মোদীর সামনে মাথা নত করেন কেন? স্পিকারকে রাহুলের প্রশ্ন, পাল্টা ওমের জবাব, দরকারে পা ছোঁব!

লোকসভা স্পিকার নির্বাচনের দিনই রাহুল এবং মোদী বিড়লাকে অভিনন্দন জানিয়ে হাত মেলান। সেই ঘটনাই স্পিকারকে স্মরণ করিয়ে দিয়ে প্রশ্নটি করেন রাহুল। তাঁকে সমর্থন করেন ‘ইন্ডিয়া’র সাংসদেরাও। খরর আনন্দবাজার পত্রিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোমবার কয়েক মিনিটের কথোপকথন হল লোকসভার স্পিকার এবং বিরোধী দলনেতার মধ্যে। স্পিকার ওম বিড়লার কাছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানতে চাইলেন, […]

বিস্তারিত পড়ুন

দেশকে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলছেন শেখ হাসিনা- মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে ‘একপাক্ষিক’ দাবি করে বিরোধী দল বিএনপি বলছে, ‘বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ’। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি। শেখ হাসিনার ভারত সফর শেষ হওয়ার এক সপ্তাহ পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ […]

বিস্তারিত পড়ুন

চলে গেলেন অনিবার্য ইশতেহারের কবি আসাদ বিন হাফিজ

অনিবার্য ইশতেহারের কবি হিসেবে পরিচিত দেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, ছড়াকার, সাহিত্যিক ও প্রকাশক কবি আসাদ বিন হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৩০ জুন ২০২৪) রাত ১২টা ৫৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর খবরটি […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে ‘সুন্দরবনের মধু’

‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে। এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের আবেদন পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যাদি জার্নাল আকারে প্রস্তুত করে বিজি প্রেসে প্রেরণ করা হয়েছে। জার্নাল প্রকাশের তারিখ হতে দুই মাস সময়ের মধ্যে তৃতীয় কোন পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে পণ্যটিকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন প্রদান করা হবে। […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের কেন একটি ‘বানোয়াট বিজয়’ দরকার এখন

গিডিয়ন লেভি বাধ্যতামূলকভাবে মুখে হাসি আনতে হবে। আর তাকে উপস্থাপন করা হবে বানোয়াট জয়ের হাসি হিসেবে। আসলে বিষয়টা হলো গাজা থেকে সরে আসা। ইসরায়েল কয়েক দিনের মধ্যেই ঘোষণা দিতে যাচ্ছে যে হামাসের সামরিক শাখাকে গাজার মাটি থেকে উৎখাত করা হয়েছে। আর তাই যুদ্ধে ইসরায়েলের জয় হয়েছে। জয়? আপনি যদি তা-ই মনে করেন, তাহলে তা-ই। আমি […]

বিস্তারিত পড়ুন

পুলিশের ভেতরে যেসব উপায়ে ঘটছে বড় বড় দুর্নীতি

তাফসীর বাবু বিবিসি সেদিন ছিলো শুক্রবার রাত। পুলিশের চারজন সদস্য অভিযান চালান রিফাত সরদারের (ছদ্মনাম) বাড়িতে। বাসায় অবৈধ মালামাল আছে এমন অভিযোগের কথা জানায় পুলিশ। তারপর রিফাতের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে শুরু হয় তল্লাশি। রিফাত সরদার জানাচ্ছেন, তল্লাশির একপর্যায়ে বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় ৩২ লাখ টাকার সম্পদ ‘নিয়ে নেন’ অভিযানে আসা সদস্যরা। “আমি বললাম, […]

বিস্তারিত পড়ুন

‘ড্রিম প্রজেক্ট’ সফল হলে ইস্টহ্যান্ডস চ্যারিটি নতুন মাত্রা লাভ করবে

সাঈদ চৌধুরীঃ ইস্টহ্যান্ডস চ্যারিটির মিডিয়া ব্রিফিং ছিল শুক্রবার (২৮ জুন ২০২৪) ইস্ট লন্ডনের মাইল্যান্ডে গ্র্যান্ড রসোই রেস্তোরাঁয়।। সাংবাদিকদের পাশাপাশি অনেক সমাজকর্মী, ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিও অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানটি এক ধরনের মিলন মেলায় পরিণত হয়েছিল। বিলেতের প্রাচীনতম সাপ্তাহিক জনমতের প্রাক্তন সম্পাদক নবাব উদ্দিন এই চ্যারিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ট্রাস্টি। এক সময় সাংবাদিক নেতা হিসেবে সফলতার স্বাক্ষর রেখেছেন। […]

বিস্তারিত পড়ুন

বাইডেনের বিতর্ক দেখে তার জেতার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ডেমোক্র্যাটরা

জো বাইডেনের মিত্ররা চেয়েছিলেন, বৃহস্পতিবার রাতে বিতর্কের মঞ্চে তিনি আরও জোরালো সওয়াল ও শক্তি প্রদর্শন করুন যাতে ৮১ বছর বয়সী এই ডেমোক্র্যাটের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে যাবতীয় প্রশ্ন নস্যাৎ হয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের রাজনীতির বৃহত্তম মঞ্চে শুভানুধ্যায়ীদের সাধারণ প্রত্যাশা পূরণ করতে পারেননি বাইডেন। দীর্ঘ ৯০ মিনিটের উত্তেজনাপূর্ণ বিতর্কের শেষে ডেমোক্রেটিক প্রেসিডেন্টের সমর্থক ও মিত্ররা […]

বিস্তারিত পড়ুন

নিজেদের মধ্যে সংঘাতে রক্ত ঝরাচ্ছে আওয়ামী লীগ

হারুন উর রশীদ স্বপন ডয়চে ভেলে চলতি বছরের প্রথম পাঁচ মাস জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতা ও দ্বন্দ্বে নিহত হয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে ২৭ জনই আওয়ামী লীগের। এই হিসাব মাবাধিকার সংগঠন আইন সালিস কেন্দ্রের (আসক)। তবে আসক দেশের বাইরে নিহত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হিসাবের মধ্যে ধরেনি। তাকে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের নিয়ে লেবার পার্টির নেতার বক্তব্যে ব্রিটেনের রাজনীতিতে তোলপাড়

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তার জের ধরে তুমুল বিতর্ক চলছে দেশটির রাজনীতিতে। ব্রিটেনে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী থাকার পরও বাংলাদেশ নিয়ে আলাদা বক্তব্যে মি. স্টারমার নিজ দল ও বাংলাদেশি কমিউনিটির তীব্র সমালোচনার মুখে পড়েছেন। আগামী চৌঠা জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন সামনে রেখে […]

বিস্তারিত পড়ুন