জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি পাস

ইসরায়েল-গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। প্রস্তাবে শর্ত হিসেবে রাখা হয়েছে “পরিপূর্ণ যুদ্ধবিরতি”, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেয়া এবং ফিলিস্তিনি বন্দী বিনিময়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১৪টি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। রাশিয়া ভোটদানে বিরত ছিল। ইসরায়েল ইতোমধ্যে প্রস্তাবে সম্মত আছে বলে রেজল্যুশনে উল্লেখ […]

বিস্তারিত পড়ুন

নতুন সেনাপ্রধান নিযুক্ত হলেন ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে। আগামী তিন বছরের জন্য তাকে সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। ১১ জুন, মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগামী ২৩ জুন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে (ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অব জেনারেল স্টাফ—সিজিএস) জেনারেল পদবীতে পদোন্নতি […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের দায়ে শিক্ষার্থীদের ডিগ্রি আটকে রেখেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়

সাঈদ চেৌধুরী শিক্ষার্থীদের একাডেমিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লোভনীয় হচ্ছে তাদের চূড়ান্ত সার্টিফিকেট বা প্রশংসাপত্র। কিন্তু ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের দায়ে বহু শিক্ষার্থীর ডিগ্রি আটকে রেখেছে হার্ভার্ড, শিকাগো-সহ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়। অনেক জায়গায় প্রতিবাদী শিক্ষার্থীরা গ্রেপ্তার, বহিষ্কার, স্থগিতাদেশ এবং অন্যান্য শাস্তিমূলক পদক্ষেপের সম্মুখীন হয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ করার স্বাধীনতা ও অধিকার প্রশ্নে […]

বিস্তারিত পড়ুন

ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে পদক্ষেপ নেওয়ার সময় এসেছেঃ শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে ভাবার ও পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তারাই আমাদের শিল্পোন্নয়ন তথা সার্বিক অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি রচনা করে। ক্ষুদ্র শিল্প থেকেই বৃহৎ শিল্পের সৃষ্টি। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিসিক থেকে তারা প্রশিক্ষণ, প্লট বরাদ্দসহ বিভিন্ন কারিগরি সুবিধা পেয়ে থাকে। তবে এন্টারপ্রাইজ সৃষ্টির মূল ভিত্তি মূলধন […]

বিস্তারিত পড়ুন

সাবেক সেনাপ্রধান আজিজের ভাইদের এনআইডি জালিয়াতি তদন্তে ইসির কমিটি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ জুন ২০২৪) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ইসির একজন যুগ্ম-সচিবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, নিজেদের নামের […]

বিস্তারিত পড়ুন

সরকারের মদদপুষ্টদের আখের গোছানো ও কালো টাকা বৈধ করার বাজেট : জামায়াত

জাতীয় সংসদে সরকারের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর এবং সরকারের মদদপুষ্টদের আখের গোছানো ও কালো টাকা বৈধ করার বাজেট হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। সোমবার (১০ মে ২০২৪) আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংগঠনের […]

বিস্তারিত পড়ুন

কবি আলিফ উদ্দিনের সাহিত্য আলোচনা ও রোগমুক্তি কামনা

ইলিয়াস আকরাম মূল্যবোধ সম্পন্ন লেখক কবি আলিফ উদ্দিনের সাহিত্য নিয়ে ইংল্যান্ডের হাল শহরের বেভলিরোড ব্যালকন ক্যাফেতে আলোচনা ও লেখকের রোগমুক্তি কামনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ১০ জুন রবিবার। অনুষ্ঠানে কবি আলিফ উদ্দিনের সৃজনকর্ম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সময় সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী। অতিথি আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী সংগঠক ও লেখক সিরাজুল […]

বিস্তারিত পড়ুন

সিলেটে ভূমিধসের ৬ ঘণ্টা পর মিললো একই পরিবারের তিনজনের লাশ

হুমায়ূন রশিদ চৌধূরী সিলেট থেকে সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলার মাটি ধসে একই পরিবারের ৩ জন মারা গেছেন। চাপা পড়ার ৬ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হলো। নিহতরা হলেন- আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)। সোমবার (১০ জুন ২০২৪) ভোর ৬টায় […]

বিস্তারিত পড়ুন

আর এক পরীক্ষা

গত কিছু বছরে ভারতের মতো বৃহৎ ও ভূরাজনৈতিক ভাবে শক্তিশালী দেশে হিন্দু সংখ্যাগুরুর শাসন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চাপ প্রকট হয়ে ওঠার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে ভারত বিষয়ে উদ্বেগ বাড়ছিল। ভারতে অতঃপর যে শরিকি সরকার তৈরি হতে চলেছে, তার প্রধান দলকে নিতান্ত বাধ্যত শরিকদের উপর নির্ভরশীল থাকতে হবে। এই বাস্তব যতই পরিষ্কার […]

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আরো দুই শতাধিক নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের বর্বর হামলায় আরো দুই শতাধিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এসব হামলার ঘটনা ঘটে। সবচেয়ে জোরালো হামলা হয়েছে গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহ ও নুসেইরাত এলাকায়। এ ছাড়া দক্ষিণের রাফা শহর ও গাজা নগরীর উত্তরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে বলা হয়েছে, নুসেইরাতসহ গাজার […]

বিস্তারিত পড়ুন