‘হিন্দুপ্রধান’ জম্মু দিয়ে বিজেপির পক্ষে ‘মুসলিম’ কাশ্মীর জেতা কি সম্ভব?

শুভজ্যোতি ঘোষ শ্রীনগর থেকে বিবিসি বাংলা তখন বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ হবে। শ্রীনগরে শের-ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে বিজেপির হয়ে নির্বাচনি জনসভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবেমাত্র হেলিকপ্টারে জম্মুর উদ্দেশে রওনা হয়ে গেছেন, রাজ্যের ক্রিকেট কর্মকর্তারা ভেতরে ঢুকে মাঠের হাল দেখে রীতিমতো গজগজ করতে শুরু করে দিলেন! তাদের উষ্মা আর আক্ষেপের কারণ, বিজেপি কি গোটা কাশ্মীরে এই […]

বিস্তারিত পড়ুন

ঢাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির, ক্যাম্পাস জুড়ে আলোচনা-কৌতূহল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জামায়াত ইসলামের আলোচিত এই ছাত্র সংগঠনের প্রকাশ্যে আসার ঘোষণার পরে ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে চলছে আলোচনা। সদ্য ঘটে যাওয়া অভ্যুত্থানে সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। – মানবজমিন শনিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিতে স্বাক্ষর করবে: উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও ভারতের সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। রাজধানীর একটি হোটেলে শুক্রবার সন্ধ্যায় নেপালের জাতীয় ও সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, “বিদ্যুৎ আমদানি ও রপ্তানির […]

বিস্তারিত পড়ুন

আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য মারাত্মক হুমকি ও অশনিসংকেত – অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি বলেন, “১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের […]

বিস্তারিত পড়ুন

ভারতেও ‘অবৈধ’ শেখ হাসিনা

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে সর্বোচ্চ ৪৫ দিন ভারতে থাকার সুযোগ ছিল। এই মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। ফলে শেখ হাসিনা ভারতে এখন ‘অবৈধ’। এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও বাতিল করেছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৪) থেকে […]

বিস্তারিত পড়ুন

টাকার পাহাড় সবার

বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ‘টাকার পাহাড় সবার’। প্রতিবেদনে বিগত সরকারের আমলে দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়ছেন এমন ১০০ জনের তালিকার কথা তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, হুইপ, এমপি, সচিব ও পুলিশ কর্মকর্তা এমন অন্তত ১০০ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা ইউনিট। এই তালিকা অনুযায়ী অর্ধেকের […]

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক দমন-পীড়ন […]

বিস্তারিত পড়ুন

আস্থা রাখুন, আমরা সাহায্য করতে প্রস্তুত : ড. ইউনূসকে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বাংলাদশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা। বৃহস্পতিবার তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন সংস্থাটির প্রধান বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। অর্থনৈতিক পুনরুদ্ধার, দুর্নীতি দূর এবং বিচার বিভাগের মতো ক্ষেত্রে মূল সংস্কার গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে বৃহত্তর […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি বন্ধ করেছে জার্মানি

জার্মানি ইসরায়েলে নতুন করে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷ তথ্য বিশ্লেষণ ও ইকোনমি মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এক সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে তারা৷ ঐ সূত্র একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বক্তব্য জানিয়েছেন৷ আর কর্মকর্তা বলেছেন, জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন করা বন্ধ করেছে, কারণ, এক্ষেত্রে আইনি ও রাজনৈতিক চাপ […]

বিস্তারিত পড়ুন

ঢাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সীরাত মাহফিল’

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাবি সীরাত মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) এই মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুই পর্বের এই অনুষ্ঠান শেষ হবে রাত ৮টায়। সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ […]

বিস্তারিত পড়ুন