২ কোটিতে ভিসি, ৫০ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপু মনি

নূর মোহাম্মদ ঢাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত-সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। গত ১১ বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন […]

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ১৭ বছর জব্দ থাকার পর এনবিআর ব্যাংক হিসাব সচলের এ নির্দেশ দিলো। এনবিআর সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ইতিমধ্যে একটি নোট জারি করেছে যা আজ সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হবে। […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু, বললেন ব্লিংকেন

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হয়েছেন বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন। সোমবার তেল আভিভে ব্লিংকেন বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। সেখানে নেয়ানিয়াহু তাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। এখন হামাস তা মেনে নিক। ব্লিংকেন বলেছেন, ”ইসরায়েলের বন্দিদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিবের সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে লেখা এক চিঠিতে তার সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ১৬ আগস্ট লেখা চিঠিটি সোমবার রাতে প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের জনগণের সুবিধার জন্য আবাসিক সমন্বয়কারী এবং […]

বিস্তারিত পড়ুন

বেসরকারি সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ

আদালতের নির্দেশনা মেনে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট ২০২৪) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটের পর স্যাটেলাইট চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে। সোমবার বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে করা […]

বিস্তারিত পড়ুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার (১৯ আগস্ট ২০২৪) এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি […]

বিস্তারিত পড়ুন

প্রথম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা। আর কৃষি মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে কৃষি উৎপাদন বাড়িয়ে বিপুল জনগোষ্ঠীর এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। উপদেষ্টা আজ ১৯ আগস্ট, সোমবার বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস […]

বিস্তারিত পড়ুন

পৌরসভা মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান অপসারণ

বাংলাদেশের ৩২৩টি পৌরসভা মেয়র, ৬০ জন জেলা পরিষদের চেয়ারম্যান এবং ৪৯৩ জন উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যানের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন। অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের জায়গায় দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। আজ সোমবার উপজেলা […]

বিস্তারিত পড়ুন

কমালা হ্যারিসের মনোনয়ন কনভেনশনে গাজা যুদ্ধ নিয়ে ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা

এ’সপ্তাহে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাটিক পার্টির যে কনভেনশন (ডিএনসি) শুরু হচ্ছে, সেখানে বিভিন্ন বিষয়ে বিক্ষোভ করার জন্য হাজার হাজার অ্যাক্টিভিস্ট হাজির হবেন বলে ধারনা করা হচ্ছে। বিক্ষোভকারীরা অর্থনৈতিক অবিচার থেকে গাজা যুদ্ধ নিয়ে মনোযোগ আকর্ষণ করার আশা করবেন। ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস তাঁর সমর্থকদের চাঙ্গা করেছেন এবং কনভেনশনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত […]

বিস্তারিত পড়ুন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

জাতিকে সামনে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে আমরা দেশের কোনো নাগরিকের মধ্যে পার্থক্য করি না। আমরা একই বাগানের বিভিন্ন ফুল। আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এদেশ আমাদের সবার। আমরা মনে করি সত্যিকার অর্থেই কেউ যদি […]

বিস্তারিত পড়ুন