্দী মি. খানের এই দলটি নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে পারলেও সরকার গঠনের ক্ষেত্রে বড় বাধার মুখে পড়েছে। কেননা দেশটির নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ […]

বিস্তারিত পড়ুন