বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনা-সহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

২০০৯ সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১৩ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট ২০২৪) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে আইনজীবী আব্দুল আজিজ এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আবেদনটি […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ আনসারের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

রোববার দিনভর সচিবালয় ঘেরাও ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনার পর রাত ৯টায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতারা টিএসসিতে জড়ো হয়ে সচিবালয়ের দিকে যান। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী সমবেত হন। তখন আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়াও হয়। তারপর শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যায়। সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক […]

বিস্তারিত পড়ুন

আলোচনার শীর্ষে জামায়াত, প্রত্যাহার হচ্ছে নিষিদ্ধের আদেশ

সাঈদ চৌধুরী ‘জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে’ শিরোনামে রবিবার (২৫ আগস্ট ২০২৪) বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় দৈনিক মানবজমিন।  একই দিনে বিবিসি বাংলা লিখেছে – নিষেধাজ্ঞা নিয়ে কী করছে জামায়াত?। এরপর দেশ-বিদেশের অনেকগুলো মিডিয়া এটি নিয়ে আলোকপাত করছে। প্রতিবেদন সমূহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামায়াতের শক্তিশালী ভূমিকা এবং আন্দোলনে শহীদদের বাড়ি বাড়ি গিয়ে এবং […]

বিস্তারিত পড়ুন

ভয়াবহ বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ ১ হাজার ৫৯০ কোটি

ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর ওপর ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই খুলে দেয় ভারত। যে কারণে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। এই বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে এখন পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৫৯০ কোটি ৩৬ লাখ টাকা বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রোববার […]

বিস্তারিত পড়ুন

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতির কথা জানাল হোয়াইট হাউজ

হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে। ওদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে গাজায় তীব্র লড়াই অব্যাহত রয়েছে। শুক্রবার এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের বলেন, “গঠনমূলক” আলোচনা হয়েছে এবং হামাস-সহ সকল পক্ষকে এখন সমন্বিত হয়ে এই প্রস্তাবিত চুক্তি বাস্তবায়নে কাজ […]

বিস্তারিত পড়ুন

জামায়াত, তারেক রহমান এবং অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এতোদিন সরকার বিরোধী আন্দোলন করে আসা দলগুলো এখন নতুন পরিস্থিতির মুখোমুখি। নেতা-কর্মীরা একে বর্ণনা করছেন ‘সুসময়’ হিসেবে। মামলার ভয় নেই, কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা নেই, গ্রেফতার হওয়ার ঝুঁকি নেই। ফলে দলগুলোও এখন নতুন উদ্যোমে রাজনীতির মাঠে নেমেছে। বিএনপি চেষ্টা করছে, দেশব্যাপী দল গুছিয়ে নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত করতে। […]

বিস্তারিত পড়ুন

ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্না ভারতে পালিয়ে যাওয়ার পথে সিলেট সীমান্তে মারা গেছেন। শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) মধ্যরাতে ভারতে প্রবেশের পর মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয় বলে তথ্য পাওয়া গেছে। পান্নার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক […]

বিস্তারিত পড়ুন

ইমরান খানের দল পিটিআই জমিয়তের সঙ্গে জোট বাঁধছে 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবার জমিয়তে উলামায়ে ইসলাম- ফজলের (জেইউআই-এফ) সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে যৌথভাবে লড়াই করতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আইন প্রণয়নের বিষয়ে উভয় দলের কমিটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করবে এবং বর্তমান সরকারকে কঠিন সময় দেবে। পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান […]

বিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক-ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান। তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যাকবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন। […]

বিস্তারিত পড়ুন

৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং আরিফ আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই রিমান্ডের আদেশ দেন। বিকাল ৩টা ৫২ মিনিটে রাশেদ খান মেননকে আদালতে নেওয়া হয়। তার ১০ […]

বিস্তারিত পড়ুন